মাদকসেবীদের সঙ্গে ইয়াবা সেবন করছিলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়সাল আহমেদ। ঘটনাটি রোববার রাতের।
পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর মরাপাগলা এলাকার লোকজন ওই এএসআইকে ধরে ফেলে। আজ সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন এএসআই ফয়সাল। তিনি গতকাল রাত ৯টার দিকে কালিনগর মরাপগালা এলাকায় কয়েকজন সহযোগীকে নিয়ে ইয়াবা সেবন করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ইয়াবাসহ ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
পুলিশ জানায়, এর আগে এএসআই ফয়সাল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনের সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এ কারণে সম্প্রতি তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ সদস্য অপকর্মের সঙ্গে যুক্ত হলে আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করি। মাদক সেবন এটি একটি গুরুতর অপরাধ। তাই এএসআই ফয়সাল আহমেদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামানের হস্তক্ষেপে উপজেলার কুলটুপুরি গ্রামের ছবিলা রহমানের ৮ম শ্রেণির পড়–য়া শিশু কন্যা শারমিন সুলতানা ইতি(১৩) কে নুরনগর ইউনিয়নের এক ছেলের সাথে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। গত ১০ জুলাই সোমবার বিকাল ৩ টায় বিবাহ হওয়ার কথা ছিল। উক্ত সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি উক্ত বিবাহ বন্ধের জন্য শ্যামনগর হাসপাতালের প্রোগ্রাম অফিসার ওসিসি প্রণব বিশ্বাসকে নির্দেশ দেন। তিনি সরেজমিনে গিয়ে বিয়ে বন্ধ করে শিশু কন্যার যথাযথ বয়স না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য তার পিতার কাছ থেকে লিখিত নেন। এ ধরনের উদ্যোগকে সুশীল সমাজ ইউএনওকে সাধুবাদ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। মিসিসিপর কাউন্টি এমার্জেন্সি ম্যানেজমেন্ট পরিচালক ফ্রেড র্যান্ডেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সিএনএন।
নিজস্ব প্রতিবেদক : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর গণহত্যা-৭১ স্মৃতি বধ্যভূমি পরিদর্শন এবং স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার বিকাল ৩.৩০টায় তিনি চুকনগর বধ্যভূমিতে আসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ডিফেন্স এ্যাডভাইজার ব্রি: জে; এস নন্দা, হেড অব চ্যাসেয়ার মিস টিসেন নর্ডন কারগিল, দিবাকর মোহান্ত, ষ্টাফ মেম্বার শ্রী রতন মন্ডল, যোগেন্দর শিং, মি: যতিন কুমার, প্রেম বাহাদুর, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ডঃ আবুল কালাম আজাদ, প্রফেসর আহম্মেদ রেজা, সাহিদা সৈয়দা, অধ্যাপক আলমগীর কবীর, খান মোহাম্মদ আলী, মুন্সি আইয়ুব আলী, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ডুমুরিয়া থানার ও সি সুকুমার বিশ্বাস, প্রকৌশলী আ: জব্বার, গণহত্যা-৭১ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, এরশাদ আলী মোড়ল, প্রভাষক মনিরুল ইসলাম ব্রাউন প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গণহত্যার স্মৃতিকে ধরে রাখার স্বকৃতি স্বরূপ গণহত্যা-৭১ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলামকে উত্তরীয় পরিয়ে দেন। এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন একটি বিশেষ কারনে আমি চুকনগরে এসেছ্ িমুক্তিযুদ্ধেও চুকনগর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালে ২০ মে এখানে পাকিস্তানী সেনারা নৃশংসভাবে গণহত্যা চালিয়ে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করে। এই স্মৃতিসৌধে পুস্পার্ঘ নিবেদন করে ৭১ এর শহিদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলাম।
এম বেলাল হোসাইন/হাসান হাদী : বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনির সু-চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সরকার। সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরার কৃতি সন্তান প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে কথা বলে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছেন। সোমবার দুপুরের দিকে মুক্তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গতকাল রাতেই সরকারি এ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় তাকে বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তহিদুর রহমান, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম ও ডেইলি সাতক্ষীরা’র ব্যবস্থাপনা সম্পাদক হাসান হাদী।
আগঁরদাড়ী প্রতিনিধি : সলেমা-এ মাজেদা বৃত্তি প্রকল্পের উদ্বোধন ও ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১টায় আবাদের হাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বৃত্তিদাতা ও অগ্রণী ব্যাংকের অবসর প্রাপ্ত ডি.জি.এম আলহাজ্ব আব্দুস শহীদ খান চৌধুরী। ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মিসেস সেলিনা খান চৌধুরী, মো: ওয়াজিহুর রহমান, প্রাক্তন সভাপতি হুমায়ুন খান চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ঘোষাল, আবুল কালাম বকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সকল শিক্ষকবৃন্দ। এসময় বিদ্যালয়ে অসহায়-দরিদ্র মেধাবী ২৭ জন ছাত্রীর মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করেন বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা।
প্রেস বিজ্ঞপ্তি : সরকারি কলেজে সাপ্তাহিক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন, ও কলেজ ছাত্রলীগ নেতা আহসান এর নেতৃত্বে সরকারি কলেজে সাপ্তাহিক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জিয়া হলের দপ্তর সম্পাদক নাঈম, রাজা, র্জামান, ইমরুল, কিরণসহ আরও অনেক নেতা কর্মী।