নিজস্ব প্রতিনিধি: শ্বাস রোধে সাংবাদিক হত্যা প্রচেষ্টার আসামী আগরদাড়ি ইউপি মেম্বর হাবিবুর রহমান ও তার ভাই জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত। গত ৮ জুন মামলার ধার্যদিনে আসামীপক্ষ আদালতে হাজির না হওয়ায় বিচারক হাবিবুল্লাহ মাহমুদ এ আদেশ দেন। এর আগে ৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই হুমায়ুন কবির আদালতে আসামীদের বিরুদ্ধে ৩৪১, ৩২৩, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে ওই আদেশ দেন।
উল্লেখ্য, চলতি সালের ৬ মার্চ দৈনিক কালের চিত্রের আগরদাড়ি প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের কণ্ঠের সাতক্ষীরা সদর প্রতিনিধি সেলিম হোসেনকে প্রকাশ্যে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন ইউপি মেম্বর হাবিবুর রহমান ও তার ভাই জাহাঙ্গীর হোসেন। এসময় তারা ওই সাংবাদিককে ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সাংবাদিক সেলিম হোসেন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় ওই দিনই ০৯ নং মামলা করেন।

মাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার ও সবচেয়ে গরিব দেশ আফ্রিকার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। তবে বিশ্বের ১৮৯টি দেশের এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ নম্বরে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে গরিব দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ৪৬ ধাপ এগিয়ে।
মাহফিজুল ইসলাম আককাজ : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪-ই রমজান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের চায়না বাংলা কনফারেন্স রুমে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. সেলিম সরোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেত রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শামছুর রহমান, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুন নোমান, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইদরিস আলী, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, সহযোগি সদস্য রোটারীয়ান রুহুল আমিন হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাসুদ ডাকুয়া। এসময় উপস্থিত ছিলেন আইডিইবি সাতক্ষীরা নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুর রশিদ, আবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ.এম.এ আবু জায়েদ বিন গফুর, দপ্তর সম্পাদক মুছাব্বেরুজ্জামান, সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আইডিইবি সাতক্ষীরা নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা। ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাহাঙ্গীর আলম।
প্রেস বিজ্ঞপ্তি : বীরমুক্তিযোদ্ধা মো: জালাল উদ্দীন সরদার (প্রাক্তন ডেপুটি কমান্ডার) গত ৭ জুন বুধবার রাত্র ২.৪৫ মিনিটে পুরাতন সাতক্ষীরার রাজার বাগান নিজ বাসভবনে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। (ইন্না……রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র, ২কন্যা, বড় পুত্রের ১ কন্যাসহ বহু আত্মীয় সজন রেখে গেছেন। তার গেজেট নং-২৬৬। মরহুমের জানাজার নামাজের পূর্বে তাকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহীর অফিসারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড-অব-অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: মোশারফ হোসেন(মশু), ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আবু বকর সিদ্দিক, সদর থানা কমান্ডার মো: হাসানুজ্জামান, পৌর কাউন্সিলর মো: আব্দুস সেলিমসহ মুক্তিযোদ্ধা ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি : রোগমুক্তিতে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় পার্টির জেলা সভাপতি শেখ আজহার হোসেন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেনÑ
লঘুচাপের প্রভাবে দেশে ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। তাই দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশের অধিকাংশ জনগণ এখনো বিএনপির চেয়ে আওয়ামী লীগ ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে বলে জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ও রিসার্চ ডেভলোপমেন্ট সেন্টার (আরডিসি) ২০১৭ সালের প্রথমার্ধে চালানো এক জনমত জরিপ থেকে এ তথ্য জানা যায়। দেশের অধিকাংশ মানুষ তাদের জীবনযাত্রার মান নিয়ে সন্তুষ্ট এবং সার্বিক উন্নয়নের বিষয়ে আশাবাদী বলে এই জরিপের প্রতিবেদনে বলা হয়। জরিপ অনুসারে দেশের মানুষের কাছে সবচাইতে বড় দুটি সমস্যা সড়ক ও যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানী ও বিদ্যুতের উচ্চ মূল্য।
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর তিন সদস্য মালিতে নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় মালিতে ঘাঁটির বাইরে হামলায় এ তিন সদস্য নিহত হয়েছে। নিহতরা সবাই তার দেশের সেনা বলে জানিয়েছে গিনির সরকার। অবশ্য হামলাকারীদের পরিচয় জানা যায় নি।