রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা মাহফুজ সোহেলকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিন সহযোগীসহ তাকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) টিএম মুজাহিদুল ইসলাম শনিবার সকালে জানান, শুক্রবার রাতে শিবগঞ্জে অভিযান চালিয়ে নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার ও হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়। সোহেল মাহফুজ নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডারের দায়্ত্বি পালন করছিলেন। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এম. বেলাল হোসাইন : সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে গাছের ডাল পড়ে এক অভিভাবক গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে বিদ্যালয় চত্বরে এঘটনা ঘটে। আহত অভিভাক পলাশপোল এলাকার আইনুল হকের স্ত্রী শারমিনা রিমা(৩০)।
এক দুইজন নয়। অন্তত ২০ থেকে ২২ জন যাত্রীর জীবন বাঁঁচিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করেছেন। তার এই কাজের জন্য জেলা পুলিশ সুপার ও স্থানীয় সরকারি প্রাথমিক স্কুল থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। অনেকে তার পদোন্নতির ও রাষ্ট্রীয়ভাবে এ কাজের স্বীকৃতির দাবি জানিয়েছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ইতোমধ্যে ভাইরাল হয়েছেন। অনেকেই তাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। তিনি হলেন হাইওয়ে পুলিশ কনস্টবল পারভেজ।
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে একটি মতৈক্যে পৌঁছাতে পেরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশ নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে জামায়াতের একজন কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে।
‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে একেবারে তৈরি হয়েও বলিউডে প্রবেশ করেছিলেন তিনি। কোনও পারিবারিক ঐতিহ্য নেই, নেই কোনও বড়সড় পরিচয়। তবে নিজের হটকে আন্দাজ নিয়েই কেরামতি দেখিয়েছেন। দিব্যি বলিউডের ‘বাজিরাও’ হয়ে উঠেছেন। বলিউডের আলোচিত তারকা রণবীর সিং বৃহস্পতিবার ৩২ এ পা দিয়েছেন। নিজেই নিজেকে উপহার দিয়েছেন একটি অ্যাস্টন মার্টিন।
বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। আইটেম নাম্বারেও দেখা গিয়েছে তাকে। তবে সফল হননি। তবে বিভিন্ন বিষয়ে তার মন্তব্যের জন্য বারবারই খবরের শিরোনামে উঠে এসেছেন রাখি সাওয়ান্ত। এবার তাকে যাতে কেউ চিনতে না পারে, সেজন্য বোরকা পরে আদালতে হাজিরা দিলেন ‘ড্রামা কুইন’ রাখি।