নজরুল ইসলাম রাজু : আ’লীগের হেভিওয়েট নেতা, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি, জেলা পরিষদ, এলজিইডি সহ রাস্তা সংস্কারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়ে এছাড়া সাংবাদিকের বার বার লেখনিতেও কাজ না হওয়ায় দীর্ঘ ১৭ বছরের জরাজীর্ণ রাস্তাটি সংস্কারে নেমেছে রাস্তার পাশের ব্যবসায়ী-দোকানিসহ স্থানীয় এলাকাবাসী। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছে তারা। সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে রাস্তার গন্ধযুক্ত নোংরা কাদা-মাটি, আবর্জনা, ময়লার স্তুব পরিষ্কার করছেন।
এ কাজের জন্য নিজস্ব তহবিল থেকে প্রতিদিন ৮/১০ জন করে দিনমুজুর ভাড়ায় কাজের জন্য নেওয়া হয়েছে সাথে নেওয়া হয়েছে বেশ কয়েকটি ভ্যান। স্থানীয় ব্যবসায়ীদের দাবি পাটকেলঘাটার সব থেকে গুরুত্বপূর্ণ পল্লী বিদ্যুৎ সড়কটিতে প্রায় ২৫টির বেশী বড় বড় বিভিন্ন কোম্পানির শো-রুম রয়েছে। ক্রেতা সাধারণ এ রোডে কোনভাবে প্রবেশ করতে চাইনা রাস্তার বেহাল দশার জন্য। সাইকেল তো দূরের কথা হেটে যেতে গেল প্রায় হাটু কাদা পানি পাড়ি দিতে হয়। এদিকে পাটকেলঘাটা বাজার থেকে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সড়কে যাওয়ার এক মাত্র সহজ পথ এটি। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ন চলাচল করে স্কুল কলেজগামী শত শত শিক্ষার্থী শিক্ষক। এদিকে রাস্তাটির সংষ্কারের প্রয়োজনীতা অনুধাবন করে ১শ এর অধিক ছবিসহ সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সরকার দলীয় নেতাদের রাস্তাটি প্রয়োজন উপলব্ধি করে শুধু বড় বড় কথার বুলি শুনেছে দীর্ঘ ১৬/১৭টি বছর ধরে এলাকাবাসী তাতে কিন্তু কাজের কোন কিছু হয়নি।
অবশেষে পল্লী বিদ্যুৎ রোডের ব্যবসায়ীরা একটি আহবায়ক কমিটি করে রাস্তা সংস্কারের কাজ করে চলেছে। আহবায়ক কমিটির আব্দুল ওয়াদুদ সরদার, শেখ পলাশ হোসেন, ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ, আমজাদ হোসেন, মফিজুল ইসলাম,খান হামিদুল ইসলাম, রোকনুজ্জামানের সাথে আলাপ কালে জানা যায়, পল্লী বিদ্যুৎ রোডের ব্যবসায়ীরা প্রায় ৫ বছর থেকে রাস্তাটির জন্য ক্রেতা শূন্যতায় রয়েছেন। যার কারনে গুনতে লক্ষ লক্ষ টাকার লোকশান। এছাড়া রাস্তা সংস্কারের জন্য এমপি, সরকার দলীয় নেতা, এলজিইডি, জেলা পরিষদ কোথাও তো বলতে বাদ রাখিনি যখন শুধু শুনি বাজেট হয়েছে আবার বাজেটটি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভেস্তে গেছে তখন আর কি করার নিজেরাই উদ্যোগ নিয়ে কার্যক্রম শুরু করেছি।
পাটকেলঘাটাবাসী জানে রাজনৈতিক প্রতিবন্ধকতায় পল্লী বিদ্যুৎ রোডের কাজটি শুরু হয়নি আর আদৌও হবে কিনা সেটা নিয়ে এলাকাবাসী সন্দিহান। সাধারণ এলাকাবাসীর প্রশ্ন রাজনৈতিক কারণে সাধারণ জনগন কেন কষ্ট পাবে? পল্লী বিদ্যুৎ সড়কের পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে বসেছে। রাস্তাটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতে বড় বড় গর্তের মধ্যে পানি জমে থাকায় দুগর্ন্ধের সৃষ্টি হয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাজকর্ম করতে দোকানীদের কষ্ট ব্যহত হচ্ছে। রাস্তাটির দু’ধারে গড়ে উঠেছে আবাসিক এলাকা, হাজার হাজার মানুষের মধ্যে শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষাথী, এনজিও কর্মী, কৃষক, বিভিন্ন ধরনের শ্রমিকরা নিদারুন কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এমপি, সরকার দলীয় হেবিওয়েট রাজনৈতিক নেতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েও কোন সুরাহা না হওয়া শেষ পর্যন্ত রাস্তার পাশের দোকানীরা নিজেরাই চাঁদা তুলে ও সেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা শুরু করেছে। ইতিমধ্যে প্রায় ১শ মিটার রাস্তার কাজ সংস্কার সম্পন্ন করা হয়েছে। তবে বর্তমান সরকারের মাননীয় এমপি, সরকারী নেতা কর্মীরা এমন এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার গুরুত্ব অনুধাবন না করায় হাজার হাজার মানুষ ভোগান্তীতে পড়েছে। তবে সকল ব্যবসায়ীক বৃন্দের একই প্রশ্ন সরকারের কাছেÑ সাতক্ষীরা জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র পাটাকলেঘাটার রাস্তাগুলোর এমন জরাজীর্ণ অবস্থা কেন? এটা কি ডিজিটাল সরকারের ডিজিটাল বাংলাদেশের রাস্তা না একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার?

