সর্বশেষ সংবাদ-
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

আগামী বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলছে এটা তো আগেই নিশ্চিত হয়ে গেছে বলা যায়। কারণ, র‌্যাংকিংয়ে এখন বাংলাদেশ সাত নম্বরে। আট নম্বরে শ্রীলঙ্কা। নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ সেরা আটটি দলের মধ্যে থাকতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত।

আইসিসি র‌্যাংকিংয়ে এখন যে অবস্থান, তাতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ সেরা আটের পেছনে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান ১৮। বাংলাদেশের পয়েন্ট ৯৪। নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৬। আট নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৯১।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বলতে গেলে বাংলাদেশের আগামী বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে। তবুও আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজে থেকে দাবি করেছেন, বাংলাদেশের আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত। তার মতে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপে খেলার জন্য র‌্যাংকিংয়ে বাংলাদেশের যেখানে থাকা দরকার সেখানেই থাকবে। ধানমন্ডিতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পাপন।

পাপন বলেন, ‘বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে না। এ কথা আগেও বলা হয়েছে। এখন পর্যন্ত যে হিসাব, তাতে মনে হচ্ছে না যে বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে না। সেদিক থেকে বলতে পারি বাংলাদেশ এবার সরাসরি খেলবে। এ বিষয়ে আইসিসি যেভাবে পরিকল্পনা করছে, আমরাও সেভাবেই এগোচ্ছি। কারণ, পয়েন্টের ব্যবধান এত বেশি যে অন্য কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।’

বাংলাদেশের পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা এখন ওয়ানডে সিরিজ খেলছে। ওয়েস্ট ইন্ডিজ খেলছে ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কা খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ টানা হার এবং র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কার হারের কারণে বাংলাদেশ পৌঁছে গেছে আরও নিরাপদ স্থানে। ফলে বাংলাদেশের আগামী বিশ্বকাপ খেলা নিশ্চিতই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মানসিক অসুস্থতার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ করতে প্রতিনিধি পরিষদ কংগ্রেসে উপস্থাপিত একটি বিলে সমর্থন দিয়েছে দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটের অন্তত ২৫ সদস্য। মার্কিন এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা মানসিক অসুস্থতার অভিযোগ প্রমাণিত হলে হোয়াইট হাউস থেকে বিদায় নিতে হবে তাকে।

কংগ্রেসে ডেমোক্র্যাট দলীয় সদস্য জেমি রাসকিন বিলটি উপস্থাপন করেছেন। কংগ্রেসে আনা এই বিলের ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক সুস্থতা ও সক্ষমতা যাচাইয়ে ১১ সদস্যের একটি প্যানেল গঠন করা হবে। প্যানেলের অধিকাংশ সদস্যই থাকবেন চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ।

এছাড়া প্যানেলে দেশটির সাবেক উচ্চপদস্থ দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তাও থাকবেন। এই দুই সদস্যের মধ্যে সাবেক কোনো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অথবা অ্যাটর্নি জেনারেলও থাকতে পারেন। মার্কিন এই প্রেসিডেন্ট শারীরিক অথবা মানসিকভাবে দায়িত্ব পালনে সক্ষম কিনা মেডিকেল পরীক্ষার মাধ্যমে তা ঠিক করবেন প্যানেলের সদস্যরা।

মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর ওপর ভিত্তি করে প্রেসিডেন্টের শারীরিক অসুস্থতা প্রমাণের পদক্ষেপ নিয়েছেন ডেমোক্র্যাট দলীয় সদস্যরা।

বেশ চাঞ্চল্যকর এ পদক্ষেপের পক্ষে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী আইনি সহায়ক হতে পারে বলে মন্তব্য করেছেন বিলটির উপস্থাপক রাসকিন। ১৯৬৭ সালে দেশটির প্রেসিডেন্ট জনএফ কেনেডির গুপ্তহত্যার পর ওই সংশোধনী আনা হয়। প্রেসিডেন্ট কোনো কারণে দায়িত্ব পালনে অযোগ্য হলে কী ধরনের ব্যবস্থা নেয়া যাবে সে প্রক্রিয়া যুক্ত করা হয় ওই সংশোধনীতে।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন বলছে, রাসকিনের আনা ওই প্রস্তাবে গত বৃহস্পতিবার অন্তত দুই ডজন ডেমোক্র্যাট সদস্য সাক্ষর করেছেন। কংগ্রেসের অধিকাংশ সদস্য এই বিলে সমর্থন দিলে প্রেসিডেন্টের দায়িত্ব পাবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তবে প্রেসিডেন্টের শারীরিক সক্ষমতা মূল্যায়নে ভাইস প্রেসিডেন্টকেও একমত পোষণ করতে হবে।

তবে কংগ্রেসে ওই বিল পাস হলে এর বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অপসারণে প্যানেলের ওই মূল্যায়ন বাস্তবায়নে প্রতিনিধি পরিষদ ও সিনেটের দুই তৃতীয়াংশ সদস্যেরও সমর্থন প্রয়োজন হবে। যদি দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন না পাওয়া যায় তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে ডোনাল্ড ট্রাম্পের সামনে আর কোনো বাধা থাকবে না।

কংগ্রেসে উপস্থাপিত বিলের বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সিএনএন যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি।

গত ডিসেম্বরে মার্কিন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত তিন মনোবিজ্ঞানী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে ট্রাম্পের মানসিক অসুস্থতার কথা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে হার্ভার্ড মেডিকেল স্কুল ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপকরা নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পূর্ণ চিকিৎসা ও স্নায়ুবিক মনোরোগ মূল্যায়ন’ এ নির্দেশ দিতে বারাক ওবামার প্রতি আহ্বানও জানিয়েছিলেন।

চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট মনরোগ বিশেষজ্ঞদের একটি গ্রুপ সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্পের ‘বিপজ্জনক মানসিক অসুস্থতা’র লক্ষণ দেখা যাচ্ছে। একই সঙ্গে দেশ পরিচালনায় ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেন তারা।

সেই সময় মনোবিজ্ঞানী জন ডি. গার্টনার বলেন, ট্রাম্প মানসিকভাবে ভয়াবহ অসুস্থ এবং মানসিক দিক থেকে প্রেসিডেন্টের অযোগ্য তিনি। ট্রাম্পের মাঝে ‘মারাত্মক আত্মমগ্নতা’র লক্ষণ দেখা গেছে। যা অসামাজিক ব্যক্তিত্ব ব্যাধি, আগ্রাসন ও অন্যের ওপর নিপীড়ন চালিয়ে যৌনসুখলাভের মতো মানসিক বিকারগ্রস্ততার প্রকাশ ঘটায়।

কানেকটিকাটের নিউ হ্যাভেনের ইয়েল স্কুল অব মেডিসিনের এই অধ্যাপক বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিপজ্জনক মানসিক অসুস্থতা সম্পর্কে জনগণকে সতর্ক করা আমাদের নৈতিক দায়িত্ব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তিনি মাঠের লোক, রাজনীতির সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার। তবে রাজনীতির প্রতি তাঁর কিছুটা আগ্রহ আছে, তা বোঝা গেছে বহুবার। সম্প্রতি রাজনীতি কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘একজন কার্টুন চরিত্র’ বলেছেন আর্জেন্টিনার এই সাবেক তারকা ফুটবলার।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ম্যারাডোনার এই বক্তব্য চমকজাগানিয়া হলেও সত্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আচার-আচরণও তাঁর কাছে নাকি বিরক্তিকর।

কনফেডারেশনস কাপ দেখতে ম্যারাডোনা এখন রাশিয়ায়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ম্যারাডোনা বলেন, ‘যদি রাজনীতির কথা বলি, আমার কাছে ট্রাম্প একজন কার্টুন চরিত্র। যখন আমি তাঁকে টিভিতে দেখি, প্রত্যেকবার চ্যানেল বদলে দেই।’

অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন, ‘পুতিন শীর্ষ রাজনৈতিক নেতাদের প্রতিনিধিত্ব করছেন। সে পারে বিশ্বে শান্তি এনে দিতে। আমার কাছে সে বিস্ময়কর একজন নেতা, এক কথায় অসাধারণ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন টম ম্যাককালাহ নামের এক ব্যক্তি। বিমানে উঠে যথারীতি বসলেন নিজের আসনে। আর তখন থেকেই শুরু হলো বিপত্তি। বিমানটির সিলিং ফুটো হয়ে টপটপ করে পানি পড়তে শুরু করল ম্যাককালাহর গায়ে। এর পর হাতে থাকা একটি সাময়িকী ওপরে ধরে গায়ে পানি পড়া থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। পুরো যাত্রায় টপটপ করে পড়া পানি তাঁর পুরো শরীর ভিজে যায়। একই পরিণতি হয় বিমানের অন্য আরো কয়েকজনের।

গত শুক্রবার ডেলটা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও ভুক্তভোগী যাত্রী ম্যাককালাহর ছেলে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করেন।

তবে এ ঘটনার জন্য ম্যাককালাহ টুঁ শব্দটিও করেননি। তিনি বেশ আনন্দের সঙ্গেই ঘটনাটি উপভোগ করেছেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ফুটো ছাদ দিয়ে টপ টপ করে পানি পড়ার পরও টমসহ কয়েকজন যাত্রীকে তাঁদের সিটে বসে থাকতে বাধ্য করা হয়। বিমান ছাড়ার আগপর্যন্ত কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তবে বিমান ছাড়ার পর টিস্যু পেপার দিয়ে পানি আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতেই ভিজে যান বেশ কয়েকজন যাত্রী।

ভিডিওতে দেখা যায়, পাইলট যখন বিমান ছাড়ার ঘোষণা দিচ্ছেন, তখন যাত্রী ম্যাককালাহ একটি ম্যাগাজিনের সাহায্যে সেই পানিকে ভিন্ন দিকে পাঠানোর ব্যবস্থা করছেন। বিমানটি যাত্রীবোঝাই ছিল। ফলে যাত্রীরা এদিক-সেদিক নড়াচড়া করারও কোনো সুযোগ পাননি।

এক হাজার ৮০০ ডলার দিয়ে টিকেট কেটেছিলেন ম্যাককালাহ। এর পরও যাত্রাপথে এমন অসুবিধায় পড়তে হয়েছে তাঁকে। অবশ্য বিমান কর্তৃপক্ষ মাশুল হিসেবে তাঁকে ১০০ ডলার দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গত রোববার (২ জুলাই) ধানমণ্ডিতে নিজের চাকরিরত অফিসে আগামী নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আর থাকবেন না বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তবে বিগত সময়ও এমন ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের অক্টোবরে। কিন্তু নাজমুল হাসান জানালেন, নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাপন জানান, মন থেকেই তিনি আর সভাপতি থাকতে চান না। তিনি এতো চাপ নিতে পারছেন না। তবে পরিচালক হিসেবে থাকার ইচ্ছে রয়েছে তার। এছাড়া আগামী ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে নেতৃত্ব নিয়েও চিন্তাভাবনা করছে বিসিবি।

কয়েকদিন আগে শ্রীলংকান মিডিয়ায় এসেছে তারা কোচ চন্ডিকা হাথুরুসিংহকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছেন। কিন্তু বিসিবি নির্ভার যে, কোচ ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের সঙ্গেই থাকছেন।

পাপন বলেন, ক্রিকেট থেকে দূরে সরে থাকাটা আমার জন্য কঠিন। আমার মনের কথা ক্রিকেটে থাকলে পরিচালক হয়েই থাকা আমার জন্য ভালো। সভাপতি হয়ে থাকাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। অনেক বেশি সময় দিতে হচ্ছে।

পাপন বলেন, ‘দেখা যায়, কোনো না কোনো খেলোয়াড়ের সমস্যা আছে। তারা যেহেতু আমার সঙ্গে সরাসরি কথা বলে তাই অনেক বেশি সময় চলে যায়। এছাড়া আইসিসি, এসিসি, চাকরি, রাজনীতি সব কিছু মিলিয়ে অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম শুননেই প্রতিটি পুরুষ হৃদয়ে দোলা দিয়ে যায়। শুধু পুরুষ হৃদয়েই নই মেয়েদের মনেও দোলা খায়। ঐশ্বরিয়ার রুপের আসল রহস্য কি। এই বিশ্বসুন্দরী ফ্যাশন সরণীতে হোক বা বলিউডে বা হলিউডে সব জায়গাতেই সবার হৃদয় জয় করে নিয়েছেন। মাঝে মাঝেই নিশ্চই আপনাদের মনে প্রশ্ন জাগে উনি নিজেকে এত সুন্দর রাখেন কীভাবে? চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক ঐশ্বর্যর বিউটি সিক্রেটসের দিকে।

ঐশ্বর্য রাইয়ের বিউটিসিক্রেটস :
ঐশ্বর্য জিনগতভাবে সুন্দর স্কিন আর চুলের অধিকারী। তা সত্ত্বেও উনি খুব হেল্দি লাইফস্টাইল ফলো করেন সৌন্দর্য ধরে রাখার জন্য। ফ্রায়েড ফুড,জাঙ্ক ফুড, প্যাকেজড ফুড, মদ, স্মোকিং এইসবের থেকে দূরে থাকেন উনি। ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট আর ফাইবার যুক্ত ফল ও সব্জি খান প্রচুর পরিমাণে। আর শ্যুটিং এর সময় ঘরের খাবার খেতেই পছন্দ করেন উনি। সঙ্গে প্রচুর পরিমাণে জল পান করেন স্কিন হাইড্রেটেড আর ফ্রেশ রাখার জন্য। এছাড়াও বেশ কিছু বিউটি সিক্রেটস ফলো করেন যা আমরাও রোজকার জীবনে ফলো করতে পারি।

ঐশ্বর্যের স্কিনকেয়ার রুটিন :
ঐশ্বর্য বেসন দুধ আর হলুদ ব্যবহার করেন স্কিন এক্সফলিয়েট করার জন্য। সঙ্গে দই ও ব্যবহার করেন ত্বকেরআর্দ্রতা ধরে রাখতে। আর শসার মাস্কও লাগান। এর সঙ্গে রোজ ব্যবহার করেনময়শ্চারাইজার। তবে ত্বকের জন্য বেশিরভাগ ন্যাচরাল জিনিস লাগাতেই পছন্দ করেন উনি।

ঐশ্বর্যের মেক আপ সিক্রেট:
ঐশ্বর্য কোন সময়ই উগ্র মেক আপ পছন্দ করেন না। বেশিরভাগ সময়ই পিঙ্ক, পিচ আর ব্রাউনের শেড বেছে নেন ঠোঁট আর গালের জন্য। ম্যাক, রেভলন, মেবিলিন ওঁর প্রিয় ব্র্যান্ড।

ঐশ্বর্যের ডায়েট:
যে কোন ফ্যাটি খাবারের থেকে দূরে থাকেন ঐশ্বর্য। সব্জি সেদ্ধ খেতে পছন্দ করেন খুব। মাঝে মাঝে ব্রাউন রাইসও খান। একসঙ্গে প্রচুর খাবার না খেয়ে মাঝে মাঝে অল্প অল্প খাবার খান।

ঐশ্বর্যের ফিটনেস সিক্রেট:
এই গ্ল্যাম কুইন সব সময় মেনে নিয়েছেন উনি কোনদিন জিরো ফিগারের পিছনে ছোটেন নি। একমাত্র ‘ধুম ২’ এর জন্য অনেকটাই টোনড ডাউন আর ফিট হতে হয়েছিল ওঁকে।

মাঝে মা হওয়ার পর প্রায় ব্যায়াম করা ছেড়ে দিয়েছিলেন, ফলে একটু মোটা হয়ে যান কিন্তু এখন আবার পুরনো অ্যাশকে ফিরে পেয়েছি আমরা। সকালে উঠে ৪০ মিনিট দ্রুত মর্নিং ওয়াক করার পর প্রায় এক ঘন্টা ফ্রি হ্যান্ড আর যোগ ব্যায়াম করেন উনি।

ঐশ্বর্য সব সময় বিশ্বাস করেন সিম্পল যোগ ব্যায়াম আর সহজ লাইফস্টাইল ফলো করলে যে কেউ ফিট এবং সুন্দরী থাকবেন। তাই আপনিও যদি এই বিশ্বসুন্দরীর মতো সবার মন জয় করতে চান তা হলে আজ থেকেই ফলো করুন ওঁর বিউটি রেজিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কুষ্টিয়া জেলার মিরপুর থানায় রোববার একই দিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর হার বেড়েছে লক্ষনীয়ভাবে। বেসরকারি হিসেবে চলতি বছর জুন মাস পর্যন্ত প্রায় ৯৭ জন প্রাণ হারিয়েছেন বজ্রপাতে।
গত বছর সাড়ে তিনশো মানুষ মারা গিয়েছিল এবং সে বছরই বহু মানুষের প্রাণহানির পর প্রথম বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করে সরকার।

এরপর বজ্রপাত রোধে নেয়া হয় বিশেষ পরিকল্পনা এবং শুরু হয় সতর্কীকরণ কর্মসূচি। কিন্তু তারপরও থেমে নেই এমন মৃত্যু।
রোববার কুষ্টিয়ায় বৃষ্টিপাতের সময় বজ্রপাতের কবল থেকে রক্ষা পেতে ভ্যান থেকে নেমে মাঠের মাঝে একটি কাঁচা ঘরে কয়েকজন আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি, সেখানেই বজ্রপাতে প্রাণ গেছে শিশুসহ ৫ জনের।
তাদের মধ্যে এগারো বছরের একটি শিশুও রয়েছে বলে জানান কুষ্টিয়া জেলার মিরপুর থানার ওসি মো রফিকুল ইসলাম। বজ্রপাত নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরাম। এর সদস্য সচিব গওহর নাঈম ওয়াহারা।
তাদের হিসেবে বাংলাদেশের গত বছর বজ্রপাতে মারা যান ৩৫০জন। তার আগের বছর মারা যান ২৭৪ জন। ২০১২ সালের পর থেকে প্রাণহানির সংখ্যা দুইশোর নিচে ছিল না।
ডিজাস্টার ফোরাম বলছে এ বছর মে মাস পর্যন্ত ৬৭ জন প্রাণ হারিয়েছে। জুন মাসেও ত্রিশ জনের মতো প্রাণ হারায়। ফলেমোট সংখ্যা প্রায় একশো। এ সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে বলে জানাচ্ছেন গওহর নাঈম ওয়াহারা।
বজ্রপাতে মৃত্যুর সংখ্যাটি একদিকে যেমন বাড়ছে তেমনি অন্যদিকে তার খবরও আগের তুলনায় প্রচার মাধ্যমে আসছে অনেক।
বজ্রপাতের ফলে প্রাণ হারাচ্ছেন মূলত কর্মক্ষম পুরুষেরা। গওহর নাইম ওয়াহারা বলছিলেন এর ফলে বহু পরিবার নি:স্ব হয়ে পড়ছে।
“বিভিন্ন সময় বজ্রপাতে হতাহতদের মধ্যে নারী ছিল, শিশু ছিল। কিন্তু কর্মক্ষম পুরুষের সংখ্যা প্রত্যেক মানুষের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। তারা কাজ করছিল। মাঠে কাজ করছিল, নৌকা চালাচ্ছিল, হয়তো কোনও একটা গাছের নিচে বসে বিশ্রাম ছিল।”
“বজ্রপাত কেড়ে নিচ্ছে গ্রামের কর্মঠ পুরুষদের তাদেরকে নিয়ে আমাদের কোন চিন্তা নেই। তারা এতই গরীব মানুষ” -বলছিলেন নাঈম ওয়াহারা।
ডিজাস্টার ফোরাম জানাচ্ছে- বজ্রপাতে আহত ব্যক্তিদের হিসেব অজানা। তবে ধারণা করা হয় যে সংখ্যায় মানুষ নিহত হন তার চেয়ে চার থেকে ৫ গুণ মানুষ আহত হন।
সরকারের পক্ষ থেকে গত বছরই বজ্রপাতকে দুযোর্গ হিসেবে ঘোষণা করা হয় এবং বিভিন্ন রকম সতর্কতামূলক প্রচার কার্যক্রম নেয়া হয়।
সরকারিভাবে বিভিন্ন এলাকায় ১০ লাখ তালগাছ লাগানোর পরিকল্পনার কথা জানানো হয়। কারণ বজ্রপাত থেকে রক্ষার জন্য উঁচু গাছপালা সহায়ক হিসেবে কাজ করে।
দুর্যোগও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: শাহ কামাল বলেন, “এখন একটা দুর্যোগ হিসেবে গ্রহণ করেছি। এতদিন পর্যন্ত এটা ছিল গ্রামীণ এলাকাতে। যেমন বিল এলাকা বা হাওর এলাকাতে ছিল, এখন এটা দেখা যাচ্ছে শহর এলাকাতেও হচ্ছে। এখন আমরা পরিকল্পনা নিয়েছি দশ লাখ গাছ লাগাতে। এই গাছগুলো বড় হতে তো সময় লাগবে।”

