নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বিনেরপোতা মৎস্য বাজারে ডিজিটাল ওয়েট মেশিন এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সদরের বিনেরপোতা মৎস্য আড়ৎ মালিক সমিতির আয়োজনে ১৩ নং লাবসা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু, লাবসা ইউপি সদস্য মো. আব্দুল হান্নান, মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি, বিনেরপোতা মৎস্য আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি মো. আরশাদ আলী, যুগ্ম সম্পাদক সঞ্জয় বিশ্বাস ও কোষাদ্যক্ষ বাবলু সরকার প্রমুখ। অতিথিবৃন্দ বলেন, সদর উপজেলার বিনেরপোতা মৎস্য সেটে ডিজিটাল ওয়েট মেশিনের উদ্বোধনের মধ্য দিয়ে মান্ধাতার আমলের শুভঙ্করের ফাঁকির ওজন ব্যবস্থার অবসান হলো। ইতিমধ্যে সাতক্ষীরা বড় বাজার মোকামে ও ডিজিটাল ওয়েট মেশিনের ব্যবহার শুরু করা হয়েছে। আগামী প্রতিটি বাজার/ আড়ৎ এ আধুনিক এই ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে আমাদের হাটবাজার গুলোতে বিশৃঙ্খলা বিরাজ করছে। আমরা এই গুরুত্বপূর্ন জায়গাটিতে শৃঙ্খলা আনতে চাই। ইতিমধ্যে সিন্ডিকেট ভাঙ্গতে সক্ষম হয়েছি। যার ফলে গত বছরের থেকে সরকার কোটি টাকারও অধিক রাজস্ব পেয়েছে। আমরা হাট-বাজার গুলো ঢেলে সাজাতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। এসময় বিনেরপোতা মৎস্য সেটে ২১টি ডিজিটাল ওয়েট মেশিন উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিনেরপোতা মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ মন্ডল।

নিজস্ব প্রতিবেদক : ‘হটাও জঙ্গী বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রাম পুলিশের ৪র্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় সম স্কেল, গ্রাম পুলিশের অবসরকালীন ভাতার ন্যায় মৃত্যুকালীন ভাতা প্রদান, পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা এবং মে-২০১৫ প্রকাশিত গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী বিধিমালা সংশোধন পূর্বক ৪৫.১৮.০৩২-০০.০০.০২৯.২০১৩.৩৫৬ তারিখ-১৩/১১/২০১৩ খ্রীঃ গ্রাম পুলিশ বাহিনী চাকুরী বিধিমালা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার দুপুরে র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। পরে মানববন্ধন সহকারে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের নিকট স্মরকলিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানসহ গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এডুকেশন ইকুইটি ফর আউট অফ স্কুল চিল্ড্রেন প্রজেক্ট (ইইওএসসিপি)- এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর কৃষকলীগের আয়োজনে বুধবার বিকেলে জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও পৌর কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর কৃষকলীগের আহবায়ক সামছুজ্জামান (জুয়েল) এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শাহ মোঃ আনারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. নওশের আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান,সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক তাজমিনুর রহমান টুটুল,সংস্কৃতি বিষয়ক সম্পাদক সরদার গিয়াস উদ্দিন, এড. রঘুজিত মন্ডল, এড. সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮১ সালের এই দিনে জাতীর জনক তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তিপেয়ে বীর বেশে স্বদেশের মাটিতে পা রেখেছিলেন। ঠিক তেমনি ভাবে পিতার পদাস্ক অনুসরণ করে শেখ হাসিনা স্বদেশের মাটিতে পা রেখেছিলেন। এর পরে বাংলাদেশ আওয়ামীলীগের হাল ধরেন শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মনে জ্বলে ওঠে। আশার আলো। সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের মুক্তির আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ দুর্বার আন্দোলন গড়ে তোলেন। যে ধারা আজও অব্যাহত আছে।
লা লিগার শিরোপা জিততে শেষ দুই ম্যাচে ৪ পয়েন্ট প্রয়োজন রিয়াল মাদ্রিদের। একটিতে জয় আর পরেরটিতে ড্র। এমন পরিসংখ্যান নিয়েই সেল্তা ভিগোর মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই লক্ষ্যে বড় ধাপই ফেললো স্প্যানিশ জায়ান্টরা। সেল্তাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপায় এক হাত দিয়ে রাখলো রিয়াল। শিরোপা জিততে আর এক পয়েন্ট দরকার রিয়ালের। আর পয়েন্ট টেবিলেও বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে তারা। ৩৭ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৯০। সমান ম্যাচে বার্সার সংগ্রহ ৮৭।
নিজস্ব প্রতিবেদক : বুধবার ডিআরআরএ পিআইএইচআরএস প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরা সদর হাসপাতাল কনফারেন্স রুমে সাতক্ষীরা, আশাশুনি ও দেবহাটা উপজেলার ১৬ জন সরকারি ডাক্তার-এর অংশগ্রহণে প্রতিবন্ধীতা সনাক্তকরণ ও প্রতিরোধ বিষয়ে রিফ্রেসার্স প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ডাঃ তওহীদুর রহমান সিভিল সার্জন সাতক্ষীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ডিআরআরএ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন ও সহকারী পরিচালক দেবেশ দাস। প্রশিক্ষণ এর পাশাপাশি ডিআরআরএ পরিচালিত পিআইএইচআরএস প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর হাসপাতাল আশাশুনি ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে রেফারাল, রিপোর্টিং ও সরকারের মূলধারার স্বাস্থ্য সেবায় প্রতিবন্ধীদের সম্পৃক্ততা শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করা হয়। তাছাড়া প্রতিবন্ধীতা সংক্রান্ত ডিআরআরএ ও সিবিএম প্রনীত প্রতিবন্ধীতা ধরণ পরিচিতি ফিলিপচার্ট বিতরণ ও আলোচনা করা হয়। প্রশিক্ষণ সেশন শেষে ডিআরআরএ পরিচালিত পিআইএইচআরএস প্রকল্পটি সকলের সহযোগিতায় আরোও ভালভাবে গুণগত সেবা দেওয়া যায় সে বিষয়ে সকল অংশগ্রহণকারীদের নিকট থেকে মতামত গ্রহণকরা হয়।
বাংলাদেশের ব্যাটিংয়ে যেমন দারুণ শুরু, বোলিংয়েও তেমন। কিন্তু শেষটা ভালো হয়নি। যে কারণে তিন ফিফটিতেও বাংলাদেশ করে ৯ উইকেটে ২৫৭ রান। আবার বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভালো কিছুর আশা জাগিয়েছিল তারা। তবে সেখানেও ছেদ টানে নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। বিশেষ করে জেমস নিশাম ও নেইল ব্রুম শক্ত হাতে বাংলাদেশের সামনে প্রতিরোধ গড়েছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশের অল্প পুঁজির স্কোরটা কিউইরা পার করতে পেরেছে স্বাচ্ছন্দ্যে। ১৫ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা পৌর আ. লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় পুরাতন সাতক্ষীরা বাজারে এ আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।