অনলাইনে ভাইরাল হয়ে গেছে লিবিয়ার সাবেক রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে বলিউড তারকা ক্যাটরিনা কাইফসহ আরও কিছু মডেলের একটা ছবি। এটি বেশ ঝড় তুলেছে। ছবি দেখে অনেকেই কৌতূহল প্রকাশ করে যাচ্ছেন কি সম্পর্ক ছিল গাদ্দাফির আর ক্যাটরিনার? তবে বিষয়টা ততো রহস্যঘেরা কিছু নয়।
জানা গেল, আরও ১৫ বছর আগে তখন ক্যাটরিনা পুরোপুরি তারকা হয়ে ওঠেননি। টুকটাক মডেলিং করে বেড়াতেন। আর সে সূত্রেই একটি ফ্যাশন শোতে অংশ নিতে গিয়েছিলেন লিবিয়ায়। সেখানেই দেখা হয় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে। তবে শুধু ক্যাটরিনা একা নন, সাথে ছিলেন নেহা ধুপিয়া, অদিতি গোভিত্রীকর ও আঁচল কুমারও। সম্প্রতি ক্যাটরিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল ছবিটি। পরবর্তীতে অবশ্য তা সরিয়ে নেয়া হয়।
লিবিয়ার একনায়ক মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহীদের এক অভিযানে ২০১১ সালে নিহত হন। গদ্দাফি ছিলেন লিবিয়ার একচ্ছত্র অধিপতি। তাকে ঘিরে থাকত সুন্দরী নিরাপত্তারক্ষীরা, যাদের নাম ছিল অ্যামাজোনিয়ানস। তার বিরুদ্ধে অসংখ্য যৌন নিগ্রহেরও অভিযোগ ছিল।

বিদেশে অর্থপাচার এবং সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থপাচার নিয়ে দেশে অনেক সমালোচনা হলেও অর্থমন্ত্রী এটিকে যৎসামান্য বলে উড়িয়ে দিয়েছেন। এই অর্থপাচারকে লেনদেন এবং সম্পদের হিসাব বলেও দাবি করেন তিনি।
প্রতিদিন ২টি মুরগীর ডিম আমাদের নিত্যদিনের খাবারের একটি অংশ হলে এর গুণাগুণ সম্পর্কে অনেকেরই অজনা রয়ে গেছে।
বিনোদন ডেস্ক: খুব শিগগিরই নাকি প্রেমিক আনন্দ আহুজার সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দুদিন আগে বিসিবিতে পেসার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান তার স্ত্রী ফারজানা আক্তার। বিসিবির কাছে তার দেওয়া অভিযোগপত্রে দেখা গেছে, শহীদের বিরুদ্ধে ফারজানার অভিযোগ আসলে নারীঘটিত। স্বাভাবিকভাবেই এতে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে ক্রিকেট নিয়ে বাংলাদেশের এত গর্ব, তাতে লাগছে কলঙ্কের কালি।
আশাশুনি ব্যুরো: আশাশুনির বুধহাটায় সুপ্তিয়ারা পিয়া নামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃৃত্যু হয়েছে। এ ঘটনায় আশাশুনি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার বুধহাটা গ্রামে। সে বুধহাটার নজরুল ইসলামের কন্যা ও উপজেলার বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। পরিবারের পক্ষে থেকে থানায় লিখিতভাবে জানানো হয়েছে, সাংসারিক বিষয় নিয়ে মা বকনি দিলে মায়ের উপর অভিমান করে গলায় উড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ওড়না বেঁধে আতœহত্যা করেছে। এ ঘটনায় এসআই আব্দুর রাজ্জাক এ প্রতিবেদককে জানান, তিনি অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরিকালে মৃত পিয়ার থুতুলের নিচে ডান পার্শে বৃদ্ধাঙ্গুলের ন্যায় রক্তজমাট কালশিরা যুক্ত একটি মারাত্বক আকারের দাগ দেখতে পায়। তাছাড়া গলায় রশি দিয়ে আত্মহত্যার তেমন কোন চিহ্ন দেখতে না পেরে সন্দেহ হয়। বাধ্য হয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্তের জন্য শতবার বাধ সাধার সত্ত্বেও এসআই রাজ্জাক সকল বাঁধা উপেক্ষা করে নিহাতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। তিনি বলেন ময়না তদন্ত রিপোর্ট শেষে আত্মহত্যা নাকি অন্য কোন সমস্যা সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে শ্যালক নিখোঁজ হয়েছে। নিখোঁজ তাপস সূত্রধর ঢাকা জেলার ধামরাই থানার পরান সূত্রধরের পুত্র। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টর দিকে বাড়িতে থেকে বের হয়ে সে আর ফিরে আসে নি। মঙ্গলবার দিনভর বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনায় নিখোঁজের ভগ্নিপতি স্বর্ণ কারিগর কমল সূত্রধর কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৪১১, তাং- ১১/৭/১৭ইং।
আসাদুজ্জামান : সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের জমিতে দোকান নির্মানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে দুই ব্যবসায়ির নিকট থেকে অবৈধভাবে ৪ লক্ষ ৩০ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগে এক আওয়ামীলীগ নেতাসহ দুই জনের বিরুদ্ধে চাাঁদাবাজি মামলা দায়ের হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন বাদি হয়ে ওই দুই জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে তালা থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা নং-৭। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন ও তার সহযোগী সৈয়দ তরিকুল ইসলাম।