সংবাদ সম্মেলনে ঢুকেই লন্ডন হামলায় নিহতদের পরিবারকে সমবেদনা জানালেন স্টিভেন স্মিথ। নিজ দল কিংবা প্রতিপক্ষকে নিয়ে কথা বলার চেয়ে জঙ্গিবাদ নিয়েই বেশি সময় পার করলেন অস্ট্রেলিয়ান কাপ্তান। তারপর সোমবারের প্রতিপক্ষ বাংলাদেশের ক্রিকেটার তামিম, মোস্তাফিজের নামটা ঠিকঠাক বলতে পারলেও আটকে গেলেন মুশফিকের নাম বলতে গিয়ে। নাম জানুন বা না জানুন এইটুকু বলতে পারলেন যে তার দলের জন্য এই তিনজন সত্যিকার অর্থেই বিপদ ডেকে আনতে পারেন।
ইংল্যান্ডের বিপক্ষে তামিম-মুশফিক জ্বলে উঠলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি দ্য ফিজ। আইপিএল খেলার কল্যাণে মোস্তাফিজকে ভালোই জানা স্মিথের। আর ইংলিশদের বিপক্ষে দারুণ এক শতক হাঁকিয়েছেন তামিম। ইংলিশ মিডিয়াতে কিঞ্চিৎ লেখালেখির কারণেই হয়তো টাইগার উদ্বোধকের নামটা জানা আছে অজি দলপতির।
তাই যখন তাকে প্রতিপক্ষ সম্পর্কে জিজ্ঞেস করা হল তাতে তামিম-মোস্তাফিজের নাম বলতে পারলেও আটকে গেলেন মুশফিকে, ‘বাংলাদেশের দলটিতে বেশ কয়েকজন বিপজ্জনক খেলোয়াড় আছে। তামিম ইকবাল দারুণ খেলেছে। ম…ম…নামটা ঠিক, মুশফিক। তাই নয় কি? কিপার। সেও ভালো ক্রিকেটার। আর মোস্তাফিজ অসাধারণ বোলার। ওদের হারাতে আমাদের ভালো খেলতেই হবে।’
নাম ঠিক বলতে না পারলেও পরিসংখ্যান কিন্তু স্মিথের যুক্তিই সত্যি প্রমাণিত করে। কয়েক বছর ধরে টাইগার ব্যাটিংয়ের প্রাণভোমরা মুশফিকুর রহিম। গুরুত্বপূর্ণ সময়ে স্ট্রাইক রোটেট করতে তার জুড়ি মেলা ভার। আর আগের মারদাঙ্গা ব্যাটিং তুলে রেখে পরিণত এক ব্যাটসম্যানের নাম তামিম ইকবাল। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে পাঁচটি শতক তারই প্রমাণ। মোস্তাফিজ তো ক্রিকেটবিশ্বের কাছে এক বিস্ময়েরই নাম!
স্মিথ মুশফিকের নাম না জানলেও এসব ব্যাপারে ওয়াকিবহাল।

চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েছে ভারত। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ভারতের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করেন রোহিত শর্মা আর শিখর ধাওয়ান।
মোস্তাফিজুর রহমান : আশাশুনি উপজেলার বড়দল ও আনুলিয়ায় দু’টি সুপেয় পানির প্লান্ট উদ্বোধন এবং শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। রবিবার আশাশুনির এসব এলাকায় পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্লান্ট উদ্বোধন ও চেক বিতরন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়ন কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কর্মচারীরা সাতক্ষীরা পৌর মেয়র বরাবর দুটি ব্যানার সম্বলিত আবেদনের মাধ্যমে তাদের দাবি-দাওয়া উত্থাপন করে বিভিন্ন স্লোগান দিয়ে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মচারীরা তাদের আবেদনে উল্লেখ করেন যে, আমরা সাতক্ষীরা পৌরসভার পরিস্কার পরিছন্নতার কাজ করে থাকি। যা লোক চক্ষে একটি অশোভনীয় কাজ। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র পরিবারের মৌলিক চাহিদা মেটানোর জন্য এসকল কাজ আমরা করে থাকি। এ কাজের করার কারণে আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ি। আর এ কাজের বিনিময়ে আমরা যে বেতন পাই তা বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ না। এতে করে পরিবার পরিজন নিয়ে আমাদের জীবন যাপন করা কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। এ কাজ করার ফলে আমরা জড়িয়ে পড়ি নানা ধরনের রোগে, আর বৃদ্ধ বয়সে আমাদের কোনো ভবিষ্যত নেই। এ কারণে আমরা পরিবারের সদস্যদের কাছেও হয়ে থাকি অবহেলিত, লাঞ্ছিত।
বিশেষ ডেস্ক : অভিবাসনপ্রত্যাশীদের কাছে অস্ট্রেলিয়া সব সময়ই পছন্দের শীর্ষে ছিল। সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক জরিপে দেখা গেছে, গোটা বিশ্বের মানুষদের কাছে বসবাস ও কাজের জন্য অস্ট্রেলিয়ার শহরগুলো সবচেয়ে বেশি প্রিয়।
ন্যাশনাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকারকর্মী খুশি কবীরের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন। আদালতে আজ রাজধানীর চকবাজার থানা এলাকার সমাজসেবক হাজি মোহাম্মদ বাদল বাদী হয়ে এ মামলাটি করেন।
বিনোদন ডেস্ক: মুক্তি পেল শ্রীদেবীর আলোচিত আসন্ন সিনেমা ‘মম’র ট্রেলার। এই সিনেমার মধ্যে দিয়ে ৫ বছর পর রুপালী পর্দায় কামব্যাক করলেন তিনি।
আপাতত জিতের ‘না’। সোমবার (৫ জুন) ঢাকায় আসার কথা ছিল তার। এদিন সন্ধ্যায় ঢাকার অভিজাত এক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তার বসার কথা ছিল সাংবাদিকদের মুখোমুখি।