তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি’র অভিযোগ এনে বলেছেন – তারা সেদিন অভ্যুত্থানের ফল কি হয় তা দেখার জন্য অপেক্ষা করছিল।
সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে মি. এরদোয়ান বলেন, পশ্চিমা দেশগুলোর জন্য কোনভাবেই এটাকে ঢেকে রাখার উপায় নেই যে সেদিন তারা তুরস্কের সাথে তাদের বন্ধুত্বকে প্রতারণা করে ‘অভ্যুত্থানের ফল কি হয়’ এটা দেখার জন্য বসে ছিল।
এরদোয়ান ওই অভ্যুত্থানের পর তুরস্কে গণগ্রেফতার এবং শুদ্ধ অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করেন।
পরিসংখ্যান অনুযায়ী তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয় ৫০ হাজার লোককে। গ্রেফতার হন অন্তত ১৩০ জন সাংবাদিক।
সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয় ৭ হাজার জনকে। এ ছাড়াও চাকরি হারান ১ লাখ ৪০ হাজার শিক্ষাবিদ এবং সরকারি কর্মকর্তা।
২০১৬ সালের এই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার একটি অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়। সেনাবাহিনীর একটি অংশ বড় শহরগুলোর রাস্তায় অস্ত্র এবং ট্যাংকসহ নেমে পড়ে এবং পার্লামেন্টসহ বিভিন্ন সরকারী ভবনে হামলা চালাতে থাকে।
তুরস্কের ওই অভ্যুত্থানে নিহত হয় কমপক্ষে ২৬০ জন , আহত হয় ২ হাজার ১৯৬ জন।
অনেক বেসামরিক নাগরিকের মৃত্যুর পরও জনগণের প্রতিরোধের মুখে সেই অভ্যুত্থান ব্যর্থ হয়।
এরদোয়ান বলেন, ওই অভ্যুত্থান ব্যর্থ হওয়াটা ছিল গণতন্ত্রের ইতিহাসে মোড়বদলকারী ঘটনা।
সেই রাতের পর প্রেসিডেন্ট এরদোয়ানের জনপ্রিয়তা আরো অনেক বৃদ্ধি পায়।
কিন্তু অভ্যুত্থানের পর ব্যাপকহারে ধরপাকড় নিয়ে নানা প্রশ্ন দেখা দেয় এবং এ নিয়ে সমালোচনা এখনো চলছে।
তুরস্কে এর আগে চারটি অভ্যুত্থান হয়েছে, প্রথমটি ১৯৬০ সালে , এর পর ১৯৭১, ১৯৮০ ও ১৯৯৭ সালে আরো তিনটি অভ্যুত্থান হয়।

প্রথম ছবি ‘জয়যাত্রা’, এরপর মোশাররফ করিম অভিনয় করেছেন ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’ এবং ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রে। মোশাররফ করিমের নতুন ছবি ‘ফালতু’। আর এই ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ৬২ হাজার ১৫০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা বিল অনুমোদন করেছে।
ঢাকার আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা। এর পর থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিককে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
‘সবাই বলছেন আমি সুস্থ হয়ে যাব। আঙ্কেল (স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম), ডাক্তার, বাবা-মাও বলছেন আমার হাত ভালো হয়ে যাবে। আর হীরামনিও। ওই আঙ্কেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দায়িত্ব নিয়েছেন।
পুষ্টিকর উপাদান ছাড়া শরীর ঠিক থাকতে পারে না। আর পুষ্টির যোগান ঠিক রাখতে একাধিক খাবার এক সঙ্গে খাওয়া একান্ত প্রয়োজন। কিন্তু কোন খাবারের সঙ্গে কি যোগ করতে হবে? চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে :
বৈশাখ মানেই পান্তা ইলিশ! পান্তা যদিও আমাদের দেশের গ্রামের মানুষের প্রতিদিনের খবার। কিন্তু শহরে এই খবার হয়ে থাকে বিলাস। আজ আপনাদের পান্তা ভাতের পুষ্টিগুণ সম্পর্কে জানাব। চলুন তবে এই বিষয়ে জেনে নেয়া যাক।
সকালে ৯টা নাগাদ প্রথমে গঙ্গারামপুর মহকুমা স্টেডিয়াম পরিদর্শন করেন সৌরভ গাঙ্গুলী। সেখান থেকে বালুরঘাট স্টেডিয়ামে পৌঁছন।