সর্বশেষ সংবাদ-
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণবৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসির

এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আউট সোসিং বিষায়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এ ডি বি) ২০১৬-১৭ অর্থ বছরের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাহাবুল আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার নিলুফা ইয়াসমিন প্রমুখ। ২১ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো : অবসরে গেলেন দেবহাটা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হাস্যউজ্বল সুপরিচিত মুখ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদালী। তিনি জেলার ভোমরা গ্রামে জন্মগ্রহণ করেন। উচ্চ শিক্ষার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যোগদান করেন। চাকুরি জীবনে তিনি যশোরে পদচারণা করেন। তারপর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেন। গত ১৯৮০ সালে দেবহাটায় জোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষ করে তিনি বৃহস্পতিবার ১৩/০৭/২০১৭ তারিখে অবসরে যান। তিনি ছিলেন সদা প্রফুল্ল, হাস্যউজ্বল, সদালাপী, কঠোর পরিশ্রমী একজন মানুষ। দেবহাটার কর্মজীবনে তিনি কৃষিতে ব্যপক পরিবর্তন ঘটিয়েছেন। তিনি কৃষকদের কাছে যেয়ে হাতে কলমে শিখিয়েছেন কৃষি সম্পর্কে। তার অবদানের কথা দেবহাটার প্রতিটা এলাকার মানুষের হৃদয়ে গাথা থেকে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঝাউডাঙ্গা ব্যুরো : কুশখালি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুশখালি ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। জনসম্মুখে অভিযোগ বক্সটি খোলার পর কমিটির সভাপতি মোছা. মনজুরা খানম ইতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম শ্যামল, ইউপি সদস্য মো. আলমগীর হোসন, মো. ফারুক হোসেন রিপন, রফিকুল ইসলাম, শিশু প্রতিনিধি মো. ইকরামুল হোসেন, শাহানেওয়াজ পারভীন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মবিলাইজার মো. আবুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ তহিদুর রহমান ডাবলু : বিনেরপোতা ২ লাখ ৩২০০০ গ্রীড স্টেশনের বর্তমান পাওয়ার ট্রান্সফর্মার ক্ষমতা আছে ২৫/৪১ এম. বি. এ। এখন এর ক্ষমতা বাড়িয়ে ৮০/১২০ এম. বি. এ করা হচ্ছে। এজন্য বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১৫ জুলাই ২০১৭ শনিবার রাত ১০:০০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ওজোপাডিকো)। বর্তমানে সাতক্ষীরা শহরে বিদ্যুৎতের চাহিদা আছে ১৬ মেগাওয়াট। কিন্তু গ্রীড স্টেশনের কাজ চলাকালীন জন্য ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
বর্তমানে সাতক্ষীরা শহরে ওজোপাডিকোর মোট ফিডার আছে ৮ টি। সম্প্রসারণ কাজ চলাকালীন শহরে পর্যায়ক্রমে ২ ঘণ্টা পর পর ২টি করে ফিডার বন্ধ রেখে অন্য ৬টি ফিডারে বিদ্যুৎ সরবারহ চালু রাখা হবে। এবিষয়ে ডেইলি সাতক্ষীরাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন ওজোপাডিকো এর সহকারী প্রকৌশলী জুয়েল রানা ও সাতক্ষীরা ওজোপাডিকো সিবিএ’র সভাপতি বিকাশ চন্দ্র দাশ।
সাতক্ষীরা শহরের বাইরে পল্লী বিদ্যুতের অনেকগুলো সাব-স্টেশন রয়েছে সেখানে কিভাবে এই বিদ্যুৎ সংযোগ কিভাবে বন্ধ রাখা হবে সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোন তথ্য দেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিতকৃত চারটি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী ডা. মহিউর রহমান ময়ূর চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
আগের ৫ টি কেন্দ্র ও স্থগিত চারটি কেন্দ্রের ফলাফলসহ আওয়ামী লীগের প্রার্থী ডা. মহিউর রহমান সর্বমোট ৬৯৮৪ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আব্দুর রউফ সর্বমোট ৬২০০ ভোট পেয়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজীর আহমেদ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড কলেজ অব নার্সিং এ জোর পুর্বক অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। একই সাথে শিক্ষার্থীদের সনদ আটকে রেখে জোরপুর্বক কম পারিশ্রমিকেও কাজ করানোর অভিযোগ উঠেছে কলেজটির বিরুদ্ধে। এসব অনিয়মের কারণে ওই কলেজের শিক্ষার্থী শারমিন সুলতানা শিকুর ডিউটিরত অবস্থায় রহস্যজরক মৃত্যুর তদন্ত দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবেরর সামনে মানববন্ধন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে বিনা শর্তে ২৮জন শিক্ষার্থী ভর্তি করায়। যাদের মধ্যে ২৬জনই এখান থেকে বিএসসি ইন নার্সিং সম্পন্ন করে। কিন্তু কোর্স শেষ হওয়ার পরে শিক্ষার্থীদের সার্টিফিকেট আটকে জনপ্রতি টিউশন ফি বাবদ ৮ লাখ টাকা করে দাবি করে কলেজ কর্তৃপক্ষ। অন্যথায় নামমাত্র বেতনে তাদের মুল প্রতিষ্ঠান ইউনাইটেড হাসপাতালে চাকরি করার প্রস্তাব দেয়। যেখানে প্রতিমাসে মুল বেতনের অর্ধেক হারে টিউশন ফি’র জন্য কেটে রাখা হবে বলে জানানো হয়। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। তারা প্রতিবাদ করলে নানা ধরনের ভয়ভীতিসহ হয়রানি করতে থাকে কলেজ কর্তৃপক্ষ।
তারা বলেন, কলেজটির অধ্যক্ষ মমতাজ খানম শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট করে দেয়াসহ পরিবারের সদস্যদের ডেকে এনে ভুল বুঝিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর নেন।
এরই জেরে, গত তিন চার মাস আগে ২০১১-১২ ব্যাচের দরিদ্র শিক্ষার্থী শারমির সুলতানা শিকু অনেকটা বাধ্য হয়েই ইউনাইটেড হাসপাতালে যোগদান করে। পরে গত ১১ জুলাই গভীর রাতে হাসপাতালে ডিউটিরত অবস্থায় তার রহস্যজনক মৃত্যু হয়।
শিক্ষার্থীদের অভিযোগ প্রচন্ড মানসিক চাপের কারনেই সে আত্নহত্যার পথ বেঁছে নিতে পারে। এ সময় তারা শিকুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ি ব্যক্তিদের বিচার দাবি করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : একের পর এক বিয়ে করার প্রতিবাদ করায় যাত্রাদলের নায়িকা ধর্মান্তরিত টুম্পা খাতুনকে গণধর্ষনের পর তার শরীরে কোরাসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমসহ ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের ইসমাইল হোসেন সরদারের ছেলে শহীদুল ইসলাম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক সাতক্ষীরার জেলা ও দায়রা জজ জোয়ার্দার আমিরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গন্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলেন, আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের গহর গাজীর ছেলে সাইফুল্লহ গাজী (৩৮), একই গ্রামের ওমর আলী সরদারের ছেলে রিপন সরদার(৩০), এছাহাক সরদারের ছেলে আবু মুছা (৩০), একই উপজেলার গদাইপুর গ্রামের মোজাহার সরদারের ছেলে খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম, দুর্গাপুর গ্রামের করিম বক্সের ছেলে কামৃেল ইসলাম (৪৫), তার ভাই আনাৃেল ইসলাম (৩৫), আছিরদ্দিনের ছেলে লাভলু গাজী (৩৫), খালেক সরদারের ছেলে মহসিন সরদার (২৪), শহর আলীর ছেলে খায়রুল ইসলাম (২৮) চেউটিয়া গ্রামের লতিফ সরদারের ছেলে কবীর হোসেন (৩৬) ও খুলনা জেলা শহরের সোনাডাঙা গোবর চাকা মেইন রোডের আবুল হোসেনের ছেলে চিশতি ওরফে চুন্নু চোরা (৪০)। এ ছাড়া আরো পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, পাঁচ বছর আগে যাত্রাদলের নায়িকা হিসেবে আশাশুনির দুর্গাপুর গ্রামের সোনা চৌকিদারের বাড়ির পাশে মাঠে গান করতে আসা গোপালগঞ্জ জেলা সদরের বটবাড়ি গ্রামের মনীন্দ্র নাথ বিশ্বাসের মেয়ে সোমা বিশ্বাসকে(২৫) ফুসলিয়ে নিয়ে খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াাজ ডালিমের সহযোগিতায় ধর্মান্তরিত করে টুম্পা খাতুন নাম দিয়ে তাকে বিয়ে করেন একই উপজেলার পিরোজপুর গ্রামের মাদকাসক্ত সাইফুল্লাহ। বর্তমানে তাদের মরিয়ম নামে দু’ বছর দু’ মাসের একটি মেয়ে আছে।
সাইফুল্লার প্রথম স্ত্রী বর্তমানে খাজরা সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তহমেনা খাতুন। এ ছাড়াও গত দু’ মাস আগে খাজরা ইউনিয়নের দুর্গাপুরে সোনা চৌকিদারের বাড়ির পাশে মাঠে যাত্রা এনে ওই দলের এক নারীকে বিয়ে করে সাইফুল্লাহ। বর্তমানে তার ছয় স্ত্রী। এ নিয়ে টুম্পার সঙ্গে সাইফুল্লার প্রায়ই বিরোধ চলছিল। প্রতিবাদ করায় সাইফুল্লাহ টুম্পাকে মাঝে মাঝে নির্যাতন করতো। ইসলাম ধর্ম গ্রহণ করায় আশ্রয়হীন হয়ে পড়ায় জোরালো কোন প্রতিবাদ না করেই সন্তানের মুখের দিকে চেয়ে সব ধরনের নির্যাতন সহ্য করতে থাকে টুম্পা। গত ৯ জুন দিবাগত রাত তিনটার দিকে টুম্পা তার স্বামীর বাগদা চিংড়ির হ্যাচারির বাসায় স্বামী সাইফুল্লাহ’র সঙ্গে অবস্থান করছিল। এ সময় সে বাসার পাশে কয়েকজনের ফসুফস করে কথা বলতে শোনে। বিষয়টি সাইফুল্লাহকে জানালে বাইরে থাকা ওইসব লোকজনকে সাইফুল্লাহ বলে যে তোদের যা বলেছি সেই অনুযায়ি কাজ কর।এরপরপরই শাহানেওয়াজ ডালিমসহ ১৪/১৫ জন টুম্পার উপর ঝাপিয়ে পড়ে গনধর্ষণ করে। পরে গায়ে কেরোসিন ঢেলে ও কাথা জড়িয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর ১০ জুন টুম্পাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জুন সকাল সাতটার দিকে টুম্পা খাতুন মারা যায়। নিজেরা বাঁচতে আসামীরা পুলিশের সঙ্গে যোগসাজস করে টুম্পা খাতুনের লাশ পিরোজপুরে দাফন করে। এ মামলায় মৃত্যুর কারণ সঠিকভাবে নিরুপন করার জন্য লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করার কথা বলা হয়েছে। মামলার বাদি নিজেকে নিহত টুম্পা খাতুনের ধর্ম ভাই বলে উল্লেখ করেছেন। আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১)/৯(২)/৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন জানান, মামলার নথি পাওয়ার পর তা রেকর্ড করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন। বিচারপতি আনোয়ারুল হককে উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকবার সিঙ্গাপুরে নেয়া হয়। চলতি বছরের শুরুতে এক সপ্তাহ ধরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসা নেন।

সেখানে অবস্থার পরিবর্তন না হলে ২১ জানুয়ারি তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে দেশে এলে ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৫ই জুলাই থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ছিলেন বিচারপতি আনোয়ারুল হক। ২০১৫ সালের ১৫ই সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়া হয়। ওইদিন ট্রাইব্যুনাল- ১ পুনর্গঠন করে এবং ট্রাইব্যুনাল- ২ নিষ্ক্রিয় করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest