সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র কুরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দেবহাটায় উত্তেজনা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পুষ্পকাটিতে ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মন্তব্য ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

অভিযুক্ত যুবকের নাম সোহাগ হোসেন (২৬)। তিনি পুষ্পকাটি গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

জানা গেছে, ‘সালাউদ্দিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও পবিত্র কুরআনকে অবমাননাকর মন্তব্যসহ একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটিতে সোহাগ নিজেকে ইসলাম ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণের ইচ্ছাও প্রকাশ করে বলে জানা গেছে।

পোস্টটি ভাইরাল হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা ক্ষুব্ধ হয়ে সোহাগের বাড়িতে জড়ো হন এবং তার কাছ থেকে ঘটনার ব্যাখ্যা চান। তবে সোহাগ নিজেই পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করে উপস্থিত ব্যক্তিদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, “অভিযুক্ত যুবকের মানসিক সমস্যা রয়েছে বলে আমরা পূর্বেও জেনেছি। কিছুদিন আগে সে চুরির অভিযোগে আটক হয়েছিল। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে মারধরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসলামী বাংকের অবৈধ বিনিয়োগ ও নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : দেশের ব্যাংক লুটের লক্ষ্যে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে এস আলমের নিয়োগ দেওয়া চট্টগ্রামের প্রার্থীদের ‘অবৈধ নিয়োগ’ বাতিল করে অবিলম্বে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার (৬অক্টোবর) সকালে সাতক্ষীরা তুফান কোম্পানি মোড় ইসলামী ব্যাংকের অফিসের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এস আলম ও চট্টগ্রামের অবৈধ নিয়োগপ্রাপ্তদের দ্রুত অপসারণের জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন ডা. রুহুল ফারহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম ও মোঃ সানি আব্দুল্লাহ এবং চাকরি প্রত্যাশী মোঃ আব্দুস সামাদ ও আল মামুন প্রমুখ ।

অন্য দিকে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, ‘এস আলম নিজ বাড়িতে বাক্স বসিয়ে অবৈধভাবে ইসলামী ব্যাংকে পটিয়া ও চট্টগ্রামের চাকরিপ্রার্থীদের চাকরি দিয়ে ব্যাংকের সেবার মান ধ্বংস করে দিয়েছেন। তাঁরা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কোনো সেবা চাইলে তাঁরা ঠিকমতো সেবা দিতে পারেন না। তাঁরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন, যা আমরা বুঝতে পারি না। এ ধরনের অযোগ্য লোক দিয়ে ইসলামী ব্যাংক চালানোর চেষ্টা করলে অবিলম্বে গ্রাহকেরা এ ব্যাংক ছেড়ে দেবে। তাই এ ধরনের কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে।’
বক্তারা আরও বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় শুধু চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি শুধু পটিয়া উপজেলার।

দেশের ৬৩টি জেলার চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে একটি জেলার প্রার্থীদের গোপনে নিয়োগ দিয়ে ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধ্বংস করা হয়েছে।
বক্তারা এস আলমের সব অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিত্তিতে সারা দেশ থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান। অবৈধ নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের জন্য ব্যাংক ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএয়ের মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে। এসব কর্মকর্তা মূল্যায়ন পরীক্ষা দিতে অস্বীকার করেন। ২৭ সেপ্টেম্বর এসব কর্মকর্তার মধ্য থেকে ৫ হাজার ৩৮৫ জনের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়। ব্যাংকের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে এঁদের একটি বড় অংশ, অর্থাৎ ৪ হাজার ৯৭১ জন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকেন। এর মধ্যে ৪১৪ জন কর্মকর্তা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেন। যাঁরা পরীক্ষায় অংশ নেননি, ব্যাংক তাঁদের ওএসডি করেছে এবং বিদ্রোহী ৪০০ জনকে চাকরিচ্যুত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের অপসারণের দাবীতে মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচী পালিত হয়েছে।
আজ সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে সাতক্ষীরা জেলাবাসীর ব্যানারে মানববন্ধনে সভাপতিত্ব করেন
সাতক্ষীরা জেলা ভূমীহীন সমিতির সভাপতি কওসার আলী।

জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সপাদক মফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গণ আন্দোলন জোটের আহবায়ক অধ্যাপক ইদ্রুিস আলী, সাতক্ষীরা জেলা ভূমীহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, জেলা শ্রমিক দলের একাংশের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পদাক ফারুক হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভপতি আব্দুর রউফ রাজা, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম প্রমূখ।

এ সময় সাতক্ষীরা সিভিল সার্জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তারা বলেন, সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের বিরুদ্ধে দূর্ণীতি, হাসপাতালের নার্সদের সাথে খারাপ আচরণ, নিয়মিত অফিস না করা, নিজের কোয়ার্টারের আয়াকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি কোন রকম নিয়মনীতিকে তোয়াক্কা না করে সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন।
অনতিবিলম্বে এই সিভিল সার্জনের অপসারণ করতে হবে। নাহলে আরো কঠের আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতি বিনির্মাণে শিক্ষকদের অবদান সর্ব সর্ববৃহৎ – দেবহাটা ইউএনও

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেছেন, জাতি বির্নিমানে শিক্ষকদের অবদান সর্ববৃহৎ। একজন আদর্শ শিক্ষকের দ্বারাই একটি আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে পারে।

তাই পিতামাতার পরই শিক্ষকদের সম্মান সবাইকে বজায় রাখতে হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলার সকল কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বিশ্ব শিক্ষক দিবসের বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও মিলন সাহা আরো বলেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা কোন না কোন শিক্ষকের ছাত্র। দেশকে আরো উন্নত করতে হলে যেমন শিক্ষকদেরকে সুপরামর্শক, সুচিন্তক ও সুপরামর্শক হতে হবে তেমনি শিক্ষকদের ন্যায্য দাবি দাবা পূরণে সরকারকে এগিয়ে আসতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের মোঃ আবু তালেব, কোমরপুর দাখিল মাদ্রাসার মাওলানা অলিউল ইসলাম ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত মাদ্রাসার শিক্ষক তবিবুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী নিহত : চালক আহত

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী অসীম মন্ডল (২৬) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন চালক জাহাঙ্গীর আলম (৪৫) । রোববার দুপুরে এঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অসীম মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার বাসিন্দা। আর জাহাঙ্গীর আলম উপজেলার শিকড়ি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান,কলারোয়ার দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রলি সাতক্ষীরায় আসছিল। এসময় পথিমধ্যে ছয়ঘরিয়া এলাকায় আসলে পেছনের একটি চাকা পাংচার হয়ে গেলে ট্রলি কাত হয়ে উল্টে যায়।

এতে ট্রলির উপরে থাকা অসীম কাঠ চাপায় গুরুতর আহত হন। এছাড়া ট্রলির চালক জাহাঙ্গীর আলমও আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পাঠালে পথিমধ্যে অসীমের মৃত্যু হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রধান কিছু অংশে সম্মতি জানানোর পর ডনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ থামানোর আহ্বান জানালেও হামলা বন্ধ করেনি ইসরায়েল।

শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ ছিটমহলজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছেন। এদের মধ্যে অন্তত ৪৫ জন দুর্ভিক্ষ কবলিত গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী একটি নগরীটিতে একটি দখল অভিযান শুরু করেছিল। তাদের এ অভিযানের কারণে নগরীটির প্রায় ১০ লাখ বাসিন্দার মধ্যে অনেকেই গাজার দক্ষিণাঞ্চলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুঃসাহসিক চুরি

চিকিৎসা কর্মীরা জানান, গাজা সিটির তুফাহ এলাকার একটি বেসামরিক বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এই হামলায় আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

দেবহাটায় অনুমোদন বিহীন সার বিক্রয়ের অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা

টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ওই বাড়িতে নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র দুই মাস আর বড়টির আট বছর।

ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের একটি শিবিরেও হামলা চালিয়েছে। এখানে তাদের হামলায় দুই শিশু নিহত ও আরও অন্তত আটজন আহত হয়েছেন।

আল-মাওয়াসি ইসরায়েলি বাহিনী ঘোষিত তথাকথিত ‘নিরাপদ মানবিক অঞল’। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি পরিবারগুলোকে অন্যান্য অঞ্চল থেকে এখানে চলে আসার নির্দেশ দিয়েছিল। কিন্তু গত কয়েক মাস ও সপ্তাহ ধরে এলাকাটিতে বারবার হামলা চালাচ্ছে তারা।

এর পাশাপাশি গাজার অন্যান্য এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে। এগুলোর মধ্যে গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরও আছে। আল জাজিরার প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেছেন, “হাসপাতালগুলো আহত এসব ফিলিস্তিনির সবাইকে চিকিৎসা দিতে পারছে না। মাঠ পর্যায়ে যা হচ্ছে তাতে কোনো ধরনের যুদ্ধবিরতি শুরু হচ্ছে, এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।”

অব্যাহত ইসরায়েলি হামলা ও তীব্র জ্বালানি সংকটের মধ্যে গাজার হাতে গোনা কয়েকটি হাসপাতাল কোনোরকমে কাজ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে।

দুই বছর ধরে ইসরায়েলের অবিরাম হামলায় গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এর লাখ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন আর দুর্ভিক্ষের করাল গ্রাস চারদিক থেকে অবরুদ্ধ গাজাকে ক্রমেই অধিকার করে নিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পূজা মন্ণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
 আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে পূজা মন্ডপে তার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে খাজরার পশ্চিম ফটিকখালী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের অমূল্য মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল (৪৫) পশ্চিম ফটিকখালী গ্রামে শ্বশুর রাজা সরদারের বাড়িতে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। মন্ডপে ডেকরেটরের কাজে সে শ্রমিক হিসাবে কাজ করছিলেন। ঘটনার সময় ডেকরেশনের মালামাল খুলছিলেন। অসতর্কতাবশতঃ বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুতায়িত হলে তিনি তারসহ ছিটকে পড়েন।
এসময় পাশের লোকজন তাকে মাটিতে ফেলে শরীরে ডলাডলি-ম্যাসেজ করে রক্ত চলাচলে চেষ্টা করেন। কিন্তু তাকে প্রাণে রক্ষা করা সম্ভব হয়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত আশাশুনি থানার অফিসার ইন চার্জ সামসুল আরেফিন ঘটনাস্থানে ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বোনের চল্লিশার মুরগী কিনে বাড়ি ফেরা হল না সাবেক ছাত্রলীগ নেতা পল্লবের

নিজস্ব প্রতিনিধি :
বোনের চল্লিশার জন্য মুরগী কিনতে যেয়ে প্রাইভেট কারের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হক পল্লব (৪৫) নামের সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কোমরপুর নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।

পল্লব সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর কাজীপাড়ার প্রয়াত আয়কর আইনজীবী এড.শামছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত পল্লব তার বড় বোনের চল্লিশার জন্য কোমরপুরে এক ব্যবসায়ীর খামার থেকে মুরগী কিনে ফেরার পথে সদর উপজেলার ধুলিহার কোমরপুর এলাকায় একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

ফারার সার্ভিসের দায়িত্বশীল পল্লবের বন্ধু জাকির হোসেন বলেন, সদরের ধুলিহর কোমরপুরে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি ও এ্যাম্বুলেন্স নিয়ে বের হয়। পথিমধ্যেই মারাত্মক আহত অবস্থায় পল্লবকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

এর মাসখানেক আগে তার বড় বোন ইন্তেকাল করেন। পরিবারের আরেক ভাই বর্তমানে যুক্তরাষ্ট্রে চাকরিরত আছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest