ডেস্ক: নতুনদের সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘টেরিটোরি ম্যানেজার’ পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
ভালো ফলাফলসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শিতার পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনার জ্ঞান থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড ইনের (bit.ly/2lapXwS) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্স চলাকালে শনিবার মিউনিখের বাইরশিয়ার হফ হোটেলে বাংলাদেশ-জার্মানি দুই দেশের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় এক বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজশাহীর সিল্ক কাপড় উপহার দেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে। এ সময় শান্তির জন্য জঙ্গিবাদের বিরদ্ধে দৃঢ় অবস্থানে থাকা দুই নেত্রীর মধ্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নানা বিষয় নিয়ে আলোচনা হয় ।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো.মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী ও জেলা তথ্য অফিসার শাহানওয়াজ করিম প্রমুখ। প্রান সায়েরের খাল বর্জ ও দূষণমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, চলাচলের অনুপযোগি রাস্তা-ঘাট সংস্কার,আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ জেলার বিভিন্ন উন্নয়ন নিয়ে এবং প্রধান প্রধান সিদ্ধার্ন্ত সমূহের বাস্তবায়ন ও অগ্রগতিসহ জেলার বিভিন্ন উন্নয়ন নিয়ে সভায় আলোচনা করা হয়। এ সময় জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, অধ্যক্ষ আনিছুর রহিম, প্রভাষক অমল কৃষ্ণ সরদার, মো. কাবিদুল ইসলাম, মো. রশিদ হাসান খান চৌধুরী, মো. আমিনুল হক খোকন, তৃপ্তি মোহন মল্লিক প্রমুখ।