সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মাদক বিরোধী মানববন্ধনসাতক্ষীরার বাঁধনডাঙ্গা মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতাশ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীজাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাতক্ষীরা সিলভার জুবলির অভূতপূর্ব সাফল্য: দেশসেরা চিত্রশিল্পী জারিন সুবাহ্সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনশ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থনশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটকসাতক্ষীরায় পরিত্যাক্ত ভাবন থেকে দুই দিন ধরে নিখোজ এক নারীর মরদেহ উদ্ধারউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণাশ্যামনগরে তিন বেকারীতে অভিযান: ২৫ হাজার টাকা জরিমানা

881dff0198ef6adc5cd8c3d7f76c604b-591a7179a2a9f২০ মে থেকে প্রচার শুরু হচ্ছে দীপ্ত টেলিভিশনের জনপ্রিয় বিদেশি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’-এর পঞ্চম মৌসুম। বাংলায় ডাবিং করা এই ধারাবাহিক এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সুলতান, হুররাম সুলতান, হেতিজে সুলতান এই ধারাবাহিকের বেশির ভাগ চরিত্র এ দেশের টেলিভিশন দর্শকের কাছে চেনা চরিত্র। বছরের শুরুর দিকে প্রচার শুরু হয়েছিল এ ধারাবাহিকের চতুর্থ মৌসুম। দীপ্ত টিভির পক্ষ থেকে জানানো হয়, ২০ মে থেকে সপ্তাহের ছয় দিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১০টায় প্রচারিত হবে ‘সুলতান সুলেমান’।
উল্লেখ্য, প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীতে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। সেই কাহিনি নিয়েই নির্মিত হয়েছে এই ধারাবাহিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dc890af1e6d9f4dce425191cb3a434e1-Jhenaidah-ঝিনাইদহে ফের জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। এবার সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার রাত থেকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়ে।

ঝিনাইদহের র‌্যাবের কোম্পানি কমান্ডার মনির আহমেদ একথা জানান। তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হবে। অভিযানে যাওয়ার পরই জানা যাবে বাড়ির ভেতরে কতজন জঙ্গি আছে।

প্রসঙ্গত, ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। একইদিন বজরাপুরের পাশাপাশি সদর উপজেলার লেবুতলায়ও একটি পরিত্যক্ত জঙ্গি আস্তানা থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

এর আগে ২২ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানায় সিটিটিসি ইউনিটের সদস্যরা ‘অপারেশন সাউথ প’ চালায়। প্রায় ৪ ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানে ওই জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক তৈরি রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাঁচটি বোমা নিষ্ক্রিয় করা হয়। বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

