পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফের ছেলে যুবলীগ সভাপতি তমাল শরীফসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মন্ত্রীর গ্রামের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গত ১৮ মে ঈশ্বরদীতে যুবলীগের দু’গ্রুপের দ্বন্দ্বে দুটি বাড়ি ও তিনটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। বাড়িতে হামলার ঘটনায় যুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বাদী হয়ে যুবলীগ সভাপতি তমাল শরিফসহ ৩২ জনকে নামীয় এবং অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাবনার পুলিশ সুপারের নেতৃত্বে এই অভিযানে মন্ত্রীপুত্রসহ ১১ জন গ্রেফতার হন।

মাত্র পাঁচ বছরে আওয়ামী লীগের সাংসদ বজলুল হক হারুনের (বি এইচ হারুন) পরিবার বিপুল সম্পদের মালিক হয়েছে। কীভাবে হয়েছে, তার স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই বি এইচ হারুনের। ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এইচ হারুনের বিপুল সম্পদের সামান্য অংশ হচ্ছে রাজধানীর বনানীর বহুল আলোচিত দ্য রেইনট্রি হোটেল। কাগজে-কলমে হোটেলটির মালিকানা বি এইচ হারুনের স্ত্রী, তিন ছেলে ও মেয়ের নামে।
৮ম শ্রেণির ছাত্র রাহাত(১৬) কাগুজী বাঁচতে চায়। সে কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের ভেলোরে চিকিৎসাধীন রয়েছে। সে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক রেজাউল কাগুজী’র ছেলে। তার দুটি কিডনীই নষ্ট হয়েছে। তাকে বাঁচাতে হলে প্রায় ২৯ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার পিতার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। সমাজের বিত্তবানদের সামান্য আর্থিক সহযোগিতায় আবারো হাসি আনন্দে পিতা-মাতার কোল আলোকিত করতে পারে রাহাত। সাহায্য পাঠানোর ঠিকানা: রেজাউল কাগুজী, একাউন্ট নং- ১৮১২১০১০৯৭৮৬৬, পূবালী ব্যাংক, সাতক্ষীরা শাখা। বিকাশ নং- ০১৭২৫ ৫৮৯৭৩৯।
আশাশুনি ব্যুরো : আশাশুনির চরম প্রতিবন্ধী খায়রুল ইসলাম সংসারের ঘানি টানার জীবনযুদ্ধের মধ্যেও ক্লান্তিহীন পড়ালেখার মাধ্যমে মাস্টার্স পাশ করে সুস্থ মানুষদের তাক লাগিয়ে দিয়েছেন। সৎ উদ্দেশ্য ও অদম্য ইচ্ছা থাকলে অনেক অসাধ্যকেও জয় করা সম্ভব তার উৎকৃষ্ট প্রমান খায়রুল।
বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা দায় স্বীকার করে এই জবানবন্দি দেয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন।
নেত্রকোনায় গিয়ে রিকশায় চড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ মে) নেত্রকোনার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে রিকশায় চড়েন তিনি। এর আগে, চলতি বছরের ২৭ জানুয়ারি গোপালগঞ্জে গিয়ে ভ্যানে চড়ে ঘুরেছিলেন প্রধানমন্ত্রী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছে জামায়াতে ইসলামী। অন্তত শতাধিক আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি মাথায় রেখে প্রাথমিকভাবে চূড়ান্ত করে বাছাই তালিকা তৈরি করছে দলটি। ইতোমধ্যে লিখিতভাবে তৃণমূল নেতাকর্মীদের অভিমত নেওয়া শুরু করেছে দলের পার্লামেন্টারি বোর্ড। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলটির ভেতরে দুই রকমের পরিকল্পনা চলছে। প্রথমত হাইকোর্টের আদেশে স্থগিত থাকা নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরিয়ে এনে দলীয় প্রতীকে নির্বাচন করা। দ্বিতীয়ত দলীয়ভাবে নির্বাচনে যেতে না পারলে বিগত স্থানীয় নির্বাচনগুলোর মতোই স্বতন্ত্র পরিচয়ে প্রার্থী দেবে দলটি। জামায়াতের নির্ভরযোগ্য একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
বিচারকদের ক্ষমতা আইনের মাধ্যমে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। তিনি বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন; কিন্তু বিচারকরা স্বাধীন নন। কেউই আইনের ঊর্ধ্বে নন। এমনকি, বিচারকরাও নন। আমাদের কিছু পদ্ধতি আছে, দিক নির্দেশনা আছে, যার বাইরে যেতে পারি না। আমরা আইনের বাইরে কোনও কাজ করতে পারি না। ’বৃহস্পতিবার (১৮ মে) বিকালে টাঙ্গাইল জেলা জজ আদালত ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।