
dav
শ্যামনগর ডেস্ক : শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামে ‘‘সরকারি নির্দেশনায় মানুষ ও গর” এক ঘরে’’ শীর্ষক একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হওয়ায় গতকাল ০২ জুলাই সকাল ১০টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজজামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল¬াহ সাদীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , শ্যামনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সার্ভেয়ার সাংবাদিকবৃন্দ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ‘‘সরকারি নির্দেশনায় মানুষ ও গর” এক ঘরে’’ শীর্ষক সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। ফুলদাসী মুন্ডা (ফুলকি) তাঁর ছেলে চার” মুন্ডার পরিবারের সাথে সরকারি খাস জমিতে বসবাস করে। তাদের গর” রাখার জন্য আলাদা গোঁয়াল ঘর আছে এবং বর্তমানে সেখানেই গর” রাখা হচ্ছে। চার” মুন্ডাসহ স্থানীয়দেরকে জিজ্ঞাসা করলে তারা গর” গোঁয়াল ঘরে রাখা হয় বলে জানায়। তাদের বসবাসকৃত সরকারি খাস জমির পাশে রেকর্ডীয় জমির সীমানা চিহ্নিত করা হয়েছে। এছাড়া তাদের যাতায়াতের পথের জন্য ৫ ফিট জায়গা প্রদানে সহকারি কমিশনার (ভূমি) কে নির্দেশনা প্রদান করা হয়েছে। বর্তমানে ফুলদাসী মুন্ডা (ফুলকি) তার ছেলের পরিবারের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা পরিকল্পিতভাবে এ ধরনের সাজানো নাটকীয় ঘটনা ফেসবুকে প্রকাশ করায় উপস্থিত জনসাধারণ তাকে ধিক্কার জানান। স্থানীয়রা আরো বলেন উক্ত কৃষ্ণপদ মুন্ডা ও তার সহযোগীরা পরবর্তীতেও এ ধরনের কর্মকা- ঘটাতে পারে।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রেবেকা বেগম
আশাশুনি ব্যুরো : ডেইলি সাতক্ষীরা’য় আশাশুনি উপজেলার ১১নং কাদাকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য অনুকুল চন্দ্র বাছাড় কতৃক ভিজিএফ’র গম আতœসাতের ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে এলাকায় বিষয়টি নিয়ে গুনজন শুরু হয়েছে। গরীবের হক মেরে খাওয়া ইউপি সদস্যের বিচার চেয়ে এলাকাবাসির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। বৈরমপুর গ্রামের মৃত গফুর আলি গাজীর পুত্র রবিউল ইসলাম, শ্রীরামকাটি গ্রামের কবির আহম্মদের ছেলে জিয়উর রহমান ও বৈরমপুর গ্রামের আঃ খালেকের ছেলে আব্বাস উদ্দিন এলাকাবাসির পক্ষে জেলা প্রশাষক বরাবর এ অভিযোগ দায়ের করেছেন।
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী আবুল কাশেম শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার ভোরের দিকে কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামে নিজ বাড়ী থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে এস আই আশরাফুল ইসলাম। সে ওই গ্রামে সোবান শেখের ছেলে। এ সময়ে অপর সহযোগী কৈখালী গ্রামে মুজিবর রহমানের পুত্র মফিজুল ইসলাম পালিয়ে যায়। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ফেনসিডিল বিক্রির সময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ কাশেমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শ্যামরগর থানায় মামলা হয়েছে।
