আইরিশদের বিপক্ষে ৮ উইকেটের জয় দেখে হাথুরুসিংহে কী ভাবছেন তা কে জানে। একটা ভাবনা নিশ্চয়ই তার মনে দাগ কাটছে। সেই ভাবনা জুড়ে হয়তো থাকছে সৌম্য সরকারকে আগলে রাখার সেইসব দিনের কথা। আয়ারল্যান্ডের মতো কন্ডিশনে কিউইদের বিপক্ষে ৬১, আর শুক্রবার অপরাজিত ৮৭। আহামরি কোনও কিছু নয়। তবে হাথুরুর জন্য স্বস্তির। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সৌম্যকে ঘিরে যে পরিকল্পনা তিনি করেছিলেন, তার বাস্তবায়ন হচ্ছে। স্বস্তি তিনি পেতেই পারেন।
দলটা আয়ারল্যান্ড বলে বাংলাদেশের জন্য অলিখিত একটা মর্যাদার লড়াই পর্দার আড়ালে ছিলই। সেই লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করে র্যাঙ্কিং ভাবনা। নিচের সারির দলের বিপক্ষে হারলে রেটিং কমে যাবে। তাতে শঙ্কায় পড়তে পারে সরাসরি বিশ্বকাপ খেলা! টস জিতে ফিল্ডিং নিয়ে মাশরাফি-মোস্তাফিজরা সব শঙ্কা দূরে পাঠান। ১৮১ রানে প্রতিপক্ষকে আটকাতে ৪ উইকেট নেন মোস্তাফিজ। ইনজুরি থেকে ফেরার পর ছন্দ হারিয়ে ফেলেছিলেন। কাটারে সেই ধার ছিল না। মোস্তাফিজ এদিন নিজের রূপে ফিরলেন। ৯ ওভারে মাত্র ২৩ রান দিয়ে আইরিশদের বুঝিয়ে দিলেন অভিষেকের দিনগুলোতে কেন তাকে নিয়ে এত আলোচনা হয়েছিল।
বাংলাদেশ দলে কারও অভিষেক হলে চারদিকে একটা হৈ-চৈ পড়ে যায়। সাঞ্জামুল ইসলামকে নিয়ে সেই অর্থে কোনও উত্তেজনা ছিল না। আড়ালে থেকে সিনিয়র বোলারদের সাফল্যের দিনে তিনিও বলে গেলেন, ‘আমি ছিলাম’। ৫ ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট তার। মাশরাফি ৬.৩ ওভার বল করে ১৮ রানে ২ উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান ৯ ওভারে ৩৮ দিয়ে নিয়েছেন এক উইকেট।
ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে রুবেল নিজের ছায়া হয়েছিলেন। আয়ারল্যান্ডে তার গতি আর নব্য সুইংয়ে ভরসা রাখেন হাথুরুসিংহে। রুবেল এদিন উইকেট পাননি ঠিকই, কিন্তু শুরুতে মেডেন নিয়ে আইরিশ শিবিরে ত্রাস ছড়িয়েছেন। তাকে অনুসরণ করে মোস্তাফিজ আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। দ্বিতীয় ওভারে মেডেনসহ উইকেট নিয়ে বেরিয়ে যান। এই উইকেট দেখে আঁচ করা গিয়েছিল, আজ জমবে। দুই ইনসুইঙ্গার করার পর তৃতীয় ডেলিভারির ব্যাক অব লেন্থে লাফিয়ে ওঠা বল ডিফেন্স করতে যান পল স্টার্লিং। ব্যাটের কানা নিয়ে চলে যায় শর্ট থার্ডম্যানে সাব্বিরের হাতে।
সাব্বির আগের ম্যাচে এসেই ফিরেছিলেন। এদিন সৌম্যর সঙ্গে দেখে দেখে ব্যাট করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। শুরুতে বল ছেড়েছেন, ডিফেন্স করেছেন আর সিঙ্গেল নিয়েছেন। যতক্ষণে বড় শটের দিকে যান, ততক্ষণে ম্যাচ প্রায় শেষের দিকে। কিন্তু শুরুর শারীরিক ভাষা দেখে আঁচ করা গেছে একাদশে টিকে থাকতে বদ্ধপরিকর। শেষ পর্যন্ত দলকে জয় থেকে ১১ রান দূরে রেখে ফিরতে হয় তাকে। যাওয়ার আগে ৩৪ বলে করে যান ৩৫ রান।
সাব্বিরের কাজটা মূলত সহজ করেন তামিম আর সৌম্য। তামিম আউট হলেও দেখতে ভালো লাগে। আগের ম্যাচের কথা স্মরণ করুন না। অফস্টাম্পের বাইরের বাউন্সারে যেভাবে তুলে মারেন, তা দেখার মতো ছিল। কিন্তু টাইমিংয়ের অভাবে সীমানার কাছে ধরা পড়ে যান। এদিন এতটুকু পাল্টাননি। যতক্ষণ ছিলেন, ততক্ষণ বেশি বেশি স্ট্রাইক নিয়ে খেলেছেন। ৫৪ বল মোকাবিলা করে ৪৭ রানে যখন বিদায় নেন সৌম্য তখন ২৯টি বল খেলেছেন।
তামিম চলে যাওয়ার পর সৌম্য বেশি স্ট্রাইক নিতে থাকেন। এই সময়ে একটু খোলসের ভেতর ঢোকেন ঠিকই, কিন্তু বের হতে সময় নেননি। ২৫তম ওভারে উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে যে চারটি মারেন, তা অনেক দিন মনে থাকার কথা ম্যাকার্থির!

