সরকার ৫ টাকা মূল্যমানের নতুন নোট ইস্যু করেছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পরে নোটটি পাওয়া যাবে।
এ নোটে সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর থাকবে।নোটটির সামনের অংশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে। নতুনভাবে ছাপানো এ নোটের উভয় পিঠের উপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা এবং পেছনের অংশে ডান দিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে।
কারেন্সি নোট হওয়ায় এ নোটের সম্মুখ পৃষ্ঠের মাঝখানে ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে’ লেখাটি থাকবে না। নতুন কারেন্সি নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই। নতুন মুদ্রিত কারেন্সি নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে। বাসস

আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জের লক্ষীনাথপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামের নিজ বাড়ির পাশে একটি জামরুল গাছে রশিতে ঝুলানো অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, লক্ষীনাথপুর গ্রামের নুরুল আমিন মোড়ল (৪৮) ও তার স্ত্রী জাহেদা খাতুন (৪০)।
ডেস্ক: আজ অফিসে ইফতার, অন্যদিন বন্ধুর বাসায়। সারা দিন রোজা রেখে ইফতারের সময় খাবারের সমাহার দেখে আমরা কিন্তু একটু বেহিসাবি খেয়ে ফেলি। যা একদম উচিৎ নয়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল ওভালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচের মূল খেলাটা খেলেছে বৃষ্টি।
মধ্যপ্রাচ্যের দেশ কাতার এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে।
প্রধান বিচারপতি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান মারা গেছেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চীনাবাদাম সাধারণত আমরা বাদাম ভাজা হিসেবে খাই। তাছাড়া বিভিন্ন পদের খাবারেও বাদাম ব্যবহার করা হয়, কিন্তু স্বল্পমূল্যের এই খাবারটি যে পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর খাবার তা অনেকেরই অজানা। নিয়মিত চীনাবাদাম খেলে ক্যানসার ও হৃদরোগে অকালমৃত্যুর ঝুঁকি কমে। চীনাবাদাম ও নানা জাতের গাছ-বাদামে এমন পুষ্টি উপাদান আছে যা অনেক রোগ থেকেই আমাদের বাঁচাতে পারে।
সুস্থভাবে রোজা পালনে সঠিক পুষ্টি জরুরি। আর এ জন্য সেহরি ও ইফতারে সঠিক খাবার নির্বাচন করা গুরুত্বপূর্ণ। সেহরিতে ভালোভাবে খাবার খেলে কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, দুর্বলতা ইত্যাদি সমস্যা প্রতিরোধ করা যায়। সেহরিতে এমন খাবার খেতে হবে যেগুলো শরীরকে আর্দ্র রাখতে এবং পুষ্টি জোগাতে সাহায্য করবে।