দেবহাটা ব্যুরো : দেবহাটায় বিভিন্ন প্রকার সহযোগীতার চেক বিতরন ও বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদ। রবিবার সকাল ১০টায় বিভিন্ন সহযোগীতার চেক বিতরন করা হয় এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বরাদ্ধ প্রকল্পের কাজ পরিদর্শন করা হয়। সহযোগীতার মধ্যে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের প্রায়ত বীর মুক্তিযোদ্ধা ফজর আলীর দাফন/কাফন ও লাশ পরিবহন বাবদ দুই স্ত্রীর হাতে ২,৪০০ টাকা করে মোট ৪ হাজার ৮ টাকা প্রদান করা হয়। অপরদিকে ধর্মমন্ত্রাণালয়ের অধিনে সহয়তার চেকা প্রদান করেছেন নির্বাহী কর্মকর্তা। উপজেলার পারুলিয়া ইউনিয়নের মাঝ-পারুলিয়া জামে মসজিদের সংস্কার বাবদ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। উক্ত প্রদান কালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশীদসহ সহযোগীতা গ্রহীতারা উপস্থিত ছিলেন। এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সখিপুর ইউনিয়নের কাজিমহল্যা দারুল উলুম কুরআন মাদ্রাসার মসজিদ সংস্কার বাবাদ প্রথম কৃস্তিতে ১ লাখ ৪৪হাজার ৫৭০ টাকার কাজ পরিদর্শন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ, উপজেলা ত্রাণ শাখার সহকারী প্রকৌশালী ওলিউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলামসহ সকল শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলাধীন সখিপুরের ঐতিহ্যবাহী খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের (জাতীয়করণের চূড়ান্ত পর্যায়ে) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১ জুলাই শনিবার সকাল হতে ক্লাস শুরু হয়েছে। অত্র কলেজের প্রথা অনুযায়ী প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসেই শিক্ষক-শিক্ষার্থী পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে শনিবার সকাল ১০টা হতে খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের একাদশ শ্রেণিতে বর্তমান সময় পর্যন্ত ভর্তিকৃত বিজ্ঞান বিভাগে ১০৬ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ জন ও মানবিক বিভাগে ২৬০ জন সহ মোট ৪৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে স্ব স্ব বিভাগে উপস্থিত শিক্ষার্থীদের সাথে শিক্ষকবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। অত্র কলেজের সু-সজ্জিত রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যদের স্বত:স্ফূর্ত সহযোগিতায় এবং সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিন ও শিক্ষক মো. আবু তালেবের যৌথ সঞ্চালনায় একাদশ শ্রেণির নবীনদের সাথে পরিচিতি অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ আলহাজ্জ মো. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগীয় প্রধান পিযূষ কান্তি মল্লিক, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মো. আকবর আলী, সহকারী অধ্যাপক আলহাজ্জ এস এম হারুন-অর রশিদ, মো. আব্দুল আজিজ, শংকর কুমার দাশ, মো. আজহারুল ইসলাম, মো. মইনুদ্দিন খান, ফেরদৌসি আক্তার পপি, মো. শহীদুল ইসলাম, মো. আকরাম হোসেন, মো. আজিজুর রহমান, স্বপন কুমার মন্ডল, আলহাজ্জ মো. মাসুদ করিম, মো. আব্দুর রহমান, রিতা রানী, পারভীন সুলতানা, মো. রোকনুজ্জামান, শাহজাহান কবীর, জি.এম আসাদুজ্জামান প্রমূখ। পরিচিতি পর্ব অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি ও প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- উচ্চমাধ্যমিকের আগামী ২ টি বছর তোমাদের জীবনের সবচেয়ে মূলবান সময়। কারণ এইচএসসিতে নিয়মিত ক্লাস ও পড়াশুনার মাধ্যমে ভাল ফলাফলই তোমাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভাল ভাল প্রতিষ্ঠানে ভর্তির পথ সুগম করবে। তাই আমরা প্রত্যাশা করবো বয়সের টানে বা অন্যের ধোকায় পড়ে খারাপ পথে ধাবিত না হয়ে সু-শৃঙ্খলভাবে লেখাপড়া করবে। জঙ্গীবাদ ও সন্ত্রাসী বা যে কোনো খারাপ কাজ থেকে নিজেদেরেকে বিরত রাখবে এবং অন্যদেরকে বিরত থাকতে উৎসাহিত করবে। তাহলে ঠিকই তোমরা একদিন মানুষের মত মানুষ হয়ে শিক্ষকমন্ডলী, বিশিষ্ট শিক্ষাবিদের নামীয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে বলে আমরা প্রত্যাশা রাখি।
কালিগঞ্জ ব্যুরো : নাশকতার প্রস্তুতিকালে পুলিশ ১১জন জামায়াত শিবিরের কর্মীকে আটক করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইন্দ্রনগর মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের শওকত মোড়লের ছেলে আব্দুল ওয়াহেদ (৬০),তার ভাই আব্দুল গফুর (৪৫), একই গ্রামের সামছুদ্দিন গাজীর ছেলে আব্দুস সালাম (৩৫), একই গ্রামের নাজিরউদ্দিন পাড়ের ছেলে আব্দুস সালাম পাড় (৩০), আমজাদ সরদারের ছেলে ইয়াছিন আরাফাত (১৯), কলিমউদ্দিনের ছেলে আকবর হোসেন (৫০), শাহাদাৎ পাড়ের ছেলে রফিকুল ইসলাম(৫০), পূর্ব নলতা গ্রামের রহিমউদ্দিন মোড়লের ছেলে নুরুজ্জামান (৪২), কাজলা গ্রামের আক্কাজ আলীর ছেলে আনারুল ইসলাম (৪৮), ভাড়াসিমলা গ্রামের ফজর আলী গাজীর ছেলে আব্দুস সবুর গাজী (৫৫), ভাড়াসিমলা (সুলতানপুর) গ্রামের সামছুর রহমানের ছেলে মিজানুর রহমান(৪৫)। কালিগঞ্জ থানার উপপরিদর্শক হেকমত আলী জানান, জামায়াত শিবিরের কর্মীরা তারালী- ইন্দ্রনগর মোড়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছে মর্মে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা খবর পান। এরই ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে তার নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত শিবিরের কর্মীরা ইট পাটকেল ও বোমা নিক্ষেপ শুরু করে। এতে উপপরিদর্শক ফণীভূষণ সরকার ও সিপাহী শরিফুল ইসলাম আহত হয়। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ১১জন জামায়ত কর্মীকে আটক করা হয়। বেশ কয়েকজন জামায়াত কর্মী পালিয়ে যেতে সক্ষম হয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক জানান, এ ঘটনায় উপপরিদর্শক হেকমত আলী বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা,১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রোববার থানায় একটি মামলা(৩নং) দায়ের করেছেন। মামলায় আটককৃত ১১জনসহ ৩০জন ও অজ্ঞাতনামা ১৫০জনকে আসামী করা হয়েছে। আটককৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান রবিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক। রোকেয়া মনসুর মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সাতক্ষীরা জেলার কো-অডিনেটর ফারুক হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ মিলন কুমার ঘোষ, রোকেয়া মনসুর মহিলা কলেজের ইংরেজী বিভাগে সহকারী প্রভাষক এবিএম আবেনুর রহমান। এসময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গড়ায় নেতৃত্ব দেবে। এরাই হবে উন্নত বাংলাদেশ গড়ার একমাত্র কারিগর। সঠিক শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সকল ধরণের সুযোগ সুবিধা দিয়ে আসছে। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণের সময়। পৃথিবীতে সব কিছুর ভাগ দেয়া সম্ভাব, কিন্তু শিক্ষার কোন ভাগ দিতে হয় না। শিক্ষার্থীদের একমাত্র বন্ধু হলো বই, আর এই বই এর সাথে সর্ম্পক না থাকলে কোন শিক্ষার্থী ভাল রেজাল্ট করতে পারবে না। কালিগঞ্জ উপজেলায় নারী শিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা সুযোগ পেয়ে বোর্ডে মধ্যে সর্বউচ্চ রেজাল্ট করবে এটাই আমরা কামনা করি। নবীন বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক সুধিবৃন্দসহ প্রায় ২ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতে মানপত্র পাঠ করেন দ্বিতীয় বর্ষে ছাত্রী আফরোজা আঁখি। কোরআন তেলওয়াত করে তৃতীয় বর্ষের ছাত্রী রাবেয়া খাতুন, গীতাপাঠ করে দ্বিতীয় বর্ষের ছাত্রী শ্রবণী রায়।