193127551032_391115970906238_199251500092687_1486574_116513026_nহাসান হাদী : সাতক্ষীরা শহরে সারাদিন ঘণ্টা ধরে বিদ্যুৎ থাকে আবার ঘণ্টা ধরে চলে লোড শেডিং। শহরের বাইরে পল্লী বিদ্যুতের অবস্থা আরও ভয়াবহ। ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। তীব্র তাপদাহের সাথে অবর্ণনীয় বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের জীবনে যেন নাভিঃশ্বাস উঠেছে। পরিবারের প্রবীণ সদস্য আর শিশুদের অস্থিরতা স্পর্শ করছে তারুণ্যকেও। আর তাই যেকোন মুহুর্তে ফুঁসে উঠতে পারে ক্ষুব্ধ মানুষ। অবনতি ঘটতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতির। ইতিমধ্যে রবিবার কালিগঞ্জে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সচেতন মানুষ মনে করছেন এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে এখনই। যেকোন মূল্যে বিদ্যুতের লোড শেডিং সহনীয় মাত্রার নিয়ে আসতে হবে।
সরকারের নজরকাড়া উন্নয়ন, দীর্ঘ কয়েক বছর ধরে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহে মানুষ অভ্যস্থ হয়ে গিয়েছিল। কিন্তু চলতি সপ্তাহে সাতক্ষীরা জেলার সর্বত্র বিদ্যুতের সরবরাহে ভয়াবহ বিপর্যয়ে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে জনপ্রতিনিধি মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জনপ্রতিনিধি আমাদের জানিয়েছেন, যদি ন্যাশনাল গ্রিডের বা অন্যকোন ক্রুটির কারণে বিদ্যুতের এই বিভ্রাট ঘটে থাকে সেটিও সাধারণ গ্রাহকদের জানানোর ব্যবস্থা করা প্রয়োজন। নইলে অহেতুক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আমাদের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিরা জানাচ্ছেন, মফস্বলের বিদ্যুৎ বিতরণে সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো কোন রকম ঝড় বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয় সমস্ত অঞ্চলকে। কোন কোন সময় ৮/১০ঘণ্টা টানা বিদ্যুৎহীন থাকতে হয়ে মানুষকে। পিডিবি’র কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের অভিযোগের কোন অন্ত নেই। এমনকি কয়েকজন উপজেলা চেয়ারম্যান জানাচ্ছেন, পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে সাধারণ মানুষ কোন সঠিক তথ্য সময়মত পায় না। মানুষকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা দিতে তাদের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে।
অন্যদিকে, সাতক্ষীরা শহরের জনজীবন এখন অসহনীয় লোড শেডিং-এ বিপর্যস্ত। হাসপাতালে রোগীর দীর্ঘশ্বাস, বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর কপালে দুঃশ্চিন্তার বলিরেখা, বাড়িতে পরীক্ষার্থী আর শিক্ষার্থীদের দুর্ভোগ আর শিশু ও প্রবীণদের কষ্ট এখন অসহনীয় পর্যায়ে পৌছেছে। এ অবস্থার উন্নতি না হলে সাধারণ জনতা বিক্ষুব্ধ হয়ে যেকোন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ ব্যাপারে জানতে সাতক্ষীরার আবাসিক প্রকৌশলী ও পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের জিএম উভয়ের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তারা ফোন না ধরার তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

03ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে সোমবার সকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়নের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলের আ¤্রকাননে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস,এম মফিজুল ইসলাম, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাংবাদিক আমিনুর রশীদ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন মেম্বর অজিয়ার রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের। সবশেষে অতিথিবৃন্দ ব্রহ্মরাজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন দুই দলের হাতে পুরষ্কার তুলে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

0000নিজস্ব প্রতিনিধি : সাংবাদিক পেটানো আঁগরদাড়ির সেই ইউপি মেম্বর হাবিবুর রহমান ওরফে ছোট খোকন অবশেষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সোমবার বেলা আড়াইটার দিকে নিজ খামার বাড়িতে অসামাজিক অবস্থায় এক নারীসহ বেরসিক পুলিশ ইউপি মেম্বর হাবিবুর রহমান ছোট খোকনকে গ্রেফতার করে। একই সময় পুলিশ ওই নারীকেও গ্রেফতার করে।
এলাকাবাসি ও পুলিশ জানায়, সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত নাসের সরদারের ছেলে হাবিুবর রহমান ছোট খোকন আগরদাড়ি ইউপির ৭নং ওয়ার্ড মেম্বর। কাশেমপুর দক্ষিণপাড়া ফাঁকা মাঠের মধ্যে মেম্বরের একটি বিলাশ বহুল খামার বাড়ি আছে। সোমবার দুপুরে শহরের রসুলপুর এলাকা থেকে এক নারীকে ডেকে নিয়ে যায় ওই খামার বাড়িতে নিয়ে যায়। সেখানে গ্রামবাসী তাদেরকে বিবস্ত্র অবস্থায় ধরে ফেলে। পরে তাদের একটি ঘরে আটকে রেখে সদর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার এ এস আই আব্দুল মালেকের নেৃতত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে মেম্বর হাবিবুর রহমান ওই নারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী আরো জানায়, মেম্বর হওয়ার পর এই নিয়ে  চার বার ধরা খেল মেম্বর হাবিবুর রহমান ছোট খোকন। ইতোপূর্বে একই খামার বাড়ি থেকে একবার, কাশেমপুরে একবার এবং বাবুলিয়া থেকে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ছোট খোকন।
এদিকে, তার বিরুদ্ধে ইতোপূর্বে ২০০৬ সালে চাঁদাবাজির মামলা হয়। তার মামলা নং-৯৯/০৬, ধারা-৪৪৭/৩৮৫/৩২৩ ও ২০১৭ সালে সাংবাদিক নির্যাতনের মামলা হয়। যার নং- জি আর- ১২৯/১৭, বর্তমানে সে চার্জশিট ভুক্ত আসামি।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ ছোট খোকনকে নারীসহ আটকের বিয়ষটি নিশ্চিত করে জানান, অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2170659271a23b349e72c58d20c50d81-59198f5a95835অভিনেত্রী শমী কায়সারের বর্তমান পরিচিতি তিনি সফল ব্যবসায়ী। এবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনেও দাঁড়িয়েছিলেন তিনি।

আর ১৪ মে’র এ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন শমী কায়সার। তিনি ১০৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। শমী ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ও ভোটার।

সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচন করছেন তিনি।

জয়লাভের পর শমীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি ভোট পেয়েছি ১০৭৭টি। তবে আমি এ ভোটাররা ছাড়াও বাকি সবার সঙ্গে কাজ করে সামনে এগিয়ে যেতে চাই।’
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ভোটগ্রহণ চলে।

আগামী দুই বছরের জন্য এফবিসিসিআইয়ে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৩০ জন করে মোট ৬০ জন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। আর আগামী ১৬ মে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মুক্তিযোদ্ধাকে মারপিট ও বসত ঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষরা। রোববার রাত অনুমান ১২টার দিকে এ ঘটনা ঘটে আহত অবস্থায় মুক্তিযোদ্ধা আবুল হোসেন গাজীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ প্রতিনিধিকে জানান, আমার পরশী কন্যার সাথে আমার ছেলের প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ঐ মেয়ে তার বাড়ি থেকে আমার বাড়িতে এসে ওঠে। তখন আমি মেয়ের বিয়ের বয়স না হওয়ায় তাকে বাড়িতে পাঠিয়ে দিই। পরবর্তীতে ঐ মেয়ে আবারও আমার বাড়িতে চলে আসে জামা-কাপড়সহ। সে বলে আর ঐ বাড়িতে ফিরে যাবেনা। এঘটনায় মেয়ের পিতা মইমুর হোসেন  আমার নামে ও আমার ছেলের নামে মামলা করে। আমার বাড়ি থেকে ছেলে মেয়েকে গ্রেফতার করে নিয়ে আসে এস.আই হারুন। মেয়ের বয়স না হওয়ায় মেয়েকে তার পিতার জিম্মায় দিয়ে আমার ছেলেকে চালান দেয়। আদালত মেয়ের জবানবন্দি গ্রহণ করে। জবানবন্দিতে মেয়ে তার পিতার জিম্মায় যেতে নারাজ হয়। সেও ঐ ছেলের সাথে জেলে থাকতে চাই। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রোববার রাত ১২টার দিকে আমাদের অজান্তে আমার পরশী মঈনুল ইসলাম আমার বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। আমরা যখন আগুন নেভাতে ব্যস্ত ঠিক তখন মঈনুলসহ তার সহযোগিরা দেশীয় অস্ত্র-সস্ত্রে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এসময় আমার মাথায় আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আহত অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকিসহ হয়রানীমূলক মামলা দেওয়া ও ভয়ভীতি প্রদর্শন করছে।
এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তারা সদর হাসপাতালে এ মুক্তিযোদ্ধার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, সোমবার বিকালে সাতক্ষীরা সদর থানায় হাড়দ্দহা গ্রামের নজরুল ইসলাম রুমির ছেলে মইমুর হোসেনসহ ৭/৮জনকে আসামি করে আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমরা এর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও সচেতন মহল জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pooo0আসাদুজ্জামান : উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে ভূয়া স্মারক ব্যবহার করার অভিযোগে সাতক্ষীরার দুটি প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সুপারিশ শিরোনামে সংবাদটি রোববার বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে জেলাব্যাপী আলোচনার ঝড় ওঠে। সংবাদটি ছিল রোববার দিনভোর “টক অব দি ডিসট্রিক্ট”। আর এ সংবাদটি যে সমস্ত পত্র পত্রিকায় প্রকাশিত হয় সে সমস্ত পত্র পত্রিকা অনেকেই না পেয়ে শেষ পর্যন্ত তারা ফঠোকপি ক্রয় করেছেন। সংবাদটি যখন সাধারণ পাঠকদের মুখে মুখে আলোচিত হচ্ছিল ঠিক তখনই এই প্রতিবেদককে ফোন করেন অভিযুক্ত দুর্নীতিবাজ  শিক্ষক নেতা জাকির হোসেন। তিনি বলেন, “ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানের ১১৩ জন লোক আমাকে ফোন দিয়েছেন। আপনি যেটা করেছেন আমার জন্য খুব ভাল হয়েছে। কারণ একটি বিজ্ঞাপন দিতে আমার অনেক টাকা লাগতো। অথচ বিনা টাকায় আমি আজ সারা জেলায় শিক্ষক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছি। তবে, আমাকে শুধু শিক্ষক নেতা না লিখে যদি জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি লিখতেন তবে আরো ভাল হতো।” তিনি আরো বলেন, “ভাই এ জন্য আমি আপনার উপর কোন প্রকার রাগ করি নাই। কারণ আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করেছেন।”
উল্লেখ্য ঃ সদর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মো: জাকির হোসেন এবং গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকরামুল কবির উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে ও ভূয়া স্মারক ব্যবহার করে সদর উপজেলাধীন ঘোনা পশ্চিমপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ৩০/০৭/২০০৯ তারিখের পূর্বে ০২ জন ও তেতুলডাঙ্গা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ৩০/০৭/২০০৯ তারিখের পূর্বে ০৩ জন শিক্ষক ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগ দেয়া হয়েছে মর্মে তথ্য প্রেরণসহ কাগজপত্র উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন এবং ওই ভূয়া শিক্ষকদের বিদ্যালয়ে যোগদান করাতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও কর্মরত শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করেন। বিদ্যালয় দুটির একটিতে মোঃ জাকির হোসেন এর স্ত্রী মোছাঃ শাহনাজ পারভীনকে এবং অন্যটিতে মোঃ ইকরামুল কবীর এর কন্যা মোছাঃ নাজনীন নাহারকে শিক্ষক হিসেবে দেখানো হয়।
এই দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তাদের নিকট তৎকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেন ৩০/০৮/২০১৫ তারিখে ১৯২৫/২ নং স্মারকে কৈফিয়ত তলব করলে ওই শিক্ষকদ্বয়  ০৬//০৯/২০১৫ তারিখে তাদের দোষ স্বীকার করে জবাব দাখিল করেন।
এরই প্রেক্ষিতে বর্তমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম স্বাক্ষরিত জেঃপ্রাঃশিঃ/সাত/সাপ্র-গঃ/২০১৭/১৪৬৪ নং স্মারকে গত ৪ মে ২০১৭ তারিখে বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, খুলনা বিভাগ বরাবর প্রেরিত এক অফিসিয়াল চিঠিতে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ মোতাবেক বিভাগীয় বিভাগীয় মামলা রুজুর সুপারিশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest