আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে সংখ্যালঘু পরিবারের উপর হুমকীর অভিযোগ পাওয়া গেছে। সেমাবার এলাকার বহু মানুষের সামনে ঐ পরিবারের সদস্যরা তাদের উপর হুমকী-নির্যাতনের অভিযোগ বর্ণনা করেন।
সংখ্যালঘু কাপালী পরিবারের সদস্য সুবোধ সরদারের স্ত্রী অনিমা, মৃত পরেশ সরদারের স্ত্রী সবিতা ও মৃত স্বপন সরদারের স্ত্রী সন্ধ্যা রানী জানান, ১ জুন এশার আলীর পুত্র রবিউল ইসলামের একটি ভেড়া কুকুরে কামড়ালে তার স্ত্রী প্রকাশ্য দিবালোকে সুবোধ সরদারের বাড়িতে ঢুকে তার স্ত্রী অনিমাকে জাপটে ধরে টেনে হেঁচড়ে বাড়ির বাইরে নিয়ে যায়। তাদের কুকুরে কামড়াইনি বলে অনুনয় বিনয় করলেও তাকে ছাড় দেওয়া হয়নি। তাদেরকে নানা হুমকি ধামকি দিয়ে ফিরে গিয়ে তিনি মরা ভেড়া নিয়ে রবিউলের ভাই আজহারুলকে সাথে নিয়ে পুনরায় তাদের বাড়িতে ভেড়া ফেলে দিয়ে “ভেড়ার দাম না দিলে-তোরা এখানে কিভাবে বসবাস করিস দেখে নেব” বলে হুংকার দিতে থাকে। ভীত সন্ত্রস্ত পরিবারের লোকজন ইউপি সদস্য আঃ হান্নানকে জানালে তিনি সেখানে গিয়ে মোবাইলে রবিউলের আর এক ভাই আওয়ামীলীগ নেতা আলমগীরকে জানালে তিনিও পরিবারের সদস্যদের হুমকী ধামকী দেয়। তাদের ভেড়াগুলো সব সময় মুক্ত ছেড়ে রাখায় তাদের শাক-সকজীসহ খেতের ফসল বিনষ্ট হলেও ভয়ে কিছু বলতে পারেন না। বিষয়টি ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেনকে জানালে তিনি অপরাধীদের দিয়ে মাপ চাইয়ে মিমাংশা করে দেন বলে তারা জানান। ঘটনা বর্ননার সময় পুজা উদযাপন পরিষদ ইউনিয়ন সভাপতি নিত্যানন্দ ঘোষ, আওয়ামীলীগ ৯নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল গাজী ও আজিজ গাজী, পুলিশিং ফোরাম সভাপতি আঃ মান্নান, সদস্য মহসিন, মোত্তালেব গাজী, ১নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। আলমগীরের প্রতিবেশী তাছলিমা, চাচা খলিল গাজী সাংবাদিকদের জানান, আলমগীর তার বাড়িতে মেম্বার হান্নান কর্তৃক অস্ত্রশস্ত্র নিয়ে গালিগালাজ ও হুমকির যে অভিযোগ করেছে তা সঠিক নয় বলে জানান এবং সেখানে কোন ঘটনা ঘটেনি বলে জানান। এ ঘটনার পর হামলাকারীরা ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও থানায় জিডি করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন অভিযোগকারীরা।

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৩ দিনের প্রশিক্ষণ-১৭ উদ্বোধন করা হয়েছে। সেমাবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রকল্পের ম্যানেজার, সভাপতি ও মহিলা সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
আমির হোসেন খান: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে নূর মোহাম্মদ সরদার (৫২) নামে এক ব্যক্তিকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আরাফাত হোসেন লিটন : ভিক্ষুক শ্রেণির মানুষদের অবহেলা না করে আলাদা কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত সোনার দেশ গড়তে হবে। সমাজের নি¤œ পেশার মানুষ হলেন ভিক্ষুকরা। কর্মদক্ষতা না থাকায় কিংবা নানা সমস্যায় মানুষ ভিক্ষাবৃত্তি পেশায় নিয়োজিত হয়। সমাজের মানুষের কাছ থেকে চেয়ে এনে খুবই নি¤œমানের জীবন যাপন করেন এই পেশার মানুষেরা। তারা সামাজিক মূল্যহীন ভাবে অবহেলায় খেয়ে না খেয়ে দিন পার করেন। তাই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে ভিক্ষুকদের তালিকা হয়েছে। একই সাথে তাদের জীবনযাত্রা পরিবর্তনেও সরকার বিভিন্ন মেয়াদী কর্মসূচি হাতে নিয়েছেন। সেই সাথে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি পেশা থেকে ফিরিয়ে এনে কর্মস্থানের লক্ষ্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। তাছাড়া সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশ থেকে ভিক্ষুক মুক্ত করা হবে। এই সুবিধাভোগীরা আর যেনো কখনো ভিক্ষা না করেন সে ব্যাপারেও সরকার উদ্যোগ নিয়েছেন। অচিরেই সরকারের সকল মহান উদ্যোগ বাস্তাবায়ন হবে। উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের সকল ভিক্ষুকদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদ।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা স্কাউটস্ এর নতুন দল গঠন সংক্রান্ত কনফারেন্স ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা স্কাউটস্ এর আয়োজনে জেলা অফিসার্স ক্লাবে জেলা স্কাউটস্রে সহ-সভাপতি কৃষ্ণা নন্দ মুখার্জীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
তালা ডেস্ক : মধু কবি, বাঙালির বুদ্ধিবৃত্তিক পালাবদলের যুগ সন্ধিক্ষণের কবি। সেই কবি তার কপোতাক্ষ নদ কবিতায় জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশে শৈশব আর কৈশরের স্মৃতি বিজড়িত নদের ¯্রােত ধারাকে জন্মভূমির বুকে মাতৃ দুগ্ধের আধার রূপে বর্ণনা করেছেন। সুদূর ইউরোপে বসে সতত তার এই ¯্রােতস্বিনী নদের কথা মনে পড়েছে। গভীর আবেগ আর মততায় তিনি কপোতাক্ষ নদকে সাহিত্যের এক অপার সৃষ্টি রূপে প্রতিষ্ঠিত করে গেছেন। বৈদিক সাহিত্যের স্বরস্বতী নদী আজ আর বাস্তবে নদী নেই। একইভাবে মধু কবির কপোতাক্ষ নদও সাহিত্যে অমরত্ব পেলেও হারিয়ে যাচ্ছে মানচিত্র থেকে।
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধনী আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এ আইনে রাস্তা অবরোধসহ ৯ ধরনের অপরাধ করলে সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আগে এ আইনে সর্বোচ্চ ৫ বছরের শাস্তি দেওয়া হতো। সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেস বিজ্ঞপ্তি : সোমবার বাদ যোহর ইক্রা সাতক্ষীরা-কার্যালয়ে জাতীয় ইমাম সমিতি-সাতক্ষীরা জেলা শাখা ও সাতক্ষীরা উলামা পরিষদ, সাতক্ষীরা এর যৌথ উদ্যোগে মুফতি আখতারুজ্জামানের সভাপতিত্বে ফিত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতদের দীর্ঘ পর্যালোচনার পর সাতক্ষীরার স্থানীয় বাজার দর যাচাই পূর্বক নিন্মোক্ত হারে এ বছরের ফিত্রা নির্ধারণ করা হয়।