সৌম্য সরকার অপরাজিত আছেন ৬১ রানে
প্রেস বিজ্ঞপ্তি : ১৯ মে ২০১৭ বিকেল ৪টায় সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ও আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় নামক পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় : প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা’- শীর্ষক আলোচনা সভায় কমিটির উদ্যোক্তা ও চেয়ারম্যান সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান মন্ময় মনিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংসদ সদস্য মিসেস রিফাত আমীন, স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ড. আশরাফুল আলম, প্রাবন্ধিক কবির রায়হান, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, ভালুকা চাঁদপুর কলেজের প্রভাষক কবি সালেহা আকতার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিমউদ্দীন, স্বাধীনতা শিক্ষক পরিষদ, সাতক্ষীরার আহবায়ক প্রভাষক এম সুশান্ত, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাহিত্য সম্পাদক কবি তৃপ্তিমোহন মল্লিক, জাগ্রত সাতক্ষীরার সভাপতি কবি সায়েম ফেরদৌস মিতুল, প্রগতিশীল সাংস্কৃতিক ঐক্য জোট সাতক্ষীরার আহবায়ক কবি মুনসুর রহমান, কবি মাগফুর রহমান। সংগীত পরিবেশ করেন সীমান্ত আদর্শ কলেজের বিজ্ঞান বিভাগ দ্বাদশ শ্রেণির ছাত্র পঙ্কজ দেবনাথ। আবৃত্তি করেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য কবি বিশ্বরূপ চন্দ্র ঘোষ, আবৃত্তিকার মালিহা আফরোজ মিতুল, আবৃত্তিকার তনিমা ঢালী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যুগ্ম সম্পাদক আমিনুল হক, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক বিধান চন্দ্র দাশ, আব্দুর রহমান কলেজের প্রদর্শক হাফিজুর রহমান, আশাশুনি কবিতা পরিষদের সদস্য বাবুল আকতার, কবি গুলশান আরা প্রমুখ।
নজরুল ইসলাম রাজু : পাটকেলঘাটা থানার খড়িয়াডাঙ্গা বিলের একটি মৎস্য ঘের থেকে ৭০ বছর বয়সের এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ত দিয়েছিলেনপিুরনো ফর্মে ফেরার। আজ টসে জিতে বোলিং এর সিদান্ত নেয়া মাশরাফির মুখে হাসি ফুটিয়েছেন ফিজ। কাটার মাস্টার ইতিমধ্যেই শিকার করেছেন ৪ উইকেট । অন্যদিকে অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম। এড জয়েসকে তামিমের তালুবন্দি করে সাজঘরে ফেরান বাঁ-হাতি এই স্পিনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান।
মাহফিজুল ইসলাম আককাজ : সফল ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য ‘স্বাধীনতা সংসদ সম্মাননা পুরস্কার-২০১৭’ পেলেন সাতক্ষীরার কৃতি-সন্তান সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান। সম্প্রতি ঢাকার শাহাবাগস্থ বাংলাদেশ জাতীয় যাদুঘরের ‘কবি সুফিয়া কামাল মিলনায়তনে’ স্বাধীনতা সংসদের আয়োজনে ‘সংস্কৃতি হোক সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শৈল্পিক হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভা ও স্বাধীনতা সংসদ সম্মাননা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। স্বাধীনতা সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ.এস.এন জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা সংসদ সম্মাননা পুরস্কার বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল, স্বাধীনতা সংসদের চেয়ারম্যান এড. এ.এন সালামত উল্লাহ ও স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহাম্মদ প্রমুখ।
আসাদুজ্জামান : বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ি সম্পদকে আরও গ্রহনযোগ্য করে তোলার লক্ষ্যে পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে হবে। মাটি পািন ও পলির যথাযথ ব্যবহারের মাধ্যমে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে দেশে আরও বেশি পরিমান চিংড়ি উৎপাদন সম্ভব।
আসাদুজ্জামান : অসহ্য গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারনে সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনি সকাল থেকে শুরু হচ্ছে লোডশেডিং আর চলছে গভীর রাত পর্যন্ত। এক ঘন্টা বিদ্যুৎ থাকলেও পরবর্তী দুই ঘন্টা দেখা মিলছে না আর বিদ্যুতের। জেলার প্রায় সর্বত্রই এভাবে লোডশেডিং চলছে। অব্যহত লোডশেডিংয়ের কারণে জেলার ছোট বড় শিল্প কলকারখানা গুলোতে উৎপাদন মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। মোট চাহিদার এক চর্তুথাংশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় এই লোডশেডিং হচ্ছে বলে বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে।