আসাদুজ্জামান : সাতক্ষীরার বাগবাটিতে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে কৃষ্ণ মাখাল নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাগবাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত কৃষ্ণ মাখাল বাগবাটি গ্রামের মৃত সাধন মাখালের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষ্ণ মাখাল নিজ ঘরে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। হঠাৎ অসাবধান বশতঃ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষের চলাচলের প্রধান সড়কটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বহু-প্রত্যাশিত এ প্রাধান সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় সাতক্ষীরাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। এ জেলার মানুষ চলাচলে আর যাতে দুর্ভোগের সম্মুখিন না হয় এ লক্ষ্যে দ্রুত ১৪ কোটি টাকা ব্যয়ে (সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে সার্কিট হাউজ পর্যন্ত) সাড়ে ৫ কিঃমিঃ এ রাস্তার নির্মাণ কাজ শেষ করার জন্য সড়ক ও জনপদ (সওজ) এর কর্মকর্তা ও ঠিকাদার প্রতিনিধিকে সাথে নিয়ে মঙ্গলবার সরেজমিনে এ সড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শনে যান এবং কাজের সার্বিক বিষয়ে খোজ খবর নেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও ঢাকাই চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। নজর কাড়ছে এবং প্রশংসা কুড়াচ্ছে বহির্বিশ্বের চলচ্চিত্রপ্রেমী এবং প্রবাসী দর্শকদের। এই মিছিলে এবার যোগ হচ্ছে ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জুলাই লন্ডনের ইস্টহামে মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ছবিটি। এরপর ৯ জুলাই উঠবে পূর্ব লন্ডনের হোয়াইটচাপেলের জেনেসিস সিনেমা হলে। ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন বাপ্পি।
উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে জাপান এবং দক্ষিণ কোরিয়া।
‘নিখোঁজ’ থাকার ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগর থেকে উদ্ধার হওয়া কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের জবানবন্দি গ্রহণের জন্য ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে নেয়া হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বিষয়টি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির চারজন নেতা-কর্মীসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সকল ঘনায় ৭ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকাই ছবিতে এক সময়ে জনপ্রিয় নায়িকা ছিলেন শাবনূর। এখন চলচ্চিত্রে একেবারেই যেন অনুপস্থিত তিনি। অস্ট্রেলিয়ায় আট মাসের প্রবাস জীবন কাটিয়ে ঈদের আগে দেশে ফিরেছেন এ নায়িকা। আত্মীয়স্বজনের সঙ্গে ঢাকাতেই উদযাপন করেছেন ঈদুল ফিতর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্পর্কিত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, এই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে।