ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে ছেলেধরার অপবাদ দিয়ে ওতেরা বিবি (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ট্রাক্টরের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
জানা গেছে, ঈদের দিন সোমবার জেলা রঘুনাথগঞ্জ থানার ২নং ব্লকের সেকেন্দ্রা অঞ্চলে এ ঘটনা ঘটে। এদিন ঈদ উপলক্ষে শ্বশুর বাড়ি (কেষ্ট সাইল) থেকে মায়ের বাড়ি (মিঠিপুর অঞ্চলের পানানগর গ্রাম) আসছিলেন ওতেরা বিবি। মানসিক ভারসাম্যহীন ওই নারী ভুল করে সেকেন্দ্রা অঞ্চলে ঢুকে পরলে তাকে ছেলেধরা অপবাদ দিয়ে ট্রাকটারের সঙ্গে বেঁধে গণপিটুনি শুরু করে। কয়েকজন বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করতে দেখা যায় ভিডিওতে।
মোহর শেখ নামে একজনের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার হয়। সেখানে তিনি লেখেন, ‘একজন অসহায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে এই ভাবে পিটিয়ে মর্মান্তিকভাবে হত্যা করল সেকেন্দ্রার অধিবাসীরা। এর বিচার চাই। চার গাড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ওই নারীকে তিল তিল করে মরতে হল। নিরাপরাধ মহিলা কোনো সুবিচার পেল না।’
তিনি আরও লেখেন, ‘সেকেন্দ্রার (সন্ত্রাসের আতুর ঘর)। জগতের যেখানেই যে জাতি নারীর অসম্মান করবে, সেই জাতিরই পতন নিশ্চিত…লজ্জা পাওয়া উচিত পুলিশ প্রশাসনকেও। কারণ সমস্ত কর্মকাণ্ড তাদের সামনেই ঘটেছে। কেউ উদ্ধার করতে পারেনি নির্দোষ মহিলাটিকে।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=8UShjht4D3I

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিম্ফরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ সকল ঘটনায় একটি নাশকতাসহ ৯ টি মামলা দায়ের করা হয়েছে।
কেএম রেজাউল করিম : দেবহাটায় একাধিক মামলার আসামি জামাত-শিবিরের নাশকতার অর্থদাতা হাফিজুর রহমান কালু ওরফে কালু হাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে দেবহাটা থানার এসআই সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে নাংলা এলাকা থেকে তাকে আটক করে।
আশাশুনি ডেস্ক : জেলা পরিষদের আওতাধীন আশাশুনি মাদার দিঘি পুকুরে বিভিন্ন প্রজাতির সাদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে মাদার দিঘি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান। এ সময় তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশাশুনির সন্তান আমার যতটুকু ক্ষমতা আছে, আমি আমার নির্বাচনী এলাকার উন্ননের জন্য আপ্রাণ কাজ করে যাওয়ার চেষ্টা করে যাব। তিনি আরও বলেন মাদার দিঘির চত্বরে সরকারী জায়গায় বর্ষা মৌসুমে জানাজার নামাজ পড়ার অনুপোযোগী হওয়ায় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে সার্ভেয়ার দিয়ে মাপজরিপ করার পর চারি ধারে প্রাচীরের ব্যবস্থা করার অঙ্গিকার করেন। মাছের পোনা অনুষ্ঠানে আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফজল মাহমুদ তুহিন, পরিচালক পাথেয় শিক্ষিক পারভীন সুলতানা লিপি, মসজিদ কমিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মেহবুব হোসেন বাপী, ইমারত শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুস সবুর, ছাত্রলীগ নেতা তৈবার, ব্যবসায়ী বুলবুল, ইদ্রিস আলী, শুকুর আলী, আব্দুল হাকিম,স্বপন রবিইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আশাশুনি ডেস্ক : আশাশুনির শ্রীউলায় ইউনিয়ন যুবলীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীউলায় ইউনিয়ন যুবলীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগ আহবায়ক ইখতিয়ার উদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, খানজাহান আলী কলেজ এর প্রভাষক আব্দুল মান্নান।
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের কোচবিহারে পৈতৃক সম্পত্তি রক্ষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে মমতা সেই চিঠির উত্তর দেননি বলে জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত খেলাফতের অবসান ঘোষণা করেছে ইরাক।
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের নির্দেশে পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে তাঁর জেদ্দার প্রাসাদে বন্দি করা হয়েছে।