সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

13SlDk_62পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানকে সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছে হাইকোর্ট। একইসাথে ৫ হাজার টাকা জরিমানার আদেশও দিয়েছেন আদালত। সোমবার সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করছেন। গতকাল রোববার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে একই বেঞ্চ।

এর আগে গত ৭ মে মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখেন আদালত। গত ১২ মার্চ ঐশীর আপিল ও ডেথ রেফারেন্স এর শুনানি শুরু হয়। ২০১৫ সালের ১৯ নভেম্বর ঐশীর ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছায়। পাশাপাশি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন ঐশী রহমান।

মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে ওই দম্পতির মেয়ে ঐশী রহমানকে ২০১৫ সালের ১২ নভেম্বর ফাঁসির আদেশ দেন আদালত। ওই হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য ঐশী রহমানের বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে খালাস পেয়েছেন মামলার অন্য আসামি ঐশী রহমানের আরেক বন্ধু আসাদুজ্জামান জনি।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে বাবা-মাকে খুন করার কথা স্বীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1470464455নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের একজন কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান,সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন,কলারোয়া থানা ০৭ জন,তালা থানা ০২ জন, কালিগঞ্জ থানা ০৫ জন,শ্যামনগর থানা ০২ জন, আশাশুনি থানা ০৪ জন,দেবহাটা থানা ০৭ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

lkHoIo_netসৃষ্টিশীলতা আর তারুণ্যে পৃথিবীকে মুগ্ধ করার জেদটা যেন প্রত্যেকের কলেজ জীবনই বেশি পেয়ে বসে। ঠিক সেরকমই কাজে বাজিমাত করলেন ভারতের ওড়িশা কলেজছাত্রীরা। এ আর রহমানের সুরে তাঁদের নাচ এই মুহূর্তে নেটদুনিয়ার সবথেকে চর্চিত বিষয়।

শিল্পীরা যখন পারফর্ম করেন, তখন তাঁরা যেন খেয়ালই করেন না যে সামনে কেউ আছেন। অথচ দর্শক যে আছেন এ তো তাঁদের জানা কথা। সচেতন ভাবেই এই নির্লিপ্তি রপ্ত করেন তাঁরা। এই কলেজ ছাত্রীদের নাচেও ধরা পড়েছে সেই মগ্নতা৷ তন্ময় হয়ে নাচছেন সকলে।

খোলা চত্বরেই একে একে নাচে শামিল হয়েছেন তাঁরা৷ প্রথমে একজন শুরুটা করেন৷ তাঁর তালে যোগ দেন আর একজন৷ একটু একটু করে বড় হয় শৃঙ্খল৷ তারপর পুরো একটা মণ্ডলী যেন নেচে ওঠে রহমানের রিদমে৷ ‘মুকাবিলা’ থেকে ‘ও জানে জানা’-র সুর যখন বাতাসে ভাসছে, তখন হাততালি দিয়ে ওঠা ছাড়া বাকিদের মুগ্ধতা জানানোর যেন আর কোনও ভাষা নেই।

যদিও নৃত্যশিল্পে নিজস্ব ঘরানায় ওড়িশা পরো ভারতের মধ্যে একটি বিশেষ জায়গা নিয়ে আছে। এই কলেজ ছাত্রীরা যেন দেখিয়ে দিলেন ঐতিহ্যের নাচ কীভাবে মিশে আছে প্রজন্মের মধ্যেও৷ ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন ১৫ লক্ষেরও বেশি মানুষ। অসংখ্য ভিডিও ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়৷ তবে এমন শিল্পিত ভিডিও খুব কমই মেলে।
সূত্র: সংবাদ প্রতিদিন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

https://www.youtube.com/watch?v=gLf2NRLWQx0

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

6r0bRU_75একাদশ শ্রেণিতে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হতে পারবেন তার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার ৫ জুন রাত সাড়ে ১২ টার দিকে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এ তালিকা প্রকাশ করে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৩ জুন দ্বিতীয় এবং ১৮ জুন তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

