আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্টম আসরের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং সিন্ধান্ত নেই দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারই ব্যাট করেছে তারা। ৮ উইকেট হারিয়ে রান তুলেছে ২১৯। জয়ের জন্য পাকিস্তানের সামনে এবি ডি ভিলিয়ার্সের দল ছুড়ে দিয়েছে ২২০ রানের লক্ষ্যমাত্রা।
এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ২২০ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নামে পাকিস্তান। কিন্তু বৃষ্টি বাধায় ইনিংসের ২৭তম ওভারের পর খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ১১৯ রান। বাবর আজম ৩১ ও শোয়েব মালিক ১৬ রানে উইকেটে ছিলেন। এরপর খেলা আর মাঠে গড়ায়নি। তাতে বৃষ্টি আইনে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১০০ রান। ফলে ১৯ রানের জয় তুলে নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছেন সরফরাজ আহমেদরা।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়া দক্ষিণ আফ্রিকাকে এদিন পুড়তে হয়েছে হতাশায়। বৃষ্টিতে খেলা থামার আগে ২৩ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০১ রান। প্রোটিয়াদের ৭ উইকেট। খেলা মাঠে গড়ালে এবি ডি ভিলিয়ার্সরা হয়তো জয় পেতেও পারতেন! কারণ চালকের আসনে থেকেও পাকিস্তানের হুড়মুড় করে ভেঙে পড়ার নজির তো কম নেই! তবে এই জয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র তৃতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান ব্যবধানে দক্ষিণ আফ্রিকা আছে তাদের উপরেই। গ্রুপের শীর্ষে ভারত।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল পাকিস্তান। কোনো উইকেট না হারিয়ে ৪১ রান তুলে ফেলে স্কোরবোর্ডে। এরপর তিন বলের ব্যবধানে পাকিস্তানের দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন মর্নে মরকেল। পাকিস্তানের হয়ে এ ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে ওপেনার ফখর জামানের। মারমুখী ব্যাটিং উপহার দিয়েছেন ২৭ বছর বয়সী ফখর। তবে অভিষেক ইনিংসটাকে বড় করতে পারেননি। ২৩ বলে ৬ চারে করেছেন ৩১ রান। আরেক ওপেনার আজহার আলির ব্যাট থেকে আসে ৯ রান।
দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানের ইনিংস এরপর মেরামত করেছেন বাবর ও মোহাম্মদ হাফিজ। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেছেন ৫২ রান। মরকেলের তৃতীয় শিকার হওয়ার আগে হাফিজের ব্যাট থেকে আসে ২৬ রান। এরপর বাবরের সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ মালিক। তারপরই ম্যাচে বৃষ্টির হানায় পাকিস্তানের জয়।
এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলারদের তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪০ রানের উদ্বোধনী জুটির পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ। ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। কিন্তু একপ্রান্ত আগলে ডেভিড মিলার তুলে নেন ক্যারিয়ারের দশম ওয়ানডে হাফসেঞ্চুরি। তার ব্যাটে চড়ে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে হাসান আলি ২৪ রানে ৩ উইকেট নেয়া হাসান আলি হয়েছেন ম্যাচসেরা। এছাড়া ইমাদ ওয়াসিম ২০ রানে ও জুনায়েদ খান ৫৩ রানে ২টি করে উইকেট পান।

ডেস্ক রিপোর্ট : শিশু মরিয়ম। বয়স মাত্র ৬ বছর। এরই মধ্যে পৃথিবীর আলো তার কাছে ধুসর হয়ে আসছে। দরিদ্র পিতা-মাতার এই শিশু কন্যাটির হার্টে জন্মগত ছিদ্র ধরা পড়েছে। তার অসহায় পিতা কন্যার চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ছুটছেন অশ্রুসিক্ত নয়নে। পিতা-মাতার হৃদয়ের রক্তক্ষণ কি থামানো যাবে না? নিষ্পাপ মরিয়মকে কি এই প্রথিবীর আলো-বাতাসে বেড়ে উঠতে সাহায্য করব না আমরা?
দেখতে আসল, কিন্তু নকল। চালে কাঁকর হাতে নিয়ে বোঝা গেলেও, প্লাস্টিকের চাল দেখে কিছুই বোঝার উপায় নেই। মাঝখান থেকে ঠকছেন ক্রেতারা। নিত্যদিনের ভাতের বদলে গিলতে হচ্ছে বিষের পিণ্ড৷ উত্তরাখণ্ডের হলদোয়ানি জেলায় খোলা বাজারে নাকি রমরমিয়ে চলছে এই প্লাস্টিকের চালের ব্যবসা। প্লাস্টিকের ডিমের পরের ধাপে এবার প্লাস্টিকের চাল৷ প্লাস্টিকের সঙ্গে আলু মিশিয়ে নাকি তৈরি হচ্ছে এই চাল৷
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপির একজন কর্মীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : ৮ জুন সকাল ১০টার সময় উপজেলা পাবলিক লাইব্রেরি, শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও বয়ঃসন্ধিকালীন সংকট ও উত্তরনে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যমনগর সরকারী মহসীন ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপিকা ও জাতীয় মহিলা অধিদপ্তরের চেয়ারম্যান শাহানা হামিদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমীন আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা আয়েশা সুলতানা, ইউপি সদস্য ও ধাত্রী দেলোয়ারা বেগম, শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মন ও কুমুদ রঞ্জন গায়েনসহ বারসিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, মফিজুর রহমান, বাবলু জোয়ারদার, আল-ইমরান ও মারুফ হোসেন মিলন প্রমুখ।
ফ্লোরিডার এক নারী ১৩ পাউন্ড ৫ আউন্স ওজনের এক মেয়ে শিশুকে জন্ম দিয়েছেন। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে শিশুটির মা ক্রিসি করবিট জানান, তার কাছে মনে হয়েছে যেন প্রায় ২-৩ বছর বয়সী শিশুকে তিনি জন্ম দিতে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ওজনের এ শিশুর জন্ম হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্য প্রদেশে একটি আতশবাজির কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো আটজন। বুধবার বিকেলে মধ্য প্রদেশের বালাঘাট জেলার খারি গ্রামে এ ঘটনা ঘটে।
মো. সোহাগ হোসেন : সাতক্ষীরা শহরের পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৮৬৫ সালে স্থানীয় জনসাধারণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি দেশ স্বাধীন হওয়ার ২ বছর পরে ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকাসহ ১৫ জন শিক্ষক রয়েছেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৩৯৫ জন ছাত্রছাত্রী রয়েছে। বিপুল ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়টিতে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। বিদ্যালয়টিতে দুইটি শিফটে বিভক্ত প্রথম শিফট শুরু হয় সকাল ৯ টা থেকে আর শেষ হয় ১১: ৪০ মিনিটে। ২০ মিনিট বিরতির পর শুরু হয় দ্বিতীয় শিফট চলে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত। বিদ্যালয়টি জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন করেন। বিদ্যালয়টি অনেকদিন যাবৎ সাফল্যের সাথে ভালো করে আসছে এবং সর্বশেষ ২০১৬ সালে সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন তিনজন পাসের হার শতভাগ। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মালেকা পারভীন বলেন, আমার স্বপ্ন বিদ্যালয়টিকে একটি মডেল স্কুলে পরিণিত করার আর এজন্য প্রয়োজন স্থানীয় জনসাধারণসহ সকল অভিভবকের আন্তরিকতা। আর অভিভাবক এশাদত্ত বলেন, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাতার ফলে আমাদের সকলের ছেলেমেয়েরা পড়াশুনার সুযোগ পেয়েছে আর এ জন্য আমরা চাই বিদ্যালয়টি আরও সাফল্য অর্জন করুক। বর্তমানে বিদ্যালয়টিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু আছে। বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির খ বিভাগের ছাত্র নয়ন বলেন, আমরা এই বিদ্যালয়ে পড়াশুনা করে গর্ববোধ করি কারণ বিদ্যালয়টিতে খুব যতœ সহকারে ছেলেমেয়েদের পাঠদান করা হয়।