এশিয়ার বৃহত্তম প্রসাধনসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়াটসনস মালয়েশিয়া’র একটি বিজ্ঞাপনে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিজ্ঞাপনটি লিঙ্গ ও বর্ণবৈষম্যকে প্রকটভাবে তুলে ধরেছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন।
১৫ মিনিটের বেশি ওই ভিডিওতে মালয়েশিয়ার ‘দায়াং সেনাংদং’ নামের একটি লোককাহিনী দেখানো হয়েছে। সেখানে দেখা যায়, এক রাজকুমারের মন জয় করার চেষ্টা করছেন কয়েকজন নারী। সবাই একে একে রাজকুমারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এর একপর্যায়ে আসে এক নারীর পালা।
ঘোমটায় মুখ ঢাকা ওই নারীর কণ্ঠস্বর শুনেই প্রেমে পড়ে যান রাজকুমার। পরে ঘোমটা সরালেই আঁতকে ওঠেন তিনি। কারণ ওই নারীর ত্বক কুচকুচে কালো। অভিশাপপ্রাপ্ত হয়েই তাঁর এই পরিণতি। এরপর ওই নারী মুখ ধুয়ে আসেন। এতে তাঁর চেহারা ফরসা হয়ে যায়। ভিডিওটির ১০ মিনিট আট সেকেন্ডে দেখা যায় এই দৃশ্য।
ভিডিওটি প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেন মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে শুরু হয় সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে পরে ওয়াটসনস বিজ্ঞাপনটি সরিয়ে নেয়।
এ বিষয়ে সিনডি গ্যালপ নামে ব্রিটেনের এক বিজ্ঞাপন বিশেষজ্ঞ সংবাদমাধ্যম মামব্রেলা এশিয়াকে বলেন, অচল ওই লোককাহিনী মঞ্চায়ন করে পুরোনো দিনের ধ্যান-ধারণাকে তুলে ধরা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, পুরুষদের জন্য নারীরা নিজেদের শরীরে পরিবর্তন আনছেন। এর মাধ্যমে লিঙ্গবৈষম্য ফুটে উঠেছে। এ ছাড়া ত্বক কালো হলে কুৎসিত আর সাদা হলেই সুন্দর—বৈষম্যমূলক এই যুক্তি বিজ্ঞাপনে দেখানো হয়েছে।
টুইটারে একজন মন্তব্য করেন, মালয়েশিয়াতে এ ধরনের বিজ্ঞাপন হতাশাজনক।
বিজ্ঞাপনটিকে লজ্জাজনক উল্লেখ করে আরেকজন বলেন, এর মাধ্যমে নারী ও কালোদের প্রতি অসম্মান দেখানো হয়েছে।

মাহফিজুল ইসলাম আককাজ : কবি, সাহিত্যিক ও সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক মুফতি আব্দুর রহিম কচি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তার এ মৃত্যুতে এমপি রবি বলেন, সাতক্ষীরাবাসী একজন কবি, সাহিত্যিক ও সাতক্ষীরার প্রবীণ সাংবাদিককে হারিয়েছে। যে ক্ষতি সাতক্ষীরাবাসীর পুরণ হওয়ার নয়। তিনি একজন মানব দরদী ও জনহিতৈষী ব্যক্তি ছিলেন এবং জেলার মাটি ও মানুষের সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। সাতক্ষীরাবাসী একজন কবি, সাহিত্যিক ও সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ব্যক্তিত্বকে হারাল। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শনিবার এর ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই আজ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’। এ বছর এর প্রতিপাদ্য ‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’। এবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হবে দিনটি। এ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে থাকছে নানান কর্মসূচি।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামী হোমিওপ্যাথিক ডাক্তারসহ ২জামায়াত কর্র্মীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুুপুরের দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ২জামায়াত কর্মী লাঙ্গলঝাড়া গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে ও লাঙ্গলঝাড়া বাজারে হোমিও প্যাথিক ডাক্তার আব্দুর রাজ্জাক (৫৭) এবং গোয়ালচাতর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুুর রশিদ (৫১)। আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, গত বুধবার গভীর রাতে কেরালকাতা ইউনিয়নের সিংগা হাইস্কুলের পিছনে বসে আটকরা আগামী সংসদ নির্র্বাচনকে ঘিরে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা পরিকল্পনা করার জন্য কয়েকজন জামায়াত-শিবিরের নেতা কর্মীদের নিয়ে গোপনে বৈঠক করছিল। এ সময় পুলিশ খবর পেয়ে ওই রাতেই সেখান থেকে জামায়াত-শিবিরের ৯ নেতা কর্মীকে আটক করেন। পরে এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে নাশকতা পরিকল্পনা করার অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অঙ্গতদের আসামী করে একটি মামলা নং (৫০) ৬/১৭ দায়ের করেন। সেই মামলার আসামী হওয়ায় থানার এসআই পিন্টু লাল দাস শুক্রবার দুপুরে ডাক্তার আব্দুর রাজ্জাক ও আব্দুুর রশিদকে এলাকা থেকে আটক করেন। বর্তমানে মামলাটি থানার এসআই পিন্টু লাল দাস তদন্ত করছে বলে জানা যায়। এদিকে বর্র্তমান সরকারকে উৎখাত করার জন্য ডাক্তার আব্দুর রাজ্জাক জামায়াত-শিবির নেতাকর্মীদের অর্থ যোগানদাতা হিসেবে দীর্র্ঘদিন ধরে কাজ করেই চলেন বলে স্থানীয়রা জানান।
মুফতি আব্দুর রহিম কচি আর নেই। ভাবতেই পারি না সুস্থ অবস্থায় তাকে যেরকম দেখেছি সেই দেখাই যেন চির জাগরুক থাকুক। সাপ্তাহিক দখিনায়নের সম্পাদকÑ এই ছিল তার মূল পরিচয়। মুফতি আব্দুর রহিম কচি আর দখিনায়ন সমার্থক ছিল। সাপ্তাহিক দখিনায়নের ডিকা¬রেশন বের করা এবং পত্রিকাটি প্রকাশনা ও সম্পাদনার পুরো দ্বায়িত্বটি ছিলো মুফতি আব্দুর রহিম কচির জীবনের এক অসাধারণ সাধনার বিষয়। শুধুমাত্র একটি পত্রিকার ডিকা¬রেশন পাওয়ার জন্য এ রকম সাধ্য-সাধনার নজির দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া খুবই কঠিন।
বাম হাতের দুই আঙ্গুলের মাঝে ধোঁয়া ছড়াচ্ছে সিগারেট। মাঝে মাঝে উঠছে দুই ঠোঁটে। আর ডান হাতের তিন আঙ্গুলের মাথায় কলম। সামনে নিউজ প্রিন্ট কাগজের প্যাড। কাছেই চায়ের কাপ ছেড়ে উড়ছে মিষ্টি ধোঁয়া। এক সাথেই চলছে তিনটি কাজ। মাঝে মাঝে সুখটান দিয়ে শেষের অংশ ফেলে দিয়ে আরেকটি সিগারেটে অগ্নিসংযোগ। চা ফুরালে ‘এই চা নিয়ে আয়। সিগারেট দে’।
চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন (শুক্রবার) পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে ৯০ জন নিহত হয়েছেন। ক্রসফায়ারে গত ছয় মাসে অন্যান্য বাহিনীর চেয়ে পুলিশ এগিয়ে রয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংগঠন—আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই তথ্য জানিয়েছে।
পাটকেলঘাটা প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন ও হাইকোর্টের তিন জন বিচারপতির সাথে রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এ্যাড. মোহম্মদ হোসেনের পাটকেলঘাটাস্থ ‘ল’ চেম্বারে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: নিজামুল হক নাসিম, হাইকোর্টের ডিভিশনের বিচারপতি কে. এম কামরুল কাদের, মো: মোস্তফা জামান ইসলাম, মো: বদরুজ্জামান, ঢাকা সিএমএম এর শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের এ্যাড. রবিউল ইসলাম বুদু কে রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান ও পরবর্তীতে মতবিনিময়ে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার সভাপতি সৈয়দ মাসুদ রানা, সহ-সভাপতি (সিনি:) ডা: হেলাল উদ্দীন, সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক খান হামিদুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্র্তি, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, অর্থ-সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক গাজী রোকনুজ্জামান, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিত কুমার , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুপ্রদাস মজুমদার, সহ-সম্পাদক হাসান গফুর লিটন, প্রচার সম্পাদক ফরিদ হাসান জুয়েল, কার্য-নির্বাহী সদস্য ইউনুছ আলী সরদার, অমিত কুমার সাধু, মো: মশিউজ্জামান, সিরাজুল ইসলাম, রুবেল ইসলাম, মাহবুব হোসেন মিন্টু, রহমত আলী মিঠু ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান হোসেন বাবু।