প্রায় দুই মাস আগে চাকরি চলে যায় ওই ব্যক্তির। বয়স ৪৫। আজ সোমবার ওই অফিসে আবার আসেন তিনি। পাঁচজন প্রাক্তন সহকর্মীকে গুলি করে হত্যা করেন তিনি। পরে নিজে আত্মহত্যা করেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডে স্থানীয় সময় আজ সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক ইতালিয়ান বলে জানা যায়।
মেইল অনলাইন জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।
স্থানীয় শেরিফ জেরি ডেমিংস জানিয়েছেন, ওই হামলা করেছেন ‘হতাশ সাবেক কর্মী’। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি।
ডেমিংস জানান, স্থানীয় সময় সকাল ৮টার দিকে ইন্ডাস্ট্রিয়াল পার্কে থাকা ওই প্রতিষ্ঠান থেকে ফোন আসে। পুলিশ খবর পাওয়ার দুই মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়। পরে তিনজন পুরুষ ও একজন নারীকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনিও মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অস্ত্র ও একটি ছুরি হাতে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করেন ওই ব্যক্তি। তবে ছুরি ব্যবহারের কোনো প্রমাণ পায়নি পুলিশ।
গত বছর ১১ জুন একই শহরে একটি নাইট ক্লাবে সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় ৪৯ জন নিহত হন।

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপির একজন ওয়ার্ড সভাপতিসহ ৬৩ জনকে আটক করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাঁচা-মরার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। শুরুতেই সৌম্যের বিদায় যেন দলকে ঠেলে দিল খাদের কিনারায়। এর পর থেকে আসা যাওয়ার মধ্যে ছিল বাংলাদেশের ব্যাস্টম্যানরা। এক পাশ থেকে দলকে আগলে ধরে রেখেছিল টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অপরপাশ থেকে কেউ যেন তাকে সঙ্গ দিতে পারছিল না। প্রথম ম্যঅচে ১৬৬ রানের জুটি গড়া মুশফিকও এদিন পারেনি তামিমের সঙ্গী হতে।
শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেল বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৬তম ওভারে শুরু হওয়া বৃষ্টি না থামায় ম্যাচ রেফারি ক্রিস ব্রড পরিত্যক্তের ঘোষণা দেন। তাতে দুই দল ভাগাভাগি করেছে ১ পয়েন্ট করে।
শ্যামনগর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা যুবলীগ নেতৃবৃন্দ রবিবার একটি কর্মসূচি থেকে সদর থানার সেকেন্ড অফিসারকে প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মর্মে সোমবার বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত খবরটি অস্বীকার করেছেন স্বয়ং জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। গতকাল আব্দুল মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা অস্বীকার করা হয়েছে। তার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি নি¤েœ প্রকাশ করা হলোÑ
প্রেস বিজ্ঞপ্তি : গত ২৯ মে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা অফিসে অতর্কিত হামলা এবং উক্ত ঘটনায় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুমের নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব।
নিজস্ব প্রতিবেদক : সালিশের নামে তার সামনে বাবা-মাকে বকাবকি ও প্রেমিক তাকে বিয়ে করতে অসস্মতি জানানোয় ক্ষোভ ও দু:খে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক তরুণী। রোববার দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওই তরুণী কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।