মুসলিম সমাজে তিন তালাক প্রথার নিন্দা জানিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। তিন তালাক মুসলিমদের বিয়ে ভেঙে যাওয়ার অন্যতম ‘খারাপ প্রথা’ বলে মনে করেন ভারতের সুপ্রিম কোর্ট।
গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টে তিন তালাক মামলার দ্বিতীয় দিনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ কথা বলেন।
সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেন, মুসলিম সমাজে তিন তালাক প্রথাকে বৈধ বলে মনে করে কোনো কোনো মহল। মুসলিমদের মধ্যে বিয়ে ভেঙে যাওয়ার অন্যতম খারাপ প্রথা তিন তালাক। যেটা কোনোভাবেই কাম্য হতে পারে না।
ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তিন তালাককে মৃত্যুদণ্ডের সমান উল্লেখ করেন। প্রশ্ন রেখে প্রধান বিচারপতি বলেন, ‘এমন ঘৃণ্য এক প্রথা কি বৈধ হতে পারে?’
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতকে বলা হয়, তিন তালাক মুসলমান মেয়েদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারকে স্বীকার করে না। তাই এই প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করা হোক।
সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ এই মামলায় স্বপ্রণোদিত হয়ে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও আইনজীবী সলমন খুরশিদকে তিন তালাক নিষিদ্ধ হয়েছে এমন ইসলামি ও অ-ইসলামি দেশের তালিকা পেশ করতে বলেন। উত্তরে খুরশিদ জানান, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো এবং সৌদি আরবের মতো দেশগুলিতে বিয়ে ভাঙায় তিন তালাক প্রথা আর অনুমোদিত নয়।
এদিন আদালতে তিন তালাকের শিকার হওয়া এক নারীর হয়ে কথা বলতে গিয়ে আইনজীবী রাম জেঠমালিনি বলেন, তিন তালাকের অধিকার একচেটিয়াভাবে শুধু পুরুষদেরই, নারীদের নয়। তালাক দেওয়ার এই পন্থার মধ্যে কোনো শিষ্টাচার নেই। একতরফা বিয়ে বাতিল একটা ঘৃণ্য ব্যাপার। যা এড়ানো উচিত। কোনো যুক্তিতেই এই পশ্চাদপদ প্রথাকে সমর্থন করা যায় না বলেও আদালতকে জানান তিনি।

আসাদুজ্জামান ঃ বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন এবার তিনি ৫ জানুয়ারির মতো নির্বাচনের দায়িত্ব নিতে পারবেন না।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলো ভারত ও আফগানিস্তানে যে কোনও সময় বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর ডিরেক্টর ড্যানিয়েল কোটস। সম্প্রতি মার্কিন কংগ্রেসের সিনেট সিলেক্ট কমিটির কাছে তিনি এই সতর্কতা বার্তা দেন। খবর এএফপি’র।
স্বাস্থ্য ডেস্ক: আপনি ওজন কমাতে চাইলে কিছু ফাইবার সমৃদ্ধ খাবার আপনার ওজন কমতে সাহায্য করতে পারে। কারণ ফাইবার আপনার পেট ভরা থাকতে সাহায্য করে এবং অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়া থেকেও আপনাকে বিরত রাখে। তাই চলুন এমন কিছু ফাইবার সমৃদ্ধ খাবারের কথা জেনে নিই আমরা যা ওজন কমার ব্যাপারে সাহায্য করবে।
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শুরুর বিপদ কাটিয়ে ভালোভাবে এগোচ্ছিল টাইগাররা। কিন্তু তুমুল বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এরপর বৃষ্টি এসে হানা দেয়। সেই বৃষ্টি আর না থামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ডাবলিনে বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান করার পর নামে বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা যায়নি বলে পরিত্যক্ত হয়ে গেছে ম্যাচটি।
অপেক্ষাটা আর বাড়তে দেয়নি চেলসি। দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। শুক্রবার রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে একমাত্র গোলে জিতে চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করেছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।
হাইপার-টেনশন হলো উচ্চ রক্তচাপজনিত একটি সমস্যা। হৃদরোগ, স্ট্রোক, বৃক্কের সমস্যা, অকাল মৃত্যু, বিকলাঙ্গতা ইত্যাদি সবকিছুর পেছনেই এই সমস্যার অবদান আছে। হাইপার টেনশন নীরব ঘাতক। বেশিরভাগ ক্ষেত্রে রোগী নিজেই জানেন না তার রোগ সম্পর্কে। ফলে বুঝে ওঠার আগে শরীরের ক্ষতি হয়ে যায়। তবে কিছু অভ্যাস পরিবর্তন করলে হাইপার-টেনশন প্রতিকার করা সম্ভব। জেনে নিন হাইপার-টেনশনের কিছু ঘরোয়া প্রতিকার।
‘টানা ১০ বছর প্রেম করেছি।’ বললেন পপ তারকা মিলা ইসলাম। হ্যাঁ, বর পারভেজ সানজারির সঙ্গে মিলার অনেক দিনের যোগাযোগ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। আক্দ হয়েছে তাদের। মিরপুর–ডিওএইচএসে মিলার বাবার বাসায় ঘরোয়াভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্টজনেরা। আরও ছিলেন সংগীতশিল্পী হৃদয় খান ও মিলার সংগীতায়োজকেরা।