মাহফিজুল ইসলাম আককাজ : দীর্ঘ এক যুগ পর সোমবার বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০ টায় শহীদ অব্দুর রাজ্জাক পার্কের শিল্পকলা একাডেমি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মী সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতি মধ্যে শহরের প্রাণকেন্দ্র পাকাপোলের ব্রিজ এলাকায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বঙ্গবন্ধু তোরণ নির্মাণ করায় শহরে যেন বাড়তি মাত্রা যোগ হয়েছে। এছাড়া শহিদ আব্দুর রাজ্জাক পার্কসহ সমাবেশ স্থলে আরও দুটি তোরণ নির্মাণ করা হয়েছে।
বিনোদন ডেস্ক : শখ ও নিলয়গত বছরের ৭ জানুয়ারি রাতে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে নেন শখ ও নিলয়। বিয়ের খবর জানাজানি হয়ে গেলে ফেসবুকে ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ পরিবর্তন করে ‘ম্যারেড টু নিলয় আলমগীর’ লেখেন। কয়েক দিন ধরে সেই স্ট্যাটাস আবার বদলে গেছে।
নিজস্ব প্রতিবেদক : হিরারচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেইলি সাতক্ষীরার সহযোগী সম্পাদক ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পিপি এড. ওসমান গণি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার, জাকির হোসেন খোকন, রবিউল ইসলাম, সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুজ্জামান, গীতালী ঘোষ প্রমূখ। এসময় ১০০জন ছাত্রী-ছাত্রীদের মাঝে টিফিন বক্স, পানির পট, চকলেট বিতরণ করা হয়।
কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জের রতনপুরে ৪ দলীয় গোল্ডকাপ এম আহম্মাদ আলী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা রতনপুর ফুটবল একাদশ ও পিডিকে মিতালী সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় রতনপুর ফুটবল মাঠে খেলাটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। খেলায় রতনপুর ফুটবল একাদশ ৩-১ গোলে পিডিকে মিতালী সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। টানটান উর্ত্তেজনাপূর্ণ খেলার প্রথম অর্ধে পিডিকে মিতালী সংঘ ১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয় অর্ধের ১০ মিনিটের মাথায় রতনপুর ফুটবল একাদশের দেওয়া গোলে খেলার সমতা ফিরে আসে। এরপর এক মিনিটের ব্যবধানে রতনপুর ফুটবল একাদশ ১ গোলে এগিয়ে যায়। খেলার ৭ মিনিট বাকি থাকতে আরো ১ গোল করে দলের জয় নিশ্চিত করে। এদিকে রতনপুর ফুটবল একাদশের খেলোয়াড় মুকুল ২ গোল করে উল্লাসে গায়ের জার্সি খোলার অপরাধে রেফারী লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়। অবশেষে রতনপুর ফুটবল একাদশ ৩-১ গোলে পিডিকে মিতালী সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মমেনুর রহমান ও জিএম মঞ্জু আহমেদ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, রতনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আহম্মাদ আলী, মুজিবর রহমান, ভোমরার বিশিষ্ঠ ব্যবসায়ি মুছা প্রমুখ। ৪ দলীয় গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ান দলকে ৩০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ২০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।
নাজমুল হক : পাটকেলঘাটা থানা পুলিশের এক বিশেষ অভিযানে গত কাল ১৯ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক। থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে পাটকেলঘাটা ওভার ব্রিজের ওপর থানা পুলিশের এ.এস আই অনুপম বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান কালে থানার মিঠাবাড়ী গ্রামের তাইজুল মাহমুদের পুত্র আব্দুর রাজ্জাক রাজু (৩৫) কে মাদক দ্রব্য আইনে গ্রেফতার করে। রাজু সাতক্ষীরার বাকাল ব্রীজ থেকে উক্ত ফেন্সিডিল চুকনগর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা যায়। পাটকেলঘাটা থানার ওসি মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মাদক দ্রব্য আইনে শুক্রবার মামলা হয়, মামলা নং-০২।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলরের (ভিসি) সম্মেলন কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল এন্ড বিএম স্কুল ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।