ঘরের মাটিতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরে অনিশ্চিত হয়ে গেলো শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা। সর্বশেষ র্যাঙ্কিংয়ে লঙ্কানদের রেটিং পয়েন্ট ছিল ৯৩। ছয়ে থাকা পাকিস্তানের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট পেছনে ছিল তারা। অথচ জিম্বাবুয়ের কাছে হারায় পাঁচটি মূল্যবান রেটিং পয়েন্ট হারিয়ে বসেছে তারা। ফলে বিশ্বকাপে তাদের সরাসরি খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
অন্যদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সাতে থাকা নিশ্চিত। সরাসরি অংশ নিবে ২০১৯ বিশ্বকাপে।
শ্রীলঙ্কার হারের কারণে আশা জেগে উঠেছে ওয়েস্ট ইন্ডিজেরও। এখনো কাজটা অনেক কঠিন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। তবে গাণিতিকভাবে তাদের আশা আছে বৈকি।
এরপর ভারতের সঙ্গে ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। ৫ ওয়ানডের সেই সিরিজ নিজেদের মাটিতে। কিন্তু জিম্বাবুয়ে-ধাক্কার পর লঙ্কানদের আত্মবিশ্বাস এখন তলানিতে। সেই সিরিজে ৫-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
ওদিকে ওয়েস্ট ইন্ডিজ ৫ ওয়ানডের সিরিজ খেলবে ইংল্যান্ডের মাটিতে। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলে ইংলিশ কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেবে।
এই সবগুলো ম্যাচই ৩০ সেপ্টেম্বরের আগে। আইসিসির ওয়ানডে প্রেডিক্টর বলছে, শ্রীলঙ্কা যদি ভারতের কাছে ৪টি ম্যাচ হারে, আর ওয়েস্ট ইন্ডিজ যদি পরবর্তী ৬ ওয়ানডের সবগুলো জেতে, তাহলে র্যাঙ্কিংয়ে আবার বড় ধরনের ওলট-পালট হবে। ৮৯ পয়েন্ট নিয়ে আটে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ৮৭ পয়েন্ট নিয়ে নয়ে নেমে যাবে শ্রীলঙ্কা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আটে থাকা দলগুলোই সরাসরি খেলবে বিশ্বকাপ।

প্রেস বিজ্ঞপ্তি : আজ রাত ৮টায় চিকুনগুনিয়া নিয়ে একাত্তর টিভির বিশেষ টক শো-তে আসছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এই রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পেড়েছে এবং প্রতিদিনই অসংখ্য মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। এ রোগটি সম্পর্কে জানতে, এর থেকে প্রতিকার পেতে এবং এটি প্রতিরোধে কার কি করণীয় সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আজ রাত ৮টায় চোখ রাখুন একাত্তর টিভি’র পর্দায়।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘পরিবার পরিকল্পনা ঃ জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৭ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। পরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. রওশনারা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়েছে পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহনের ফলে। জনসংখ্যা এখন অভিশাপ নয়। প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে হবে’।
সেলিম হায়দার : ২০১৬-১৭ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্য্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য উপজেলা ও জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১১নং জালালপুর ইউনিয়ন পরিষদ।
সবার কাছেই প্রিয় তার স্মার্টফোনটি। সবাই চাই সখের স্মার্টফোনটি যেন ভালো থাকে। স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ব্যাটারি। ব্যাটারিতে যদি চার্জ না থাকে মন তাহলে কেমনে ভালো থাকে। তবে আসুন স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে চার্জ দেওয়ার সময় এই ভুল গুলো থেকে দুরে থাকুন।
ভারতীয় দলের প্রত্যাশা মতই কোচ হলেন রবি শাস্ত্রী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সাথে লজ্জাজনক ভাবে হারের পর ভারতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন অনিল কুম্বলে। তারপর থেকেই কে ভারতের কোচ হবেন তা নিয়ে বেশ একটা ধোঁয়াশা তৈরি হয়।
অপ্রতিম রহমান : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাতক্ষীরার ১১ বছরের মেয়ে মুক্তামনির বিরল রোগের নাম আগামীকাল বুধবার (১২ জুলাই) জানা যেতে পারে বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে তিনি এ তথ্য জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সিনিয়র হোয়াইট হাউজ উপদেষ্টা জ্যারেড কুশনার কাতারের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজনের কাছ থেকে ৫০ কোটি মার্কিন ডলারের ঋণ পেতে ব্যর্থ হওয়ার পরপরই দেশটির বিরুদ্ধে শ্বশুরকে কঠোর ব্যবস্থা নিতে চাপ দেয়া শুরু করেন বলে অভিযোগ উঠেছে।