মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষের চলাচলের প্রধান সড়কটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বহু-প্রত্যাশিত এ প্রাধান সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় সাতক্ষীরাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। এ জেলার মানুষ চলাচলে আর যাতে দুর্ভোগের সম্মুখিন না হয় এ লক্ষ্যে দ্রুত ১৪ কোটি টাকা ব্যয়ে (সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে সার্কিট হাউজ পর্যন্ত) সাড়ে ৫ কিঃমিঃ এ রাস্তার নির্মাণ কাজ শেষ করার জন্য সড়ক ও জনপদ (সওজ) এর কর্মকর্তা ও ঠিকাদার প্রতিনিধিকে সাথে নিয়ে মঙ্গলবার সরেজমিনে এ সড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শনে যান এবং কাজের সার্বিক বিষয়ে খোজ খবর নেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘সাতক্ষীরা জেলা একটি সম্ভাবনাময় জেলা। এ জেলা থেকে আমরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সরকারকে রাজস্ব প্রদান করে থাকি। ভোমরা স্থল বন্দর থেকেও সরকার প্রতি বছর অধিক পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। এছাড়া এ জেলার আম, চিংড়ী ও খাদ্যশষ্য জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ বিদেশে রপ্তানী করা হয়। এরপরেও এ জেলা অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। আমাদের নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এ জেলায় মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, রেল লাইনসহ বিভিন্ন উন্নয়নমূলক পর্যায়ক্রমে কাজ হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ সড়কটির কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কটি বেহাল দুর্দশায় পরিণত ছিল। আমি জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের এ দুর্দশা আমাকে পীড়া দেয়। সড়কটি নির্মাণে সাতক্ষীরাবাসী যাতে দুর্ভোগের শিকার না হয় সেজন্য রাতে কাজ করা এবং সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছি।’
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনজুরুল করিম, সড়ক ও জনপদ (সওজ) এর সহকারী প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, মেসার্স মো. মহিউদ্দিন বাঁশি ঠিকাদার প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার শেখ শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথিসহ সড়ক ও জনপদ (সওজ) এর কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় ঠিকাদার প্রতিষ্ঠান সাংসদ মীর মোস্তাক আহমেদ রবিকে আশ্বস্ত করে বলেন, নির্মাণ কাজের নির্ধারিত মেয়াদ ২০১৮ সালের জুন মাস। আশা করা যাচ্ছে আগামী ঈদ-উল আযহার আগেই এ জেলার মানুষের চলাচলে প্রাথমিকভাবে উপযোগী করে তোলা হবে।

দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও ঢাকাই চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। নজর কাড়ছে এবং প্রশংসা কুড়াচ্ছে বহির্বিশ্বের চলচ্চিত্রপ্রেমী এবং প্রবাসী দর্শকদের। এই মিছিলে এবার যোগ হচ্ছে ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জুলাই লন্ডনের ইস্টহামে মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ছবিটি। এরপর ৯ জুলাই উঠবে পূর্ব লন্ডনের হোয়াইটচাপেলের জেনেসিস সিনেমা হলে। ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন বাপ্পি।
উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে জাপান এবং দক্ষিণ কোরিয়া।
‘নিখোঁজ’ থাকার ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগর থেকে উদ্ধার হওয়া কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের জবানবন্দি গ্রহণের জন্য ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে নেয়া হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বিষয়টি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির চারজন নেতা-কর্মীসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সকল ঘনায় ৭ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকাই ছবিতে এক সময়ে জনপ্রিয় নায়িকা ছিলেন শাবনূর। এখন চলচ্চিত্রে একেবারেই যেন অনুপস্থিত তিনি। অস্ট্রেলিয়ায় আট মাসের প্রবাস জীবন কাটিয়ে ঈদের আগে দেশে ফিরেছেন এ নায়িকা। আত্মীয়স্বজনের সঙ্গে ঢাকাতেই উদযাপন করেছেন ঈদুল ফিতর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্পর্কিত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, এই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে।
সরদার কালাম কলারোয়া খোরদো প্রতিনিধি : কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ানের দেয়াড়া সানা পাড়া গ্রামে আব্দুল জলিল নামের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে খোরদো পুলিশ অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিল ও ১ শত গ্রাম গাজা উদ্ধার করেন।