ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ড. ফাহমিদুল হকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন একই বিভাগের শিক্ষক ড. আবুল মনসুর আহাম্মদ।
বুধবার বিকেলে এ মামলা করেন ড. আবুল মনসুর। বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
মামলার এজাহারে বলা হয়, বিভাগের একটি ব্যাচের মাস্টার্সের ফলাফল নিয়ে ফেসবুকের একটি গ্রুপে আবুল মনসুর আহাম্মদকে উদ্দেশ্য করে পোস্ট করেন ড. ফাহমিদুল হক। এই গ্রুপের সদস্য সংখ্যা ৬৯ জন। এই পোস্টে বাদীর একাডেমিক বিষয় কলুষিত করা এবং মানহানির অভিযোগ করা হয়। এ ছাড়া পোস্টের কারণে বিশ্ববিদ্যালয়ের গোপন বিষয় প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়। যার ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘিত হয়েছে।
এ ছাড়া ড. ফাহমিদুল হক বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা হয়েছে, যেটি ষড়যন্ত্রমূলক। আমি আইনগত ব্যবস্থা নেব।’
ওসি আবুল হাসান জানান, ৫৭ ধারার মামলাটি পুলিশ তদন্ত করছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমি বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখব।’ একই কথা বলেন উপ-উপাচার্য আখতারুজ্জামান।

মানব পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন বিখ্যাত পর্ন তারকা অ্যালিসা জাইদি৷ ১৬বছরের এক কিশোরিকে অনলাইনে বেঁচে দেওয়ার পরিকল্পনা করেন তিনি৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷
তৌষিকে কাইফু : মরণব্যাধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সাতক্ষীরা ডে-নাইট কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অনার্স শেষ বর্ষের ছাত্র সাদ্দাম হোসেন। তার চিকিৎসার জন্য সমাজের বিবেকবান মানুষের সহায়তা প্রয়োজন। আপাতত তার সঠিক চিকিৎসা সেবা পাওয়ার ব্যবস্থা করছেন সাতক্ষীরা -০৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী পা. আ ফ ম রুহুল হক এমপি।
মাহাফিজুল আসলাম আককাজ : সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক ও মীর মোকছেদ আলী কিন্ডারগার্টেন এর অবসর প্রাপ্ত অধ্যক্ষ হামিদা বানুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মীর মোকছেদ আলী কিন্ডারগার্টেন এর হলরুমে মীর মোকছেদ আলী কিন্ডারগার্টেন এর সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এড. এস.এম হায়দারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক ও মীর মোকছেদ আলী কিন্ডারগার্টেন এর অবসর প্রাপ্ত অধ্যক্ষ হামিদা বানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর মোকছেদ আলী কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের সদস্য ব্যাংকার শেখ আজিজুল হক। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মীর মোকছেদ আলী কিন্ডারগার্টেন এর নবাগত অধ্যক্ষ সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু।
কেএম রেজাউল করিম : উপজেলার সদর ইউনিয়নের আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোপাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এ মাঠ দিবসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদালীর সভাপতিত্বে¡ প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংবাদিক কেএম রেজাউল করিম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউর রহমান ও ইব্রাহিম খলিল।
জাহাঙ্গীর আলম লিটন : কলারোয়ায় একটি দোকান ঘরে ১২টি বিষাক্ত পদ্মগোখরা সাপ উদ্ধার হয়েছে। উপজেলার কাজীরহাট বাজারের নিজাম স্টোরে বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এগুলো উদ্ধার হয়। পরে সেগুলো পিটিয়ে মারা হয়।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়াম সম্মেলন কক্ষে ১৩ই জুলাই,২০১৭ বেলা ২-০০টায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সম্মানীত সহ-সভাপতি জনাব এ.এফ.এম এহতেশামুল হক এর অনত্র বদলী হওয়ায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সংস্থার সভাপতি জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, আরোও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও সহ-সভাপতি জনাব আলতাফ হোসেন পিপিএম, জনাব আশরাফুজ্জামান আশু, ইঞ্জিঃ কবীর উদ্দিন আহমেদ, সহ-সাধাঃসম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান বাবু, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, ইদ্রিস আলী, রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পী, মীর তাজুল ইসলাম রিপন, হাফিজুর রহমান খান বিটু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কবিরুজ্জামান রুবেল, রফিকুর রহমান লাল্টু, কাজী কামরুজ্জামান, ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া অফিসার জনাব খালিদ জাহাঙ্গীর , সাধারণ পরিষ্দ সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, ডি.এফ.এ সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, হাবিবুর রহমান সহ আরো অনেকে।
এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুভাষ ঘোষ, যুগ্ন আহবায়ক গৌর দত্ত ও নয়ন সানা স্বাক্ষরিত সজল মুখার্জি কে আহবায়ক, রনজিৎ সরকার ও বরুণ কুমার ঘোষকে যুগ্ম আহবায়ক করে উপজেলা কমিটির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সনৎ কুমার গাইন, ডাঃ মিলন কুমার ঘোষ, দুলাল চন্দ্র ঘোষ, কৃষ্ণপদ সরকার, গোবিন্দ মন্ডল, রিপন দত্ত, নারায়ন চক্রবর্তি, অসিত সেন, গোপীরঞ্জন অধিকারী, সুশিল গাইন, অমল আচার্য্য, রনজিৎ সরকার, ঠাকুর দাশ কর্মকার, শ্যামল বিশ্বাস, সুকুমার দাশ বাচ্চু, রবিন্দ্র নাথ বাছাড়, প্রমিলা মন্ডল, গুরুপদ সরকার, পুরঞ্জন স্বর্নাকার, সুকুমার ঘোষ, মলায় ঘোষ, হরিপদ ঘোষ, ঠাকুর দাশ সরকার, বিমল কৃষ্ণ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, লক্ষণ সাহা, রবিন লস্কর ও হিমাংশু ঘোষ। এই কমিটির আগামি ৩ মাসে মধ্যে সম্মেলন করে পূনাঙ্গ কমিটি গঠণের জন্য বলা হয়েছে।