নিরাপত্তার অজুহাত দিয়ে বাংলাদেশে খেলতে না আসা অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা হয়েছে সংসদে। একইসাথে উন্নত দেশগুলো বাংলাদেশের প্রতি তাদের নিজেদের অন্যায় অভিমত চাপিয়ে দেয় বলেও অভিযোগ এসেছে।
সোমবার দুপুরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের কার্যকরী সভাপতি (একাংশ) ও সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘গত শনিবার লন্ডন রক্তাক্ত হয়েছে। এ বছর মোট ৩ বার রক্তাক্র হয়েছে লন্ডন। যেখানে গত শনিবার রক্তাক্ত হয়েছে তার ২ কিলোমিটারের মধ্যে হোটেলে আমাদের ক্রিকেট দল অবস্থান করছিল। আমি খুব স্পষ্টভাবে বিশ্বের তথাকথিত উন্নত দেশগুলোকে বলতে চাই, আপনারা একই বিষয়ে অন্যরকম আচরন করেছেন। বাংলাদেশে এ ধরণের সামান্যতম ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া বলেছে, বাংলাদেশে নিরাপত্তা নাই, তারা খেলতে যেতে পারবে না।’
তিনি বলেন, ‘আমি জিজ্ঞেস করতে চাই, ম্যানচেস্টার এবং লন্ডনে এই যে ঘটনাগুলো ঘটল এই ঘটনাগুলোর পরে অস্ট্রেলিয়াতো বলেনি খেলা বন্ধ করে তারা দেশে ফেরত যাবে। অথচ বাংলাদেশের প্রতি যে আচরনটি তারা করল সেই আচরণ এ ক্ষেত্রে কিন্তু অনুপস্থিত। বিশ্বের তথাকথিত মাধবরেরা অত্যান্ত অন্যায়ভাবে বাংলাদেশের মত দেশগুলোর উপর নিজেদের অন্যায়-অবিবেচনা প্রসূত অভিমত চাপিয়ে দেয়।’
তিনি বলেন, ‘তারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। আজকে কিন্তু জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কেউ এখন নিরাপদ নয়। এটা সারাবিশ্বের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছ, এ কথাটিই বাংলাদেশ বলেছিল। আমরা অত্যান্ত জনবহুল একটা দশ, এই জনবহুল দেশের নিরাপত্তার জন্য আমরা আমাদের সাদ্যমত চেষ্টা করছি। এবং সেই চেষ্টার প্রতিশ্রুতিতে আমরা ব্যাপারটিকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছি।’
এসময় লন্ডনে আক্রান্ত এবং নিহত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ছেলেরা বীরের জাতি, ওরা খেলার মাঠ পরিত্যাগ করে আক্রান্ত লন্ডন ত্যাগ করে বাড়িতে ফিরে আসবে না।’

হার্ট, লিভার থেকে শুরু করে কিডনি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মতো শরীরের বিশেষ অংশগুলোর কাজকর্ম কিছুটা হলেও লবণের ওপর নির্ভর করে। তবে সাধারণত আমাদের ধারণা লবণ শুধুমাত্র স্বাস্থ্যর উপকারই করে। লবণ পরিষ্কারক হিসেবেও দারুন কাজে আসে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য (ওয়ার্ড নং-৩) মো. সাহেব আলী শপথ নিয়েছেন। সোমবার (৫ জুন) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর হোসেন সজল।
আসাদুজ্জামান : সাতক্ষীরার পাটকেলঘাটার গ্রামে নিয়মিত জুয়ার আসর বসছে। এতে নিরীহ মানুষ যেমন সর্বস্বান্ত হচ্ছে। তেমনি এলাকায় চুরি ডাকাতির ঘটনাও বেড়ে গেছে।
মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো প্রধান : আশাশুনি থানার এএসআই আবু রাসেল নিজেই মোবাইল কোর্ট বসিয়ে উপজেলার বিভিন্ন মৎস্য আড়ৎ থেকে জরিমানার নামে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। উপজেলার মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার ও চাষীদের মধ্যে নেমেছে হতাশার ছোয়া। অভিযোগ সূত্রে বিভিন্ন মৎস্য আড়তে গিয়ে জানা যায়, আশাশুনি থানার এএসআই আবু রাসেল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন মৎস্য আড়তে গিয়ে বাগদা চিংড়িতে পুশ করা অবস্থায় ব্যাপারীদের আটক করে। কিন্তু সে তাদেরকে থানায় না নিয়ে ঘটনাস্থল থেকে জরিমানার কথা বলে মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘সরকারিকরণ নয়, তিনবেলা খাওয়া ও সুস্থ্যভাবে বাঁচতে চাই’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে অবস্থান মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার সকালে সাতক্ষীরা পৌর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন ব্রিজে এসে শেষ হয়। এসময় প্রাণ সায়ের খালের কচুরিপনা তুলে পরিবেশ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
চলছে পবিত্র রমজান মাস। ধর্মীয় রীতি মেনে রোজা রেখেছেন ফাতিমা সালাহ (৫৮)। বিধান অনুযায়ী সারা দিন না খেয়ে থাকতে হচ্ছে তাঁকে। কিন্তু দিন শেষে ইফতারির পরও খাবার জুটছে না। এভাবেই রাত-দিন না খেয়ে কাটাচ্ছেন তিনি। এ চিত্র শুধু ফাতিমার নয়, ইয়েমেনের সানা শহরের কমবেশি সবার প্রতিদিনের জীবনের ঘটনা এমনই।