সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধ

শ্যামনগরে বিশ্ব নদী দিবসে নদী – খাল দখল মুক্ত করা : ইজারা বন্ধের দাবি

শ্যামনগর প্রতিনিধি :
বিশ্ব নদী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে নদী দখল ও ইজারা মুক্তের দাবীতে মানববন্ধন, সমাবেশ ও নানা কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপজেলার নদী ও খালগুলোকে বাঁচাতে এবং পরিবেশগত বিপর্যয় রোধে অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র আয়োজনে রবিবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান হাফিজ এবং সিনিয়র ভলেন্টিয়ার আনিছুর রহমান মিলন এর সঞ্চালনায় এবং শ্যামনগর আতরজান মহিলা মহা বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা মহা বিদ্যালয়ের প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু সাইদ, আনিসুজ্জামান সুমন, জিএম মোহামম্দ আলী, সিএনআরএস এর ফিল্ড ফ্যাসিলেটেটর মায়া রানী, সিডিও ইয়ুথ টিম ভূরুলিয়া ইউনিটের টিম লিডার সিনিয়র ভলেন্টিয়ার রাজা হোসেন রাজা, সিডিও ইয়ুথ টিম কৈখালী ইউনিটের টিম লিডার সিনিয়র ভলেন্টিয়ার মনি সহ অনেকে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর বাস্তবায়নে এবং সুইডিশ দূতাবাসের সহযোগিতায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম মুন্সিগঞ্জ ইউনিটের টিম লিডার সিনিয়র ভলেন্টিয়ার মাফিজুর রহমান, সিডিও ইয়ুথ টিম সদর ইউনিটের ভলেন্টিয়ার নূর নাহার পারভীন নুহা, সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের ভলেন্টিয়ার রনী হোসেন হোসেন, সিডিও ইয়ুথ টিম নূরনগর ইউনিটের ভলেন্টিয়ার অরুপ দেবনাথ, আলোর পথে সমাজ কল্যান সমিতির সভাপতি প্রতিমা রানী সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা নদী এবং খালের অস্তিত্ব টিকিয়ে রাখতে নদী ও খালের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, উপজেলার নদ-নদী ও অধিকাংশ খাল আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে মৃতপ্রায়। অবৈধ দখলদাররা নদীর পাড় দখল করে গড়ে তুলছে অবৈধ স্থাপনা।এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বক্তারা বলেন, মাদার নদী ভরাট করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। নদীকে দেখে এখন চেনার উপায় নেই। এছাড়া আদি যমুনা নদী তার নাব্যতা হারিয়ে একেবারেই মৃত প্রায়, এছাড়া আদি যমুনাকে বর্জ্য ফেলার স্থান তৈরি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনুলিয়ায় ঘরবাড়ি ভাংচুর – লুটপাট আহত ১: থানায় অভিযোগ

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ঘরবাড়ি ভাংচুর, মালামাল লুটপাট ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
কাকবাসিয়া গ্রামের আসমাউল গাজীর কন্যা আছমা খাতুন বাদী হয়ে একই গ্রামের হামিদ গাজী, জিন্নাত গাজী, হাফিজুল, মোর্তাজুল, আয়নুল সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে জানান, বাদীর পিতা বিআরএস ২৫-৬২৭ খতিয়ানে ৮২৬ দাগে ১২ শতক জমির মধ্যে ০৪ শতক সম্পত্তিতে কয়েকযুগ বসবাস করে আসছেন। প্রতিপক্ষ জিন্নাত গাজীর বোন ছখিনার মৃত্যুর পর তার এক কন্যা ফরিদা বেগমের কাছ থেকে থার অংশ বাদীর পিতা তার ২ পুত্র রিয়াসাদ ও ইয়াছিনের নামে ১৬৩১ নং রেজিঃ কোবালা মূলে ১৯/৫/২৪ তাং ক্রয় করেন।

এবং সর্ব সাধারণের জ্ঞাতসারে চৌহদ্দি করে দখল বুঝে নেন। সেখানে তক্তা/কাঠের বেড়া দিয়ে, গাছগাছালি লাগিয়ে ৬০ বছরের বসতবাড়ির সাথে ভোগ দখল করছেন। অভিযুক্তরা কিছুদিন যাবৎ পিতার কাছে চাঁদা দাবী করে না দিলে এলাকা ছাড়া করার হুমকী দিচ্ছিল। গত ২৬ সেপ্টেম্বর সকাল ৬ টার দিকে তারা গুন্ডা বাহিনী নিয়ে তার পিতাকে মারধর করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করে নেয়। বাড়ির কাঠের প্রাচীর, ঘর, আসবাবপত্র লুটকরে নিয়ে যায়। গাছ কাটা করাত দিয়ে ৬০ বছর বয়সী তেঁতুল গাছ কেটে ভ্যানে করে নিয়ে যায়। গুরুতর আহত আসমাউলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একদল সাংবাদিক শনিবার ঘটনাস্থলে গেলে জিন্নাত গাজী ও হামিদ গাজীর বাড়িতে গিয়ে ঘর ভাঙ্গা কিছু মালপত্র দেখতে পায়। তারা সাংবাদিকদের জানান, জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালতের নিষেধ অমান্য করে একটি ঘর নির্মান করা হয়। বারবার বলার পর ভেঙ্গে না নেওয়ায় আমরা ভেঙ্গে দিয়েছি এবং মালপত্র আমার বাড়িতে এনেছি। না আনলে ঝামেলা আরও বেশী হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কোর্টের আইনজীবী সহকারির মৃত্যুতে জামায়াতের শোক

সাতক্ষীরা কোর্টের আইনজীবী সহকারী ইনকাম ট্যাক্সের আইনজীবী জামায়াতের রোকন পৌর ৯নং ওয়ার্ড জামায়াতের সাবেক সেক্রেটারী মোঃ মোজাফফর মারা গেছেন।

২৮ সেপ্টেম্বর সন্ধায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রীসহ বহু আত্মীয় স্বজনসহ গুণগ্রাহী রেখে যান

গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম ও সেক্রেটারী খোরশেদ আলম শোক জানিয়েছেন।

শোক বাণীতে নেতৃবৃন্দ মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণে সেমিনার

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তারুজ্জামান।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, ট্রাস্ট এর পরিচালক আসিফ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহি এসএম মাহফুজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা, জেলা জামায়াতের আমীর শফিকুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী ওমর ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামানসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এসময় বলেন, গ্রামীন জনগোষ্ঠি বিশেষ করে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ যারা ন্যুনতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তারা তাদের একেবারে ঘরের কাছেই সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার লক্ষে কমিউিনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। জনমুখি এ কার্যক্রম ১৯৯৯৬ সালে গৃহীত হয় এবং তা বাস্তবায়ন শুরু হয় ১৯৯৮ সালে। কমিউনিটি ক্লিনিক গড়ে উঠেছে জনগনের দান করা জমিতে। সরকার ভবন নির্মান, সেবাদানকারী নিয়োগ, ঔষধসহ প্রয়োজনীয় যাবতীয় যন্ত্রপাতি ও উপকরন সরবরাহ করছে। পরিচালনা ও ব্যবস্থাপনা করছে সরকার এবং জনগণ।
সেমিনারে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সেবা দিতে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম আলোর বিভ্রান্তিকর রিপোর্টের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা উন্নয়ন ফোরাম। একই সঙ্গে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব প্রভাষক ওমর ফারুক।
মানববন্ধনে বক্তারা প্রথম আলোর প্রতিবেদনকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও জেলার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন।

সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য সচিব প্রভাষক ওমর ফারুক বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর সরকার যখন সাতক্ষীরার
উন্নয়নে প্রকল্প গ্রহণ করেছে, তখনই গাত্রদাহ শুরু হয়েছে প্রথম আলোর। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী প্রথম আলো জেনে বুঝেই এমন বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এড. আব্দুস সুবহান মুকুল বলেন, ভুল বা বিকৃত তথ্য দিয়ে সাতক্ষীরার ন্যায্য উন্নয়ন দাবিকে ছোট করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অবহেলিত এই জেলার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। প্রথম আলো যে এজেন্ডা বাস্তবায়ন
করতে চাচ্ছে তা কখনোই সফল হতে দেওয়া হবে না।

মাওলানা হাবিবুর রহমান বলেন, মন্ত্রিপরিষদ সচিবের নাম ব্যবহার করে যে অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তা সাতক্ষীরার মানুষের
সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, ফ্যাসিস্ট বিদায়ের পরেও প্রথম আলো সাতক্ষীরার
উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে যে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করেছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এই পত্রিকাটি প্রতিবার ই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র মূলক সংবাদ প্রকাশ করে আসল চরিত্র উন্মোচন করেছে।

মানববন্ধনে সাতক্ষীরার উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়, তা হলো- একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি বিমানবন্দর নির্মাণ, কৃষিপণ্যের জন্য হিমাগার স্থাপন, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, পর্যটন কেন্দ্র স্থাপন ও সম্প্রসারণ এবং রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে বিশেষ
বরাদ্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন- সাতক্ষীরার উন্নয়ন নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

সংবাদমাধ্যমকে সত্য তথ্য পরিবেশন করতে হবে এবং জনগণের ন্যায্য দাবি তুলে ধরতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সাতক্ষীরার উন্নয়ন কোন ব্যক্তিগত দাবি নয়, এটি একটি জাতীয় দাবী। তাই বিভ্রান্তিকর সংবাদ দিয়ে উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।  প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নাগরিক সংলাপে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি

নিজস্ব প্রতিনিধি: ‘সাতক্ষীরা শহরের বর্জ্য ব্যবস্থাপনা: সংকট ও সমাধান’ শীর্ষক এক নাগরিক সংলাপে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই সংলাপের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও বাপা সাতক্ষীরার সভাপতি আবুল কালাম আজাদ।

সংলাপে বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টির পানি জমে ময়লা আবর্জনা ভেসে বেড়াচ্ছে। শহরে ময়লা আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই। গড়ে তোলা হয়নি কোনো ডাম্পিং স্টেশন। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান তলানিতে। এ অবস্থা চলতে থাকলে সাতক্ষীরা পৌরসভা বসবাসের যোগ্যতা হারাবে।

এসময় বক্তারা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি জানান।

সংলাপে ধারণাপত্রে বলা হয়, সোয়া দুই লাখ মানুষের সাতক্ষীরা শহরে ডাস্টবিন রয়েছে মাত্র ২০ থেকে ২২টি, যার বেশিরভাগই খোলা ও বেষ্টনীবিহীন। ফলে বর্জ্য একদিকে যেমন ডাস্টবিন উপচে পড়ে থাকে, অন্যদিকে যেখানে ডাস্টবিন নেই সেখানে নাগরিকরা বাধ্য হয়ে রাস্তায় বর্জ্য ফেলেন।

সংলাপে বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার কনভেন্সি ইন্সপেক্টর ইদ্রিস আলী, সনাক-সাতক্ষীরার সাবেক সভাপতি হেনরী সরদার, প্রাণ সায়ের খাল বাচাঁও আন্দোলনের সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপ্পী, মিজানুর রহমান, গোলাম সরোয়ার, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেড পরিচালক লুইস রানা গাইন, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, সাংবাদিক বিপ্লব হোসেন, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সদস্য তরিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা কুমারেশ মজুমদার, বিউটি খাতুন প্রমুখ।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ীর গোবরদাড়ীতে ভ্যান চালক ফজর আলীর বসতঘর সংস্কারে বাধা এবং জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের অসহায় দরিদ্র ভ্যান চালক ফজর আলীর বসতঘর সংস্কারে বাধা দেওয়া এবং জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: করছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন, ভূমিহীন সমিতির নেত্রী নাদিয়া আক্তার নদী এবং ভুক্তভোগী ভূমিহীন ফজরআলীসহ অন্যরা।
বক্তারা বলেন, ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের অসহায় দরিদ ভ্যান চালক ফজর আলী ক্রয় সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। একই এলাকার নিয়ামতুল্লাহের পুত্র ওবায়দুল্লাহ ও ওহিদুর রহমানের পুত্র শাহিনুর এবং নুর ইসলাম আকস্মিকভাবে দখল করার চেষ্টা করে। এমনকি ফজর বসত বাড়ি, ঘরের ছাউনী পরিবর্তনের উদ্দেশ্যে পুরাতন ছাউনী ফেলে দিয়ে নতুন ছাউনী দিতে গেলে উল্লেখিত ব্যক্তিরা বসত বাড়ির ছাউনী নির্মান করিতে না দিয়ে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। এছাড়া তাকে এলাকায় বসবাস করতে দিবে না মর্মেও হুমকি প্রদর্শন করে। গত ১২ আগস্ট ২০২৫ তারিখ বাড়ি দখলের চেষ্টায় বাড়িতে প্রবেশ করিলে ফজর আলীর মা ও স্ত্রী বাধা সৃষ্টি করায় তাদের মারপিট করে গুরুতর আহত করে। আহত মাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। বক্তারা অবিলম্বে ওই অবৈধ দখলদারদের কবল থেকে ভুমিহীন ফজর আলীর সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুষ্টিকর খাবার নিশ্চিতে সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রবিবার সাতক্ষীরা লেকভিউ কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: জাকারিয়া।
জাইকা-স্টিরিক প্রকল্পের কারিগরি সহযোগিতায় এবং লায়ন কর্পোরেশনের অনুদানে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব এবং স্টিরিক প্রকল্পের প্রকল্প পরিচালক শ্রাবস্তী রায়, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, স্টারিক প্রকল্পের টিম লিডার আতসুশি কইয়ামা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর চার লাখ বিশ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায়। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যু ও রোগ প্রতিরোধে প্রত্যেকের সচেতন হতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার মোট ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন। প্রকল্পের কর্মকর্তারা তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয় ছিল শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, নিরাপদ খাদ্য বিষয়ক করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি। শিক্ষকগণ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রদান করবেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest