তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে প্রথমবারের মতো কাতারের সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। পেট্রোবাংলা সূত্রের বরাত দিয়ে জ্বালানিবিষয়ক খবরের আন্তর্জাতিক সংবাদমাধ্যম এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস এ খবর জানিয়েছে। নগরীর পেট্রোসেন্টারে সই হওয়া এই প্রাথমিক চুক্তি অনুযায়ী ১৫ বছরের ধরে বছরে প্রায় ২.৫ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে বাংলাদেশ।
পেট্রোবাংলার নামপ্রকাশে অনিচ্ছুক একজন কর্তকর্তার বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল প্ল্যাটস জানিয়েছে, চুক্তিতে সই করার জন্য বুধবার কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান রাসগ্যাসের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। বৃহস্পতিবার দোহা এবং ঢাকার মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে ওই চুক্তি সম্পন্ন হয়। কাতারের রাসগ্যাস এবং বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত পেট্রোবাংলা এই চুক্তিতে সই করে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহেই চুক্তিটি হওয়ার কথা ছিল। কিন্তু মূল্য নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত তখন চুক্তিটি থেমে যায়। বৃহস্পতিবার দুই পক্ষ আবারো মূল্য-বিষয়ক বিভিন্ন ফরমুলা নিয়ে আলোচনা করে। পরে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মূল্যের আলোকে গ্যাসের দাম নির্ধারণ করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়। প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবারের বৈঠকে দাম পরিশোধের পদ্ধতি, চুক্তির মেয়াদ, গ্যাসের মান ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

কর্মস্থলে যেতেই প্রতিদিন পাড়ি দিতে হয় প্রায় ছয় ঘণ্টা। তাও আবার সপ্তাহে অফিস করেন পাঁচ দিন। পেশায় মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার। এ ছাড়া সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রযুক্তি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।
মায়ের প্রেমিকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল মেয়ে শ্বেতাও। জলপাইগুড়িতে এলআইসি অফিসার উত্তম মোহন্ত খুনের ঘটনায় এমনই তথ্য এখন পুলিশর হাতে। একই যুবকের সঙ্গে মা ও মেয়ের প্রেম। এই নিয়েই সম্ভবত জটিলতা তৈরি হয়েছিল গোটা পরিবারে। আর এ জন্যই খুন হতে হয় উত্তম মোহন্তকে। প্রেমিক অনির্বাণের সঙ্গে শ্বেতার অবৈধ সম্পর্কের কথা জানা ছিল মা লিপিকারও। এই নিয়ে সম্ভবত আপত্তিও তুলেছিল লিপিকা।
আমরা প্রত্যেক দিন কিছু না কিছু সবজি খায়। কিন্তু আমরা জানি না কোন সবজিতে কি গুণাগুণ রয়েছে। যা বিভিন্ন মারণ রোগ প্রতিরোধ করতে সক্ষম। এর বেশিরভাগই আমাদের অজানা। কোন সবজি কোন রোগ প্রতিরোধ করে, তা আমাদের বেশিরভাগ মানুষেরই জানা নেই। যেমন, টমেটো । বিজ্ঞানীরা জানাচ্ছেন যে, টমেটোতে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
দেশের রাজনীতিতে আবারও নয়া মেরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্যোগ নেয়া হয়েছে তৃতীয় একটি জোট গঠনের। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি জাতীয় নেতা আ স ম আবদুর রবকে সামনে রেখে এ প্রক্রিয়া শুরু হয়েছে।
শ্যামনগর ব্যুরো : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি কর্তৃক অগণতান্ত্রিকভাবে কতিপয় অযোগ্য, অদক্ষ্য, দুর্নীতির ও স্বার্থন্বেষী ব্যক্তিদের দিয়ে শ্যামনগর উপজেলার গোপন ও পকেট কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শ্যামনগর পূজা উদযাপন পরিষদের ত্যাগী নেতৃবৃন্দ ও সর্বস্তরের হিন্দু জনতার আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে উক্ত বিক্ষোভ মিছিল ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে গোপন ও পকেট কমিটি প্রত্যাহার এবং জেলা আহবায়ক সুভাষ ঘোষ, যুগ্ম আহবায়ক নয়ন কুমার সানা, হিন্দু বিভাজন কারী মনোরঞ্জন মুখার্জিকে জেলা পূজা উদযাপন পরিষদ থেকে বহিস্কার করতে হবে। শ্যামনগর উপজেলা পূজা উৎযাপন পরিষদের আহবায়ক রনজিৎ বরকন্দাজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, কিরণ শংকর চ্যাটার্জী, মহাদেব মন্ডল, সন্তোষ কুমার বৈদ্য, তরুণ কর্মকার, অমল মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, অরুন দাস, দেবাশীষ ঘোষ, এ্যাড. স্বপন মন্ডল, প্রভাষক বিপ্রকাশ মন্ডল, জয়ন্ত মন্ডল, পরিতোষ মন্ডল, রনজিৎ দেবনাথ, কানাই বাঁছাড়, ব্রজেন মন্ডল, উৎপল জোয়ারদার, পিযুষ কান্তি মন্ডল প্রমুখ। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় এক মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন গত ১৩/৭/১৭ তারিখ মাদক বিরোধী অভিযান চালিয়ে বহেরা পাটনীপাড়া বালিগাদা মোড় হতে তাকে আটক করে। আটককৃত নারী মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের সুলতান হালদারের স্ত্রী।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সালাম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী প্রমুখ। দীর্ঘদিন সংগঠনের নির্বাচন না হওয়ায় সংগঠনের শ্রমিকরা অনাস্থা আনায় বিশেষ সাধারণ সভার আয়োজন করে। সাধারণ সভায় আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটির আহবায়ক মো. নুরুল ইসলাম নজু, সদস্য মো. গণি, মো. আবুল কাশেম, দেবজয় কুমার মন্ডল ও মো. সুমন। এসময় উপস্থিত ছিলেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফরহাদ খান সুমন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।