শ্যামনগর ব্যুরো : শ্যামনগর শ্যামনগরের এম এম প্লাজার মার্কেটের তৃতীয় তলায় উন্নতমানের শীতাতপ নিয়ন্ত্রিত ভর্তা বাড়ি খাবারের হোটেলের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৯ মে হোটেলের উদ্বোধন শেষে এমপি জগলুল হায়দার তার বক্তব্যে বলেন, আমি এমপি হওয়ার পর এই প্রথম খাবার হোটেলের উদ্বোধন করলাম। হোটেলের রান্না বান্না যেন উন্নতমানের এবং রুচিসম্মত হয়।

শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার নকিপুর কেন্দ্রীয় ঈদগাহ থেকে চন্ডিপুর মিঠা পুকুর পর্যন্ত ৯ শত মিটার পিচের রাস্তা সংস্কারে মাটি কেটে এর শুভ উদ্ধোধন করেন সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। গতকাল মঙ্গলবার সকাল ১০.৩০ টায় নকিপুর বাজার মসজিদ সংলগ্ন পিচের রাস্তা সংস্কারের মাটি কেটে শুভ উদ্বোধন করেন এমপি জগলুল হায়দার। উপজেলা ইঞ্জিনিয়ার অফিস সূত্রে জানা গেছে, রাস্তাটি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ থেকে বাজারের মধ্য দিয়ে থানার সামনে দিয়ে চন্ডিপুর মিঠা পুকুর পর্যন্ত পিচ ঢালাই রাস্তাটি সংস্কার হচ্ছে। রাস্তাটির দুই পাশে ৩ ফুট করে প্রসারিত হবে। রাস্তাটি সরকারীভাবে বরাদ্দ ২৫ লক্ষ টাকা বলে জানান।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে দুদককের দায়ের করা মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট। উপহার সামগ্রীর অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হাসান হাদী : সারারাত এম.পি সাহেবের ঘুম হয়নি!!!
উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের পরবর্তী শুনানির জন্য ২১ মে দিন নির্ধারণ করেছেন আদালত।
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরসহ আটজন বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। ওই বিচারপতিদের বিরুদ্ধে বৈষম্য, ষড়যন্ত্র, হয়রানি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতে দুইজন কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১১২ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