মনোনীতদের তালিকা http://www.xiclassadmission.gov.bd/ ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইলে এসএমএস এর মাধ্যমেও কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হলেন তা জানা যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

745mn1_76আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তাং এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হয়েছে।

মাস্তাং এলাকার পাহাড়ের কাছে শুক্রবার এ অভিযান শুরু হয় এবং শনিবার রাত পর্যন্ত তা চলে। গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে চীনা ভাষা শিক্ষার দুই ইন্সট্রাক্টরকে অপহরণের পর এ অভিযান চালানো হয়।

বলা হচ্ছে- পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ওই এলাকা থেকে একটি গাড়ি উদ্ধার করেছে যা চীনা দুই নাগরিককে অপহরণের কাজে ব্যবহার করা হয়েছিল। অভিযানের আগে ওই এলাকায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আসা দায়েশের অন্তত ১০ জন কমান্ডার বৈঠকে বসেছিল। এর মধ্যে অন্তত আট থেকে নয়জন নিহত হয়েছে এবং বাকি এক বা দু জনকে আটক করা হয়েছে।

অভিযানে তিন কর্মকর্তাসহ সাত সেনা আহত হয়েছেন; এর মধ্যে দু জনের অবস্থা গুরুতর বলে জানো গেছে। পাক সেনা কর্মকর্তারা দাবি করছেন, এ অভিযানে দায়েশের শীর্ষ কমান্ডাররা নিহত হওয়ায় দেশটিতে এ গোষ্ঠীর তৎপরতা বিপর্যয়ের মুখে পড়বে। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শনিবারের এ অভিযান চালানো হয়েছে যাতে অভিযান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না হয়ে পড়ে। অভিযান সম্পর্কে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর কোনো মন্তব্য করে নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

GiCpx2_74রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় সোমবার ভোর থেকে জেলার সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। শনিবার রাতে ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অবরোধ ডাক দেওয়া হয়।

অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, বিদ্যুত-পানি-গ্যাস সরবরাহকারী সংস্থা, সংবাদপত্রের গাড়ি ও সাইকেল ব্যতীত দূরপাল্লার সকল যানবাহন ও নৌ না চালানোর অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা থেকে যুবলীগের লংগদু সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়নের মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার সকালে সে মৃতদেহ নিয়ে লংগদু সদরে বিক্ষোভ-মিছিল বের হয়। সে সময় কিছু লোক পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয়।
উল্লেখ্য খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল (কৃষি গবেষণা এলাকা সংলগ্ন) নামকস্থান থেকে বৃহস্পতিবার (১ জুন) দুপুরে লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (২ জুন) সকাল ৭টার দিকে নুরুল ইসলাম নয়নের মরদেহ খাগড়াছড়ি থেকে লংগদু নেয়া হয়।

মরদেহ বাইট্টা পাড়ার নিজ বাড়িতে নেয়া হলে সেখান থেকে সকাল ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ উত্তেজিত লোকজনের একটি মিছিল লংগদু উপজেলা সদরে যায়।

পথে মিছিল থেকে লংগদুর তিনটিলাসহ উপজেলা সদরের আশেপাশে পাহাড়িদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা। এতে তাৎক্ষণিক থমথমে হয়ে ওঠে লংগদুর পরিস্থিতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

wmPwGK_pupউত্তর ব্যাংককের একটি প্রসিদ্ধ কেক-পেস্ট্রির দোকান উইলেইওয়ান। তাদের ফেসবুক পোস্টে কয়েকটি ছবি দেখে সবার অবাক হয়েছে। ‘কুকুর ছানাদের’ নাকি একটি জেলির উপরে ফেলে পরিবেশন করা হচ্ছে। ছবিগুলো পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ১০ হাজারের উপর শেয়ারও হয়ে গেছে। মিষ্টির দোকানে এমন অনাসৃষ্টি কাণ্ড দেখে গ্রাহকরাও অবাক।

তবে কর্তৃপক্ষ জানাচ্ছেন, এগুলো জীবন্ত কুকুর ছানা নয়। তাদের মতো দেখতে নারকেল ক্রিম পুডিং। সাধারণত উইলেইওয়ান ফুলের ছাঁচে ফেলে পুডিং তৈরি করে এই দোকান। কিন্তু একটু অন্যরকম কিছু করার তাগিদে, তারা কুকুরছানার ছাঁচে ফেলে এই মিষ্টি তৈরি করার কথা ভাবে। যেমন ভাবা তেমনি কাজ। কুকুর ছানার মতো দেখতে পুডিং তৈরি করে সাড়া ফেলে দিয়েছে এই দোকানটি।

কিন্তু এই ছবি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দুই ভাগ করে দিয়েছে। কেউ কেউ বলছে, এত দারুণ মজা। কেউ আবার বলছে, কুকুরছানাদের এত ভালোবাসি, তাদের মতো দেখতে কোনো খাবার খাওয়া যায় নাকি।

দোকানের মালকিন উইলেইওয়ান মি নুয়েন এবং তার স্বামী আশ্বস্ত করছেন, এই মিষ্টিতে কোনোভাবেই জীবন্ত কুকুরের কোনো চিহ্নই নেই। এটি নেহাতই অন্যরকম একটি পুডিং মাত্র এবং কয়েকদিনেই বেশ জনপ্রিয় হয়েছে। একটি পিসের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রার মূল্যে প্রায় ৫৮ টাকা।

পশুপ্রেমীরা এর বিরুদ্ধে কমেন্ট করেছেন কিন্তু এখনই কোনো সংগঠন এই পুডিং বন্ধ করার দাবিতে আন্দোলনে নামেনি। তবে উইলিওয়ান তা নিয়ে যে একটুও চিন্তিত নন তা নয়। অবশ্য তিনি ভাবছেন এই বিতর্কে তার দোকানের নামডাক একটু ক্ষতি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1496573777-cow-01ভিন্ন স্বাদের সংবাদ : ভারতে একটি সদ্যোজাত বাছুরের ‘মানুষের  মতো’ মুখ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গরু নিয়ে ভারতের উত্তাল রাজনীতির এই সময়ে বাছুরের মুখ মানুষের মতো হওয়াতে এই প্রাণিটিকেই পূজা করছেন অনেকেই। খবরে জানা যায়, উত্তর প্রদেশের মুজাফফরনগরের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে এই অদ্ভুতদর্শন বাছুরটির জন্ম হয়। জন্মাবার পর দেখা যায় বাছুরটির মুখের আদলের সঙ্গে মানুষের মুখের আদলের মিল আছে।
এরপরই শুরু হয় ধুন্দুমার। অনেকে বাছুরটিকে রীতিমতো পূজা করা শুরু করে দেন। কিন্তু এই পুজোর ধাক্কা সামলাতে না পেরেই কি না জন্মের কিছুক্ষণ পর বাছুরটি মারা যায়। তবে এরপরও ওই বাছুরটির আবেদন কমেনি। বাছুরটির মৃতদেহ সংরক্ষণ করে এতে ফুলের মালা পরিয়ে রেখেছেন ভক্তরা! আর এই মৃত বিকলাঙ্গ বাছুরটি দেখতে লোক আসছেন হাজারে হাজারে।
স্থানীয়দের বিশ্বাস, বাছুরটি ‘গোকারণ-২৪’  গ্রন্থে বর্ণিত বিষ্ণুর অবতার। তাই তাঁরা বাছুরটির জন্য একটি মন্দির বানাতে চান। তবে গরুর বাছুরটিকে নিয়ে এত আলোড়নকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন প্রাণি বিশেষজ্ঞরা। দিল্লিতে কর্মরত প্রাণীচিকিৎসক রনজিত মেহতা জানান, জিনগত গঠনে সমস্যার কারণে বিভিন্নরকম প্রাণীর জন্ম হয়। এটি একটি স্বাভাবিক ঘটনা। এ নিয়ে কুসংস্কারের কোনো অবকাশ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest