সর্বশেষ সংবাদ-
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণবৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

একই গাছে ৫১ প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক ভারতীয়। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার রবি মারশেতওয়্যারের আম গাছে এখন থোকা থোকা ঝুলছে হরেক রকম আম।

২০০১ সালে চাকরি ছেড়ে মহারাষ্ট্রে তার জন্মস্থান ওয়াসিম গ্রামে চলে আসেন রবি। তারপর চাষিদের জন্য কিছু করার উদ্দেশ্যে সেখানেই চাষাবাদ শুরু করেন বলে জানিয়েছে ‘দ্য বেটার ইন্ডিয়া’।

এই সময় পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এক কৃষকের সাথে পরিচয় হয় তার; যিনি একটি গাছে ১৫ ধরনের আম ফলিয়েছিলেন। তার কাছেই গ্রাফটিং পদ্ধতি শেখেন রবি। তারপর বেশ কয়েক বার চেষ্টার পর গ্রাফটিংয়ের মাধ্যমে একটি গাছে ৫১ প্রজাতির আম ফলাতে সক্ষম হন।

রবি জানান, মহারাষ্ট্রের প্রায় ২১টি গ্রামে ঘুরে আমচাষিদের কাছ থেকে দুর্লভ প্রজাতির আম গাছের ডাল সংগ্রহ করে তা নিজের বাগানের একটি পুরনো আম গাছে গ্রাফটিং করেন। সেখান থেকে নতুন নতুন শাখা বেরিয়ে বিভিন্ন প্রজাতির আম ফলছে।

আগে এক গাছের আম বিক্রি করে ১০ হাজার টাকা উপার্জন করলেও এখন সেই গাছ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করছেন তিনি।

এদিকে, গ্রামের অন্য চাষিরা যাতে এভাবে আম ফলিয়ে লাভ করতে পারেন সেজন্য তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন রবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

‘অপহৃত’ কবি-কলামনিস্ট ফরহাদ মজহারের অবস্থান খুলনা অঞ্চলে বলে জানতে পেরেছে পুলিশ।
তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।
সোমবার সকালে পরিবার থানায় অভিযোগ করার পর বিকালে একথা জানান এই পুলিশ কর্মকর্তা।
বিপ্লব বলেন, “দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে তার অবস্থান শনাক্ত হয়েছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।”
সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক আত্মীয় আদাবর থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানানোর পর পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে।
আদাবর থানার এসআই মহসিন আলী জানান, ফরহাদ মজহারের একজন আত্মীয় সকাল ১০টার দিকে থানায় আসেন।
“তিনি বলেছেন, ফরহাদ মজহার সাহেব কোনো একজনের ফোন পেয়ে ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বাসা থেকে বের হয়ে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজেই স্ত্রীকে ফোন করে ৩৫ লাখ টাকা যোগাড় করতে বলেন।”
ফরহাদ মজহার থাকেন শ্যামলী রিং রোডের হক গার্ডেন নামের একটি ভবনে। আদাবর থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন।
ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার এ বিষয়ে কথা বলতে চাননি।
তাদের পারিবারিক বন্ধু পরিচয় দিয়ে গৌতম দাশ বলেন, “ফরহাদ মজহার সাহেবকে ভোরে কয়েকজন ডেকে নিয়ে যায়। ২৪ মিনিট পর উনি টেলিফোনে বলেছেন, ‘আমাকে তুলে নিয়ে যাচ্ছে’।”
টাকা দাবির বিষয়ে গৌতম কিছু না বললেও ফরহাদ মজহারের পরিবারের এক সদস্য বলেন, “উনি (ফরহাদ) নিজের মোবাইল থেকেই ফোন করেছিলেন। বলেছেন, ৩৫ লাখ টাকা না দিলে মেরে ফেলবে।”
কিন্তু কারা ফরহাদ মজহারকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে কোনো তথ্য পরিবারের সদস্যদের কাছে পাওয়া যায়নি। তাদের কোনো সন্দেহর কথাও জানা যায়নি।
এসআই মহসীন বলেন, “উনার ওয়াইফ বলেছেন তিনি সকাল ৫টা ৫ মিনিটে বের হয়েছিলেন। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, তিনি ৫টা ২৫ মিনিটে বের হয়েছেন।”
২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের সমালোচক ফরহাদ মজহার বিভিন্ন বক্তব্যের জন্য আলোচিত।
৭০ বছর বয়সী ফরহাদ মজর নিজেকে মার্কসিস্ট হিসেবে পরিচয় দেন। তবে হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে বাম দলগুলো তার কঠোর সমালোচনা করে আসছে। শাহবাগের ওই আন্দোলনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের পক্ষে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতেও দেখা গেছে তাকে।

ওই সময় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের মধ্যে সংবাদকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপট হিসেবে একুশে টেলিভিশনের ‘টকশো’তে বিভিন্ন গণমাধ্যমকে ‘সন্ত্রাসী’ আখ্যায়াতি করে গণমাধ্যমের ওপর হামলাকে ‘সঠিক’ বলে মন্তব্য করেন তিনি।
ওই সময় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে এক সভায় আরও কঠোর আন্দোলনে যেতে আহবান জানান ফরহাদ মজহার।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে পড়ার পর যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনীতিতে ডিগ্রি নেন ফরহাদ মজহার। দেশে ফিরে তিনি উবিনীগ নামে একটি এনজিও গড়ে নয়াকৃষি আন্দোলন শুরু করেন।
চিন্তা নামে একটি পত্রিকার সম্পাদক দীর্ঘকেশী ফরহাদ মজহার সব সময় লুঙ্গি পরে থাকেন, যা নিয়েও রয়েছে আলোচনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তারা বলছে, সোমবার ভোর ৫টার দিকে পরিচিত একজন ব্যক্তির ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ প্রসঙ্গে আদাবর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়ার পর তার বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো জিডি বা মামলা হয়নি।

এদিকে, কবি ফরহাদ মজহারকে ভোর ৫টার দিকে তার বাসা থেকে অপহরণ করা হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান। তিনি লেখেন, প্রথমে উনার (ফরহাদ মজহার) পরিচিত কোন ব্যক্তিকে দিয়ে ফোন করিয়ে উনার এপার্টমেন্ট থেকে নিচে নামানো হয় এবং তারপর উনাকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে দিয়ে তার স্ত্রীর কাছে ফোন করিয়ে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

২০০৯ সালের এই দিনে আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক এর মৃত্যু।
১৭৫১ সালের এই দিন সুইডেনের রসায়নবিদ ও খনিজ বিশেষজ্ঞ ফ্রেড্রিক ক্রনস্টেড নিকেল ধাতু আবিস্কার করেন।
১৮০৭ সালের এই দিনে লর্ড মিন্টো বাংলার গবর্নর জেনারেল হয়ে আসেন।
১৮৫৪ সালের এই দিনে চেক সঙ্গীতস্রষ্টা লেইওস ইয়ানাচেকের জন্ম।
১৮৬৬ সালের এই দিনে সাদোয়ার যুদ্ধে অস্ট্রীয়রা প্র“শীয়দের কাছে পরাজিত।
১৮৮৩ সালের এই দিনে চেক-জার্মান সাহিত্যিক ফ্রাঞ্জ কাফকা জন্মগ্রহণ করেন।
১৯০৪ সালের এই দিনে বিশ্ব ইহুদিবাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা থিয়োডর হার্যেল মৃত্যুবরণ করেন।
১৯১২ সালের এই দিনে রম্য সাহিত্যিক অজিতকৃষ্ণ বসুর জন্ম।
১৯১৯ সালের এই দিনে বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।
১৯২১ সালের এই দিনে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নসমূহের আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।
১৯২৮ সালের এই দিনে লন্ডনে জন বায়ার্ড প্রথম রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচার করেন।
১৯৩২ সালের এই দিনে সাহিত্যিক ও সম্পাদক স্বর্ণকুমারী দেবী ঠাকুরের মৃত্যু।
১৯৪১ সালের এই দিনে মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্দসমর্পণ।
১৯৪৫ সালের এই দিনে চতু:শক্তির বার্লিন পুনরুদ্ধার।
১৯৪৭ সালের এই দিনে ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে বিভক্ত করার লক্ষ্যে ‘মাউন্ট ব্যাটেন পরিকল্পনা’ প্রকাশিত হয়।
১৯৫৩ সালের এই দিনে পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহন করেন।
১৯৬২ সালের এই দিনে ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের অবসান হয়।
১৯৬৪ সালের এই দিনে পাকিস্তান-তুরস্ক-ইরানের মধ্যে আরসিডি প্রতিষ্ঠিত।
১৯৮১ সালের এই দিনে প্রথম নিউ ইয়র্ক টাইমসে একটি রোগের সংবাদ প্রকাশ করা হয়, যা পরবর্তী সময়ে সবার কাছে এইডস হিসেবে পরিচিতি লাভ করে।
১৯৮৮ সালের এই দিনে পারস্য উপসাগরে মার্কিন নৌসেনাদের গুলিতে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত। ২৯০ জন নিহত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আমেরিকার একটি রণতরী দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপের কাছে পৌঁছেছে বলে অভিযোগ করেছে চীন।

যুক্তরাষ্ট্রের রণতরী দি ইউএসএস স্টেথেম চীনের নিয়ন্ত্রণাধীন বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেছে। এই দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিন ধরে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মধ্যে বিবাদ চলছে।

চীন একে বড় ধরনের ‘রাজনৈতিক ও সামরিক উত্তেজনা’ বলে আখ্যা দিয়েছে। তারাও ওই দ্বীপপুঞ্জে রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে।

সোমবার ‘নৌ চলাচলের স্বাধীনতা’ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের কথা ছিল। তার আগেই এ ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্র বারবার চীনকে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করে আসছে। আর চীন বলছে, এটা তার সার্বভৌমত্বের অধিকার।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোনো দেশ তার সমুদ্রসৈকত থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমার দাবি করতে পারে। সেই হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র এ সীমা লঙ্ঘন করেছে।

স্থানীয় সময় রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চীন জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এ সমস্যা তৈরি করার অভিযোগ তুলে বলা হয়, চীন ও তার প্রতিবেশীরাই এ সমস্যার সমাধান করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আগামী ২৩ বা ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০১৭ এর ফল প্রকাশ হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার একথা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই দুই দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করবেন।

চূড়ান্ত তারিখ ঘোষণা হলে ওই দিন ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী ফল অবমুক্ত করার পরে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করেন। এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইলের মাধ্যমে ফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। সেখান থেকে তা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ১৫ মে শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। ১০ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মোস্তাফিজুর রহমান : আশাশুনি উপজেলার ০২ নং বুধহাটা ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র গম বিতরন উদ্ভোধন করা হয়েছে। রবিবার সকালে চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক ভিজিএফ কার্ডধারীদের মধ্যে গম বিতরনের উদ্বোধন করেন। ইউনিয়নের মোট ৫ হাজার ৯০০ কার্ডধারীকে ১৩ কেজি করে গম বিতরন কার্যক্রম চলছে। আজ বিতরনের শেষ দিনে ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে গম বিতরন করা হবে। বিতরন কালে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ইউনিয়ন উপ সহকারি কৃষি কর্মকর্তা চৌধুরী রেজানুল কবির, ইউপি সচিব, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, আলতাফ হোসেন সানা, মহিলা সদস্যা মোছাঃ মমতাজ বেগম, যুবলীগ নেতা এজদান আলী, সমাজ সেবক বিজন কুমার দে, সাহেব আলী, মনিরুল ইসলাম, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক গম বিতরন উদ্বোধন কালে বলেন, এ সরকার দেশ থেকে দারিদ্রতার হার কমিয়ে মধ্যম আয়ের দেশ হিসাবে পরিনত করতে ব্যপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ থেকে ভিক্ষুক মুক্ত করতে ব্যপক প্রকল্প গ্রহন করেছে তা ইতিমধ্যে বাস্তবায়ন করতে ভিজিএফ’র, ভিডিডি, বয়স্কভাতা, বিধবা ভাতাসহ গরীব মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর, ধুলিহর, ফিংড়ী) প্রেসক্লাবে রোববার রাতে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের নবাগত ইনচার্জ এস,আই এমদাদুল হক স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বিডিএফ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাষ্টার আছাদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আরশাদ আলী, ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি জি,এম আমিনুল হক, যুগ্ন সম্পাদক জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আছাদুল ইসলাম, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকারী সদস্য এস,এম ইসমাইল হোসেন, দৈনিক দক্ষিণের মশালের ধুলিহর প্রতিনিধি আবু সাঈদ, দৈনিক দক্ষিণের মশালের ব্রহ্মরাজপুর প্রতিনিধি জাকির হোসেন আফিল, দৈনিক দৃষ্টিপাতের ব্রহ্মরাজপুর প্রতিনিধি এম. ইমন ইসলাম, দৈনিক যুগেরবার্তার সাদ্দাম হোসেন, কালের চিত্রের ইয়াছিন আলী প্রমূখ। মতবিনিময় সভায় নবাগত ইনচার্জ এস,আই এমদাদুল হক বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করে। এটার মাধ্যমেই প্রমানিত পুলিশ ও সাংবাদিক খুব কাছের বন্ধু। মফস্বল এলাকার এই সমস্ত গণমাধ্যম কর্মীদের সহযোগিতা ও তথ্য দিয়েই স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্র-পত্রিকায় এবং অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদের ফলে সমাজের অনেক কিছু উঠে আসে। যার ফলে একদিকে প্রতিকার অন্যদিকে সর্বস্তরের সুফল বয়ে আনে। এক কথায় সাংবাদিকরা সমাজের প্রধান প্রতিচ্ছবি। পরিশেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে তার পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest