ডেস্ক রিপোর্ট : আশাশুনি থানায় চুরি, মারামারি, চাঁদাবাজি, সাতক্ষীরা থানায় মানব পাচারসহ একাধিক মামলার আসামি আশাশুনি উপজেলার মিত্র তেতুলিয়া গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে শীর্ষ সন্ত্রাসী সবুর গাজী পুলিশের হাতে আটক হয়েছে।
রবিবার দুপুর ৩ টার দিকে সাতক্ষীরা আদালত সংলগ্ন মেন রাস্তা থেকে তাকে আটক করে সাতক্ষীরা শহরের কাটিয়া পুলিশ ফাড়িঁ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সবুর গাজীর নামে একাধিক মামলা রয়েছে। তবে তাকে সাতক্ষীরা সদর থানায় দায়েরকৃত একটি পাচার মামলায় আটক করা হয়েছে। তাকে আদালতে চালান করে দেওয়া হবে”।

অনলাইন ডেস্ক : ঢালিউডের এ সময়কার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তার অভিনীত ‘সোনা বন্ধু’ নামের সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে।
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে যৌতুক আইনে দায়ের মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেন টিপু ক্রিকেটার সানির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন। এছাড়া, আদালতে হাজির না হওয়ায় এ ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন আদালত।
অপ্রতিম রহমান : সাতক্ষীরার ১১ বছরের মেয়ে মুক্তামনির বিরল ‘লিমফেটিক মেলফরমেশন’ রোগে আক্রান্ত। এই রোগের বিশেষত্ব হচ্ছে জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এই রোগের প্রকাশ কারও ক্ষেত্রে পায়, কারও ক্ষেত্রে পায় না। মুক্তামনিরটা প্রকাশ পেয়েছে তার জন্মের দেড় বছর পর। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)। আজ ১৬ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় গণজাগরণ মঞ্চের মুখপত্র ইমরান এইচ সরকারসহ তার কর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সাভারের আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে র্যাব। সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে অবস্থান নেয়া সকল জঙ্গি র্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন।
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার পল্লীচিকিৎসক মোকলেসুর রহমান জনির ‘নিখোঁজের’ তদন্তভার ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
যশোরের শহিদ সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকী আজ। নির্মম এই হত্যাকাণ্ডের ১৭ বছর পার হলেও অদ্যাবধি এর বিচার সম্পন্ন হয়নি বরং গত ১২ বছর ধরে আইনের মারপ্যাঁচে আটকে রয়েছে এই মামলার বিচার প্রক্রিয়া।