
মাহফিজুল ইসলাম আককাজ : দেশ-ব্যাপি বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সরকারিভাবে সৌর-বিদ্যুৎ প্যানেল বিতরণ কর্মসুচির আওতায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে সৌর-বিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে ৩টি মসজিদ ও ১টি মন্দিরে এ সৌর-বিদ্যুৎ প্যানেল বিতরণ করেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর। ৯নং ওয়ার্ডের আতিয়া জামে মসজিদ, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদ, উত্তর মেহেদীবাগ জামে মসজিদ ও পলাশপোল সার্বজনীন পুজা মন্দিরের কর্মকর্তাদের মাঝে ১টি করে সৌর-বিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়। সৌর-বিদ্যুৎ প্যানেল বিতরণকালে মসজিদ ও মন্দিরের কর্মকর্তারা- সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগরকে এ সৌর বিদ্যুৎ প্যানেল গুলি মসজিদ ও মন্দিরের জন্য বরাদ্ধ দেওয়ায় তাকে ধন্যবাদ জানান এবং সকলের দোয়া ও ভালবাসা নিয়ে পৌরবাসীর পাশে থাকার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহ-জালাল, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি মহসীন মোল্যা, উত্তর মেহেদীবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, আতিয়া জামে মসজিদের সহ-সম্পাদক আইয়ুব হোসেন ও পলাশপোল সার্বজনীন পুজা মন্দিরের সমাজকল্যাণ সম্পাদক নারায়ন চন্দ্র দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বেশ কিছু প্রাইভেটকার রাস্তার পাশে পার্ক করা। প্রতিটিতে চার-পাঁচজন করে এইচএসসি পরীক্ষার্থী মনোযোগ সহকারে কী যেন দেখছেন। দূর থেকে দেখে মনে হতে পারে গ্রুপ স্টাডি করছেন তারা। তবে কাছে গিয়ে দেখা যায়, মোবাইলে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র এসেছে। আর সেগুলোর সমাধানেই ব্যস্ত তারা। শনিবার পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকেই এই চিত্র ছিল রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভেতরের রাস্তাগুলোয়। একই চিত্র ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের গেস্ট রুম ও ক্যান্টিনে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ (রবিবার) পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে উদযাপিত হয়।
স্বাস্থ্য ও জীবন : অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে রক্তনালী ব্লক হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার। এবং শুধুমাত্র এই কারণে হৃদপিণ্ডের নানা সমস্যায় ভুগতে দেখা যায় অনেককে। এমনকি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হন অনেক রোগীই। কিন্তু রক্তনালী ব্লক হওয়ার এই সমস্যা থেকে খুবই সহজে মুক্ত থাকা যায় চিরকাল। আপনাকে এর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে না একেবারেই। খুবই সহজলভ্য কয়েকটি খাবার আপনার রক্তনালীর সুস্থতা নিশ্চিত করবে ।
স্বাস্থ্য ও জীবন : আমলকী ফল হিসেবে একটি অনন্য ফল। এছাড়া এটি ভেষজ চিকিৎসায় একটি বিখ্যাত উদ্ভিদ। আমাদের দেশসহ ভারতীয় উপমহাদেশে প্রায় ৫০০০ হাজার বছরের বেশি সময় ধরে দেহের প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে এবং দেহের পুনর্যৌবন প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। হলদে সবুজ রঙের এই ফলটির রয়েছে আশ্চর্য ক্ষমতা।
স্বাস্থ্য ও জীবন : গরমের সময় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের শরীরের জলীয় অংশের পরিমাণ কমতে থাকে বলে অনেক বেশি তরল গ্রহণ করার প্রয়োজন হয়। শরীরের তাপমাত্রা বজায় রাখা এবং শরীরকে ঠান্ডা রাখার জন্য হৃদপিণ্ড অনেক দ্রুত রক্ত পাম্প করতে থাকে। বেশিরভাগ মানুষই এই পরিবর্তনকে মানিয়ে নেয় কোন সমস্যা ছাড়াই।
স্বাস্থ্য ও জীবন : প্রতিটি মানুষের রক্তে নির্দিষ্ট মাত্রায় চর্বি থাকে। কিন্তু এই চর্বির পরিমাণ যখন বেড়ে যায় তখন বেড়ে যায় অনেক মারাত্মক রোগের ঝুঁকি। রক্তে অতিমাত্রার চর্বি করোনারি আর্টারি ডিজিজ বা হূদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
স্বাস্থ্য ও জীবন : তুলসী ও মধুর রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ। এটি রোগ প্রতিরোধ কমাতে কাজ করে। এ ছাড়া এর রয়েছে আরো অনেক গুণ। একটি কাপের মধ্যে চার থেকে পাঁচটি তুলসী পাতা নিন। ভালো করে একে পরিষ্কার করুন। কাপের মধ্যে এক টেবিল চামচ মধু দিন। মিশ্রণটি সকালে খালি পেটে খান। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে তুলসী-মধুর গুণের কথা।