ন্যাটো সামরিক জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে এক বৈঠকে মিলিত হতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন ট্রাম্প। তবে ট্রাম্পের সফরসঙ্গীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, এটি সম্ভবত অত্যন্ত কঠিন এক বৈঠক হতে যাচ্ছে।
বিবিসি খবরে জানা গেছে, ন্যাটোর বৈঠক শেষ করে বৃহস্পতিবারই ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও আলোচনায় বসবেন ট্রাম্প। তবে এই দুটি বৈঠক ট্রাম্পের জন্য ব্যাপক চ্যালেঞ্জের হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে বারবার বেফাঁস মন্তব্য করেন ট্রাম্প। যার কারণে ওই দুটি জোটের নেতারা ট্রাম্পকে খুব একটা স্বাভাবিকভাবে নাও নিতে পারেন।
তবে ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর কাছে পূর্ণ আর্থিক সহয়তার প্রস্তাব দিতে পারেন ট্রাম্প। এছাড়া মিত্রশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে আরো প্রতিশ্রুতির নিশ্চয়তা চাইতে পারেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
কিন্তু ব্রাসেলসে পোঁছেই ব্যাপক বিক্ষোভের শিকার হয়েছেন ট্রাম্প। বেলজিয়ামের রাজা এবং রানীর সঙ্গে তার সাক্ষাৎকালে ব্রাসেলস সিটি সেন্টারে বিক্ষোভ করেন ট্রাম্প বিরোধীরা। তাদের হাতে প্ল্যাকার্ড এবং ব্যানারে লেখা ছিল, ‘স্টপ ট্রাম্প, সেভ দ্য প্লানেট।’
বৃহস্পতিবার ন্যাটোর সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তথ্য ফাঁসের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি

রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমানসহ তিনজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আগামী শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত হওয়ায় বাংলাদেশের তিন শান্তিরক্ষীকে সম্মান জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশসহ বিশ্বের ৪৩টি দেশের ১১৭ জন আত্মোৎসর্গকারী শান্তিরক্ষী কর্মীকে তাঁদের সর্বোচ্চ ত্যাগের জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দেওয়া হয়েছে।
তরুণদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটিতে ‘প্রোগ্রাম অর্গানাইজার, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
বেশ কয়েক দিন ধরেই হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বাসিন্দা জয়নারায়ণ পান্ডে। কয়েক দিন ধরে অবস্থা একটু ভালোর দিকে হওয়ায় তাঁকে হাসপাতালে রেখেই বাড়িতে গিয়েছিলেন স্বজনরা। বুধবার সকালে হঠাৎ হাসপাতাল থেকে ফোন। জয়নারায়ণ পান্ডে আর নেই!
স্নায়ুক্ষয়ী ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশই জিতেছে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ফেভারিট নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে সহজেই হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে দারুণ একটি ইতিহাস গড়েছে লাল-সবুজের দল। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে প্রথমবারের মতো ছয়ে উঠে গেছে বাংলাদেশ।
বাহুবলির পর থেকে ক্রমাগতই গোটাভারত জুড়ে বেড়েছে বাহুবলী তথা প্রভাসের ভক্ত। তাই প্রভাসের হিন্দিভাষী ভক্তের সংখ্যাও এখন নেহায়েৎ কম নয়। অথচ, প্রভাস হিন্দি বুঝতে পারলেও একদমই সেটা বলতে পারেন না। তবে এবার হয়ত তিনি হিন্দি বলতেও পারবেন। কারণ প্রভাস এবার হিন্দি ভাষা শেখা শুরু করেছেন।