সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

অজ্ঞাত কোনো রোগ নয়,চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশুদের মৃত্যুর কারণ হাম বলে প্রতিবেদন দিয়েছে আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তর।

আক্তান্তদের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়,অপুষ্টি থেকেই সংক্রমণ হয়েছিল।

গত ৯-১২ জুলাই চার দিনের ব্যবধানে বারো আউলিয়ার ত্রিপুরাপাড়ায় ৯ শিশুর মৃত্যু হয়।ত্রিপুরা পাড়ায় ৪শ ৫০টি পরিবার বাস করে।ওই এলাকায় গত সপ্তাহে শিশুদের গায়ে জ্বর, কাশি এবং পরবর্তী শরীরে র‌্যাশ ওঠায় মারা যায় একের পর এক শিশু।

সেসময় চট্টগ্রামের সিভিল সার্জন ড. আজিজুর রহমান সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।তারা রোগের ধরণ নিশ্চিত করতে না পারায় ঢাকার আইসিসিডিআর এর রোগতত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানে জানান।ওই দিনই আইইডিসিআর এর বিশেষজ্ঞ টিম সীতাকুণ্ডে যায়।

ওই বিশেষজ্ঞ টিম আক্রান্তদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে।সেসব নমুনা পরীক্ষা-নিরীক্ষা করেই  আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তর সোমবার প্রতিবেদন প্রকাশ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিরাজমান সমস্যার সমাধানের লক্ষে সাতক্ষীরা ০২ আসনের সাংসদের বাভবনের সামনে ব্যাটারী চালিত ভ্যান চালানোর দাবীতে বিক্ষোভ করেন রিস্কা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার সকালে মুনজিতপুরস্থ সংসদ সদস্যের বাসভবনের সামনে এ বিক্ষোভকালে এমপি মীর মোস্তাক আহমেদ রবি তাদের সকল সমস্যার কথা শোনেন এবং তিনি বলেন, ‘এটি আইন শৃংঙ্খলা কমিটির সভার সম্মিলিত সিদ্ধান্ত। তবে পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।’ এসময় উপস্থিত ছিলেন জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫শতাধিক রিক্সা ভ্যান চালক উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুন।
এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের নারীদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকার দেশের পশ্চাৎ নারীদের এগিয়ে আনার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ছুটি, শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি সহ নারী উন্নয়নে সরকারের নানামুখী কর্মসূচী অব্যাহত রয়েছে। আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রদানের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালীকরণে নারীদের ভূমিকা রাখার আহবান জানান তিনি।’ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন কৃক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা শিরিন রোকসানা, শিখা চক্রবর্তী, কামরুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় নেত্রী দিলরুবা জামান শেলী, আনার কলি পুতুল, আফরোজ হাসমত, কহিনুর খান, ইসমত আরা হ্যাপি, সাবিহা সেতু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান (যশোর) লাইজু জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. স.ম গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সদস্য ডা. মুনসুর আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেজুতি, নারী নেত্রী মমতাজুন্নাহার ঝর্ণা, মহিলা নেত্রী জেসমিন আরা চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, শাকিলা ইসলাম জুঁই, মাহফুজা রুবি, পৌর কাউন্সিলর ফারহা দিবা সাথী, অনিমা রাণী ম-ল, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সাহানা মহিদ, ইসমত আরা, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা, প্রভাষক সালেহা আক্তার, সোনিয়া পারভীন শাপলা, রোখসানা পারভীন, তৈয়েবা, রওশানারা রুবি, তহমিনা ইসলাম মনি, সুলেখা দাস প্রমুখ। দ্বিতীয় সেশনে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ। দীর্ঘ একযুগ পর একটি পুর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হল। জেলা মহিলা আওয়ামঅলীগের কর্মী সভা জন-সমুদ্রে পরিণত হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে তিল ধরনের ঠাঁই ছিলনা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের ৪জন স্কাউট সদস্য পেয়েছে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড। ১৩ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৬তম ত্রৈবার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো: আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউট সদস্যদের মাঝে অ্যাওয়ার্ড বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও স্কাউটস জাতীয় কাউন্সিলের সভাপতি মো. আবুল কালাম আজাদ এবং স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- কলারোয়া জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের ছাত্রী যারীন তাসনিম (প্রিমা), সাবরিন সুলতানা (অয়ন্তী), আল জুবায়ের এবং সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূরবী রায় প্রতিমা। সারাদেশ থেকে মোট ৩১৭ জন স্কাউট সদস্য এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। এর মধ্যে মেধা তালিকায় প্রথম ২৪ জনের মধ্যে ছিল যারীন তাসনিম (প্রিমা)। উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় এই প্রথম নারী সদস্য হিসেবে কলারোয়ার ৩ স্কাউট সদস্য প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান শুরু করেছে পাকিস্তান।

দেশটির সেনা মুখপাত্র জানিয়েছে, আফগান অভ্যন্তরে আইএস-এর এই অংশটি ক্রমশই পাকিস্তানের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যদিও এতদিন আইএস-এর অস্তিত্ব অস্বীকার করে আসছিল পাকিস্তান।

পাকিস্তান বলছে, আফগানিস্তানের ভেতরে থেকে শক্তিশালী হয়ে ওঠা জঙ্গিগোষ্ঠির প্রভাব ঠেকানোর জন্যেই প্রতিবেশী দেশটির উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় ‘খাইবার-ফোর’ শিরোনামে এই অভিযান।

পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর এই সেনা অভিযানকে পাকিস্তানের জন্যে অত্যন্ত জরুরি উল্লেখ করে বলেন, গত কয়েক মাসে আইএস গোষ্ঠী খাইবার সীমান্তে বেড়ে উঠছিল।

তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর সদস্যরা গত দুই বছরে পাকিস্তানে চালানো বেশ কিছু জঙ্গি হামলার জন্যে দায় স্বীকার করে আসলেও এর আগে পাকিস্তান সেদেশে আইএস-এর অস্তিত্ব অস্বীকার করে এসেছে।

সীমান্তের যে অংশে বিমান বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়েছে সেটি বেশকিছু উপজাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকা।

জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, আইএস’এর এই অংশ পাকিস্তান ও আফগানিস্তানের সাবেক তালেবান গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত। তারা মধ্যপ্রাচ্যের আইএস গোষ্ঠীর কেউ নয় বলেই দাবি করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেনকে জড়িয়ে ‘ইউএনও’র নামে জেলা পরিষদ সদস্যের চাঁদাবাজি, মামলা’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের তীব্র নিন্দ্র ও প্রতিবাদ সভা করেছে জেলা পরিষদের সদস্যবৃন্দ। জেলা পরিষদের মাসিক সভায় মীর জাকির হোসেন এর মিথ্যা মামলা প্রত্যাহারসহ তীব্র নিন্দা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. মতিয়ার রহমান, এম.এ হাকিম, এস.এম আসাদুর রহমান, মো. আল ফেরদৌস, মো. মনিরুল ইসলাম, শিল্পী রাণী মহালদার, শাহনওয়াজ পারভীন মিলি, রোকেয়া মোসলেম উদ্দীন, মাহফুজা সুলতানা, মো. ওবায়দুর রহমান, সৈয়দ আমিনুর রহমান, মো. নুরুজ্জামান, ডালিম কুমার ঘরামি, কাজী নজরুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন প্রমুখ। সভায় জেলা পরিষদের সদস্যবৃন্দ বলেন, আমাদের প্রিয় সহকর্মী মীর জাকির হোসেন বর্তমানে তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং তালা বাজার বণিক সমিতির সভাপতি। গত ১১ জুলাই তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের প্রিয় সহকর্মীর সম্মান ক্ষণœ করার জন্য তালা থানায় প্রতারণামূলক একটি মামলা দায়ের করেন। সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশকৃত তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সীমাহীন দুর্নীতি, লুটপাট, অনিয়মের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তালা উপজেলার হারান সাধু ও কুমারেশ ঘোষসহ অনেক সুধীজন অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগে নির্বাহী কর্মকর্তা হারান সাধু ও কুমারেশ ঘোষের নিকট থেকে তালা সদরে নির্মাণ কাজ সুষ্ঠুভাবে কোন বাধা ছাড়াই করতে দিবে বলে তরিকুলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া গত কিছুদিন পূর্বে পাটকেলঘাটা হাইস্কুলের সভাপতি পদ থেকে এমপি’র অনুমতিতে বাদ দিয়ে আমাদের প্রিয় সহকর্মীকে আহবায়ক করা হয়। সেই থেকে এসব কারণে নির্বাহী কর্মকর্তার গাত্রদাহ শুরু হলে তার দায়ভার আমাদের সহকর্মীর উপর চাপানোর জন্য চেষ্টা করা হয়। যে ঘটনায় মামলা ও পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে তা আদৌ সত্য নয়। এটা মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে অবিলম্বে দুর্নীতিবাজ ইউএনও’র প্রত্যাহার দাবী করেন জেলা পরিষদের সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাঙালীর ঘরে ঘরে বাহারি রান্নার স্বাদ পাওয়া যায়। সবাই বিভিন্ন ডিশ তৈরি করে নিজেদের রান্নার কদর যেন আরও বাড়িয়ে নিতে চায়। তবে বাহারি সেই রান্নার প্রয়োজন পড়ে অনেক উপকরণের। সরষে ইলিশ নাম শুনলেই যেন জিভে জল চলে আসে। এই সরষের তেল আমাদের শরীরের জন্য কতটা উপকারী, তা কি জানেন? না জানলে, আজই জেনে নিন-

১. ওমেগা ত্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধি:
বিশ্ব সংস্থার প্রকাশ করা রিপোর্ট অনুসারে সরষের তেল ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধি, যা জয়েন্ট পেন এবং ডিপ্রেশনের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

২. ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়:
সরষের তেলে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট স্মৃতিশক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে মনোযোগ বৃদ্ধি এবং সার্বিকভাবে মস্তিষ্কের কর্মক্ষমতার উন্নতিতেও সাহায্য করে।

৩. শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমায়:
একাধিক গবেষণায় দেখা গেছে সরষের তেলে এমন কিছু উপাদান রয়েছে যা খারাপ কোলস্টেরলের মাত্রা কমানোর মধ্যে দিয়ে হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়। সেই সঙ্গে শরীরের প্রতিটি কোণায় যাতে ঠিক মতো রক্ত পৌঁছে যেতে পারে সেদিকেও খেয়াল রাখে।

৪. হার্টের বন্ধু:
এক্ষেত্রে চিকিৎসকদের মধ্যে মত পার্থক্য রয়েছে ঠিকই। কিন্তু একাধিক গবেষণায় একতা প্রমাণিত হয়ে গেছে যে নিয়মিত সরষের তেল খেলে হার্টের কোনও ক্ষতি হয় না। বরং হৃদপিণ্ডের কর্মক্ষমতা বাড়ে। সেই সঙ্গে হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কাও হ্রাস পায়।

৫. ডিপ ফ্রাই করার জন্য আদর্শ:
আমরা মানে বাঙালিরা যেহেতু বেশিরভাগ খাবারই উচ্চ তাপমাত্রায় রান্না করে থাকি তাই আমাদের জন্য সরষের তেলের কোনও বিকল্প হয় না বললেই চলে। আজকাল অনেকে বাঙালিই স্বাস্থ্যের কথা ভেবে অলিভ ওয়েল ব্যবহার করে থাকেন। কিন্তু একথা জেনে রাখা ভাল যে রকমের খাবার আমরা খেয়ে থাকি তা বানাতে অলিভ অয়েল একেবারেই আদর্শ নয়। কারণ কম তাপমাত্রায় বানানো খাবারে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। কিন্তু যেসব খাবার বেশি আঁচে বানানো হয়, তাতে অলিভ অয়েল ব্যবহার করলে শরীরের ভাল হওয়ার থেকে খারাপ হয় বেশি।

৬. ঠান্ডা লাগার হাত থেকে বাঁচায়:
আজও ঠাকুমা-দিদিমারা নাতি-নাতিনিরা ছোট থাকতে সরষের তেল মাখিয়ে থাকেন। কেন এমনটা করে জানেন? কারণ ঠান্ডা লাগা এবং সর্দি-কাশির সমস্যা থেকে শুরু করে একাধিক রোগের হাত থেকে বাঁচাতে এই তেলটির কোনও বিকল্প হয় না বললেই চলে।

৭. পেটে ব্যথা এবং মাথা যন্ত্রণা নিমেষে কমায়:
সরষের তেলে উপস্থিত অ্যান্টি-ইমফ্লেমেটারি উপাদান যে কোনও ধরনের প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিশেষত মাথা যন্ত্রণা এবং তলপেটের অস্বস্তি কমাতে এই প্রকৃতিক উপাদানটি দারুন কাজে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার দৈনিক সাতনদী সম্পাদকের দায়ের করা মামলায় জামিন লাভ করেছেন প্রেসক্লাব সভাপতি সম্পাদকসহ সাতক্ষীরার সাত সাংবাদিক।
আজ সোমবার দুপুরে তারা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তা মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবদুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক যুগ্ম সম্পাদক ইয়ারব হোসেন ও দৈনিক পত্রদূতের ফটো সাংবাদিক আবদুর রহিম।
২০১১ সালের ২৭ অক্টোবর সাতক্ষীরার সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে এক অপ্রীতিকর ঘটনায় একটি ফৌজদারি মামলার সৃষ্টি হয়। মামলাটি দায়ের করেন বর্তমানে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ মামলায় বিবাদি করা হয় উক্ত সাত সাংবাদিককে। সম্প্রতি সিআইডি’তে স্থানান্তরিত হলে মামলাটিতে চার্জশিট দেয়া হয় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
বিবাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম। তাকে সহায়তা করেন সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আবদুল মজিদ, অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু ,সাবেক এপিপি এড. এবিএম সেলিম, এড. আবদুস সামাদ, এড. খায়রুল বদিউজ্জামান, এড. বাসারতউল্লাহ আওরঙ্গী বাবলা, এড.মনিরউদ্দিন, এড. আবদুল্লাহ হাবিবসহ এক ডজনেরও বেশি জ্যেষ্ঠ আইনজীবী।
এ সময় আদালতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, চ্যানেল ৯ টিভির কৃষ্ণ মোহন ব্যানার্জি, সদস্য মো. ইব্রাহীম খলিল, সিরাজুল ইসলাম, আবদুল আলিম প্রমূখ সাংবাদিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest