মৃত সন্তান প্রসব করার অপরাধে মধ্য আমেরিকার এল সালভাদরে ইভালিন বেত্রিজ হারনান্দেজ ক্রজ নামে ১৯ বছরের এক তরুণীকে ৩০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। হাইস্কুলে পড়ুয়া ওই তরুণী গর্ভের সন্তানের প্রতি যত্ন নেয়নি এবং সে বাথরুমে সন্তান প্রসব করে বলে অভিযোগ করা হয়।
তরুণী গর্ভপাত করার চেষ্টা করায় সন্তান মারা যায় বলে দাবি কর্তৃপক্ষের। ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এল সালভাদরে গর্ভপাত বা ভ্রণ হত্যা গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ইতিপূর্বে সেখানে অনেক তরুণী গর্ভপাতের কারণে সাজা ভোগ করে।
২০১৬ সালে ক্রজের বয়স ছিল ১৮ বছর। তখন সে একটি গ্রুপের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়। এতে সে গর্ভবতী হয়ে পড়লেও বিষয়টি প্রথমে বুঝতে পারেনি। ২০১৬ সালের এপ্রিল মাসে ক্রজ মৃত সন্তান প্রসব করে। তখন তার নামে মামলা হয়। সম্প্রতি সেই মামলার রায়ে ক্রজকে শাস্তি দেয়া হয়।
এল সালভাদরের এক নারী বিচারক এই রায় দেন। ওই বিচারকের বক্তব্য, ক্রজ অন্তঃসত্ত্বাকালীন চিকিৎসা নেয়নি। সে সন্তান চায়নি। এজন্য সে গর্ভপাতের চেষ্টা করে। এতে সন্তান প্রসব হলে সে নবজাতককে বাথরুমে ফেলে দেয়।
দেশটির গর্ভপাত বৈষম্য বিষয় সিটিজেন গ্রুপের পরিচালক মরেনা হেরেনা বলেন, বিচারক কোনো প্রমাণ ছাড়াই ক্রজকে শাস্তি দিয়েছে। পর্যাপ্ত তথ্য প্রমাণও আদালতের কাছে নেই।

ঢাকার সাভারে দুই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে এনে তাঁদের পালাক্রমে ধর্ষণ করা হয়। পৌর এলাকার সোবহানবাগ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের পাশের লিজেন্ড কলেজ নামের একটি ভবনে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।
সামান্য জিনিসেও জীবনের রস খুঁজে পাওয়া যায়। যেমন লেবু চায়ের কথাই ধরুন না। আমরা অনেকেই দিনে বেশ কয়েকবার এমন চায়ে চুমুক দিয়ে থাকি। কিন্তু কখনও জানার চেষ্টা করি কি এই এক পেয়ালা চা আমাদের শরীরের ভাল করে না ক্ষতি?
শিশুদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে যুক্তরাজ্যে হাজী মোহাম্মদ সাদিক নামে ৮১ বছর বয়স্ক এক কোরআন শিক্ষকের ১৩ বছরের জেল হয়েছে।
প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে মিলিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার জার্মানির হামবুর্গে জি-টোয়েন্টি সম্মেলনের প্রক্কালে দুই নেতা এ বৈঠকে অংশ নেন। এ সময় তাদের করমর্দনের বিষয়টিও উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে। বৈঠকটি এখনও চলছে। রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, দুই নেতার মধ্যে আধঘণ্টার একটি বৈঠকের কথা রয়েছে। তবে বৈঠক শেষে তারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা তা এখনও পরিষ্কার নয়।
নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের দাঁদপুর গ্রামের মৃত রহিম বস্ক সানার পুত্র কানা শফিকুল (৫০) ও তার ছেলে মেহেদী হাসান (২১) এর হাত থেকে বাঁচতে চায় এলাকাবাসী। একের পর এক এই কানা শফিকুলের হয়রানীর শিকার হচ্ছে এলাকার শান্তি প্রিয় মানুষ। এই কানা শফিকুল একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার খেটে খাওয়া শান্তি প্রিয় মানুষকে হয়রানী কারাচ্ছে। শুধু তাই নয় সে এবং তার ছেলে মেহেদী হাসান রাতের অন্ধকারে খেটে খাওয়া সাধারণ মানুষের ফসল নষ্ট, পুকুরে বিষ প্রয়োগ এবং দেশীয় অস্ত্র নিয়ে রাতের আধারে বহিরাগত লোক নিয়ে এলাকার লোককে রাস্তায় ধরে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া জোর দখল পূর্বক এলাকার শান্তি প্রিয় মানুষের জমি জোর দখল কারার পায়তারা একের পর এক চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে গ্রামের অনেকেরই রাতের অন্ধকারে চলাচল কারা বিপদজনক হয়ে পড়েছে। শুধু রাত নয় দিনের বেলায়ও তিনি সামান্য কিছু নিয়ে অপরের সাথে গোলযোগ সৃষ্টি করে এবং পরিবারসহ তিনি দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন। কানা শফিকুল বিষয়ে জানতে চাইলে অত্র এলাকার বিশিষ্ঠ পল্ট্রি ব্যবসায়ী মো : আব্দুল্লাহ বলেন, শফিকুলের জন্য আমরা এলাকায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। অত্র এলাকার সিরাজুল ইসলাম বলেন, কানা শফিকুল রাতের আধারে গ্রামের শান্তিপ্রিয় মানুষের ফসল নষ্ট করে। অত্র এলাকার মো: আব্দুল হাকিম সানা বলেন কানা শফিকুলের পক্ষে মিথ্যা মামলার স্বাক্ষী দিতে না চাইলে আসামী বানানোর হুমকি দেয়। মো: আশরাফুল ইসলাম বলেন, কানা শফিকুল এলাকার মানুষের নামে একের পর এক মিথ্যা দেয়। আনোয়ারা বেগম বলেন, কানা শফিকুল রাতের বেলায় বহিরাগত লোক নিয়ে এলাকার লোক রাস্তায় ধরে প্রাণনাশের হুমকি দেয়। কানা শফিকুল বিষয়ে অত্র এলাকার মেম্বার মো: লালমিয়া চৌধুরীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, শফিকুল একটি বাজে লোক আমরা তার সাথে একাধিকবার সালিশে বসেছি কিন্তু আজও পর্যন্ত কোন সমাধান করতে পারেনি। সে কারো কথা মানেনা।
দেশের প্রশাসন মরিচা ধরা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ‘আমাদের আইনের অবকাঠামোগত কিছু দুর্বলতা রয়েছে। এসব দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। কিন্তু আমাদের প্রশাসন মরিচা ধরা। আমি এসব কথা অনেকদিন ধরে বলছি। কিন্তু তাতে প্রশাসনের কিছু কর্মকর্তা একটু অখুশি হন।’
নিজস্ব প্রতিবেদক : ইজারার চুক্তি ভঙ্গ করে কালিগঞ্জের কুলতলী খেয়াঘাটে বাঁশের স্যাঁকো নির্মাণের অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জের গোবিন্দকাটি বেড়িবাঁধের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।