“এই সময়ের মধ্যে আমরা চাচ্ছি টাওয়ার নির্মাণ করতে। তবে সবার চেয়ে বেশি দরকার সচেতনতা। আমরা টেলিভিশন রেডিওতে বিভিন্নভাবে সচেতন করার কাজ করছি। স্থানীয়ভাবে আরো কিছু প্রশিক্ষণ দেয়ার চিন্তা আছে। আর ১০৯০ নম্বরে ফোন করে যে কেউ কোথায় বৃষ্টি হবে কোথায় বিজলি চমকাবে সেটা জানতে পারবে”।
তবে গ্রামাঞ্চলের খেটে খাওয়া অল্প শিক্ষিত মানুষদের পক্ষে ফোন করে বৃষ্টি বাদলার খবর নিয়ে ঘর থেকে বের হওয়া আসলে কতটা সম্ভব সে প্রশ্নটি এখনও বহাল।
কৃষিজীবী বা ক্ষেতমজুর -দিনমজুর, মাঝি, জেলে এই মানুষদের পক্ষে কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকা মানে একদিনের রোজগার কমে যাওয়া।
গবেষক বা পরিবেশবিদরা মনে করেন গ্রামে বা শহরে বাড়ি ঘরের ক্ষেত্রে আর্থিং প্রক্রিয়া সম্পন্ন করা যেমন জরুরি তেমনি গাছ কেটে উজার করার ফলে বাড়ছে এ ধরনের মৃত্যু।
বিশেষজ্ঞদের মতে, প্রত্যক গ্রামে যেভাবে মোবাইল টাওয়ার বসানো হচ্ছে তার সাথে আর্থিং সিস্টেম সংযুক্ত করতে পারলে বজ্রপাতে মৃত্যু রোধ করার কাজটাতে একটি ভূমিকা রাখতে পারে সেটি।
আর বজ্রপাতে মৃত মানুষদের পরিবারকে সরকারি তরফে আর্থিক কিছু সহায়তা দেয়া হলেও যে শত শত মানুষ অসহায় অবস্থায় বেঁচে থাকছে তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার বিষয়টি এখনো অনেকটাই থেকে যাচ্ছে উপেক্ষিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রী কলেজে গতকাল সকাল ১০টায় ২০৬ নং কক্ষে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ওয়াজিহুর রহমান খানের সভাপতিত্বে ও অধ্যাপক ফকির আহমদ শাহের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক শেখ আব্দুল মালেক, অধ্যাপক সুব্রত কুমার দাশ, অধ্যাপক আব্দুল গফ্ফার, অধ্যাপক আরশাদ আলী, অধ্যাপক আহ্লাদ চন্দ্র, অধ্যাপক সরদার নুরুল ইসলাম, অধ্যাপক মো. নাজমুল হক, অধ্যাপক লক্ষ্মী রানী দাশ প্রমুখ। এ সময় নবাগত শিক্ষার্থীদের মাঝে রজনীগন্ধা ফুল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest