ঢাকা শিক্ষা বোর্ডে হাতে-কলমে কাজ শেখানোর কথা বলে নারী সহকর্মীকে নিয়ে রিকশায় চেপে যাওয়ার পথে সেই নারীর গায়ে হাত দেওয়াসহ বিভিন্নভাবে যৌন নির্যাতন করেছেন একটি স্কুলের প্রধান শিক্ষক।
পরিস্থিতির আকস্মিকতায় প্রথমে হতবুদ্ধি হয়ে পড়লেও পরে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা নারী। এই মামলার পরিপ্রেক্ষিতে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া এই শিক্ষকের নাম সরদার হেলাল উদ্দিন। তিনি রাজধানীর খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাইস্কুলের প্রধান শিক্ষক।
সরদার হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করা ওই শিক্ষিকা জানান, স্কুলের প্রধান শিক্ষক হওয়ায় ক্ষমতা খাটিয়ে শিক্ষিকা ও ছাত্রীদের অনেক কিছু করতে বাধ্য করেন।
ওই শিক্ষিকা আরো বলেন, “গত মার্চ মাসের ২১ তারিখে স্কুলটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই প্রধান শিক্ষকের অশালীন প্রস্তাব পেয়ে আসছিলেন তিনি। যেমন এই শিক্ষিকাকে ফোন করে সরদার হেলাল উদ্দিন বলতেন, ‘এই পোশাক ভালো না, চলো আমি তোমাকে পোশাক কিনে দেব, জুতা কিনে দেব। প্রায় দিনই সন্ধ্যায় সে আমাকে ফোন দিত। ফোন দিয়ে বলত তোমাকে নিয়ে বলধা গার্ডেনে যাব, হাতিরঝিলে যাব, পার্কে যাব। তোমাকে ফোন দিলে তুমি চলে এসো।” প্রধান শিক্ষকের ফোন দেখলেই আতঙ্কে থাকতেন বলেও জানান ওই নারী।
ওই শিক্ষিকা বলেন, স্কুলটিতে যোগদানের সময় তিনি হিজাবসহ বোরকা পরতেন। কিন্তু স্কুলটিতে যোগদানের দিনই সরদার হেলাল উদ্দিন তাঁকে জানান, এই স্কুলে বোরকা পরা যাবে না। তখন তিনি খেয়াল করেন, স্কুলটির অন্য শিক্ষিকারাও বোরকা পরেন না। পরে তিনি বিষয়টি মেনে নেন এবং হিজাব-বোরকা ছাড়াই কাজ শুরু করেন।
স্কুল ছুটি হওয়ার পর ওই প্রধান শিক্ষক তিনজন শিক্ষিকাকে অকারণে বসিয়ে রাখতেন বলেও অভিযোগ করেন ওই নারী। তিনি বলেন, ‘আমাকে কোনো কাজ ছাড়াই বসিয়ে রাখত। বলত, আমি মোটা হয়ে যাচ্ছি, আমাকে দেখতে এমন লাগছে। আমি যতদূর সম্ভব ছুটির পর স্কুল থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতাম। তাঁর আচরণ সম্পর্কে স্কুলের দুজন শিক্ষিকাকে অল্প অল্প কিছু বলেছিলাম।’
ওই নারী বলেন, ‘১৩ জুন সকাল ১০টার সময় প্রধান শিক্ষক সরদার হেলাল উদ্দিন আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলেছে তোমার টাকা জমা দেওয়ার বইটা নিয়ে বের হও, তোমাকে নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে যাব। কাজ শেখানোর জন্য বোর্ডে কীভাবে এসে কাজ করতে হয় তা শিখে যাও। শিক্ষা বোর্ডে যাওয়ার পথে রিকশায় করে শিক্ষা বোর্ডে নিয়ে যায়। ’
তবে ফেরার পথে প্রধান শিক্ষক রিকশার হুড তুলে দেন জানিয়ে ওই শিক্ষিকা বলেন, ‘আমি তাকে বলি স্যার হুড ওঠানোর দরকার নাই, আমি এভাবে বসতে পারছি না। রোদ নেই তবে কেন হুড উঠিয়ে দিচ্ছেন? রিকশায় কিছু দূর যাবার পর সে আমার সাথে…। অনেক বাজেভাবে অশালীন আচরণ করেছে। সে আমার মোবাইলটাও হাতে রাখতে দেয় নাই, আমাকে জোরে চেপে ধরে রেখেছে। এমন সব বাজে বাজে কাজ করছিল যা বলা অসম্ভব। এ সময় আমি লোকলজ্জার ভয়ে কিছুই বলতে পারছিলাম না। রিকশা থেকে নামার পর সে আমাকে বলে শুক্রবার আমাকে ফোন দিলে যেন আমি বের হই, সে আমাকে নিয়ে গাজীপুর যাবে। সেখানে গিয়ে তাঁর সাথে আমাকে সময় কাটাতে হবে। সে বলে ১৭ লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে দিবে আমাকে।’
রিকশা থেকে নেমে বাসার গেটের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মামলার সিদ্ধান্ত নেন ওই নারী। তিনি বলেন, ‘আমার কাছে স্কুলের অনেক ছাত্রী বলেছে যে তার চরিত্র ভালো না। সব কিছু মিলিয়ে আমি ১৪ জুন মামলা দায়ের করেছি। এ সময় স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী ছিল আমার সাথে। পিটি করাতে গিয়ে মেয়েদের গায়ে হাত দেওয়া, পিঠে হাত দেওয়াসহ ক্লাস এর ভেতরেও সে অনেক খারাপ কাজ করেছে। অনেক শিক্ষার্থী এগুলো আমাকে বলেছে এবং অনেক শিক্ষার্থী এসব ঘটনার বিষয়ে থানাতেও অভিযোগ করেছে।’

ফাইনাল সবসময়ই বিশেষ। তবে এবারের মতো এতটা বিশেষ সম্ভবত আগে হয়নি কখনও। ওয়ানডে বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির লড়াইয়ে উত্তেজনাকর ফাইনাল মঞ্চায়িত হয়েছে অনেক, তবে নিঃসন্দেহে বলে দেওয়া যায় ম্যাচ শুরুর আগে এমন উত্তেজনা আগে কখনও ছড়ায়নি। ভারত-পাকিস্তানের ‘সাধারণ’ ম্যাচ যেখানে উত্তেজনার আগুন ছড়ায় ক্রিকেটের অলিগলিতে, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ফাইনালে উত্তেজনার পারদ কোথায় উঠতে পারে, সেটা বলার খুব বেশি দরকার পড়ে না। ওভালে রোমাঞ্চের রেণু ছড়াতে থাকা এই ফাইনাল বাজিকরদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মোটা অঙ্কের টাকা ‘বিনিয়োগ’ করছে তারা, ভারতীয় রুপিতে অঙ্কটা ২০০০ কোটি!
চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। শক্তিশালী ব্যাটিং লাইনআপ দিয়েই ফাইনালে ভারত, আর দুর্দান্ত বোলিং করে এতোদূর এসেছে পাকিস্তান। শ্রীলঙ্কার লিজেন্ড কুমার সাঙ্গাকারা মনে করেন, রবিবার কেনিংটন ওভালে লড়াইটা হবে ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের।
প্রথমবার কনফেডারেশনস কাপে খেলছে রাশিয়া। স্বাগতিক হওয়ার সুবাদে এ টুর্নামেন্টে তাদের অভিষেক হলো। আর প্রথম ম্যাচেই তারা হাসিমুখে মাঠ ছাড়ল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও খুশি করল তারা। শনিবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে রুশরা।
স্বাস্থ্য ও জীবন : পরছে গরম। লাগছে চরম। গরম ভাল লাগে এমন মানুষ আমাদের দেশে আছে সেটা বোধহয় ভাবা ঠিক হবেনা। এই গরমে একটু অসচেতন হলেই হতে পারে নানা অসুখ-বিসুখ। পানিশূন্যতা, হিট স্ট্রোক-এগুলো গরমের খুব প্রচলিত সমস্যা। ছাতিফাটা গরমে ডিহাইড্রেশন? শরীরের নুন-জল ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে? গ্যাস, অম্বল, পেট খারাপে নাজেহাল দশা? প্রতিদিন ডাবের জল মাস্ট। সুস্থ থাকবে হার্ট, কিডনি। কমবে ওজন। কমাবে বয়স। স্কিন থাকবে টানটান।
কলারোয়া ডেস্ক : ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু সেই খুশির ঈদ আনন্দ অনেকটা ম্লান হয়ে পড়েছে কলারোয়া উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের। এমপিওভূক্ত শিক্ষকরা নামমাত্র বোনাস পেলেও মূল বেতন-বোনাস না পাওয়ায় ঈদেরর খুশি-আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন নন-এমপিওভূক্ত শিক্ষকরা। দিনের পর দিন বেতনভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এসকল শিক্ষক সমাজ। সেই আর্তনাদে যোগ হয় ঈদ-পার্বনের সময়।
কলারোয়া ডেস্ক : কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা পূর্বপাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী মোমিনুর রহমান নিখোঁজ হয়েছে। সে মোঃ গাউস মোড়লের পুত্র। তার বয়স ১০ বছর। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। মোমিনুর রহমানের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, উচ্চতা-অনুমান ৪ ফুট, শরীর স্বাস্থ্য-মাঝারি, পরনে ছিল খয়েরি রংয়ের হাফ প্যান্ট ও খয়েরি রংয়ের গেঞ্জি। তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা থানার জি,ডি,নং-৯১৫, তাং-১৭/০৬/১৭ ইং। মোমিনুর রহমানের কোন খোঁজ পেলে এই মোবাইল ০১৭৭৮-৯৫৬৭৩৩ নম্বরে জানানোর জন্য তার পিতা সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।