নাহিদ আহমেদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। তাই সাতক্ষীরার চারটি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির এক ডজন নেতা গণসংযোগ শুরু করেছেন। প্রকাশ্যে কোন সভা-সমাবেশ বা দলীয় কর্মসূচি পালন না করলেও গণসংযোগে পিছিয়ে নেই তারা। নীরবে বার্তা পৌঁছে দিচ্ছেন তৃণমূল নেতা-কর্মীদের কাছে।
দলীয় একাধিক সূত্র জানায়, নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কেন্দ্র থেকে এখনো কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। তবে, প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তাই বসে নেই সাতক্ষীরার বিএনপি নেতা-কর্মীরা। একই সাথে জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় নিশ্চিতে জোর প্রস্তুতি নিচ্ছে একাধিক বার ক্ষমতায় অধিষ্ঠিত দলটি।
সংশ্লিষ্ট সূত্র মতে, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থী হতে চান জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এখন পর্যন্ত সাতক্ষীরা-১ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে তার নামই শোনা যাচ্ছে।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে দলীয় মনোনয়ন চাইবেন জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশ, সাবেক সাধারণ সম্পাদক ও লাবসা ইউপি চেয়ারম্যান আবুল আলীম, বর্তমান সাধারণ সম্পাদক তারিকুল হাসান, যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ।
সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জের একাংশ) আসনে মনোনয়ন পেতে কাজ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম এবং আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি ও কুল্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এছাড়া সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জে একাংশ) আসনে মনোনয়ন লাভে গণসংযোগ শুরু করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।
এছাড়া সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট আরিফুর রহমানও দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান বলেন, নানা বাধা-বিপত্তির মধ্যেও আমরা তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছি। মনোনয়ন তো সবাই চাইতে পারেন। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যার হাতে ধানের শীষ তুলে দেবেন আমরা সবাই এক হয়ে তার জন্যই কাজ করবো।

নিজস্ব প্রতিবেদক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার আলোচিত সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা গাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বরখাস্ত হওয়ায় সাধরণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হলরুমে ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসকাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, এটিএন বাংলা ও সমকালের সাতক্ষীরা প্রতিনিধি এম. কামরুজ্জামান, সাংবাদিক আনিছুর রহিম, মোস্তাফিজুর রহমান উজ্জল, ফারুক মাহবুবুর রহমান, গোলাম সরোয়ার, রুহুল কুদ্দুস, রবিউল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) মো. তৌফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমুখ।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এ অনুদানের চেক তুলে দেন। এসময় তিনি বলেন, ‘জেলা পরিষদ হবে জনগনের জন্য উন্মুক্ত। অসহায় দুস্থ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদের দরজা সব সময় খোলা থাকবে।’
আব্দুল জলিল : সাতক্ষীরার কলারোয়ায় আবারও শুরু হয়েছে উঠাও বাচ্ছা লটারি খেলা। আর এই লটারি খেলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন বলে জানিয়েছে আয়োজকরা। ফলে কোন বাধা নিষেধ ছাড়াই কলারোয়ার চন্দনপুর ফুটবল মাঠে চলছে লটারির নামে জমজমাট জুয়া আর জুয়ার আসরের নাম দেওয়া হয়েছে ঈদ আনন্দ মেলা। ঈদের ১৬ দিন পরে গত ১২ জুলাই থেকে শুরু হয়েছে আনন্দ মেলা। আর এই মেলার প্রধান আকর্ষণ দৈনিক স্বপ্নের ঠিকানা র্যাফেল ড্র ও দ্যা এল এন সার্কাস। আর র্যাফেল ড্র মঞ্চে নাচ পরিবেশন করছেন ঢাকা, খুলনা, যশোরের মেয়েরা। তবে কিভাবে এই লটারির নামে জুয়া চলছে এর সদুত্তোর দিতে পারিনি কেউ। ২০ টাকার টিকিটে টিভি ফ্রিজ, স্বর্ণের অলংকার, মোটর সাইকেলসহ বিভিন্ন পুরুস্কার দেওয়ার কথা প্রচার করে প্রতিদিন শতাধিক ভ্যান, ইজবাইক লটারির টিকিট নিয়ে সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছে। বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকার লটারি টিকিট। আর পুরুস্কার দেওয়া হয় মাত্র এক থেকে দুই লক্ষ টাকার। মেলা কমিটি ও র্যাফেল ড্র পরিচালকরা এভাবে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আর রাত ১০টার সময় শুরু হয় দৈনিক স্বর্প্নের ঠিকানা র্যাফেল ড্র। আর র্যাফেল ড্র শুরু হওয়ার আগেই এই মঞ্চে চলে কৌতুক আর নৃত্য। আর কলারোয়ার একটি স্যাটেলাইট টিভি’র অবৈধ চ্যানেলে এই খেলা নিয়মিত দেখাচ্ছে।
এম. বেলাল হোসাইন : “রাজনীতি করে ব্যক্তিগতভাবে কে কি পেলাম তা বড় কথা নয়, শেখ হাসিনার সরকার পেয়েছি, দেশের অগ্রগতি হচ্ছে, দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছেÑ এটাই সবচেয়ে বড় পাওয়া। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার জন্য সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।” বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টাম-লীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আফম রুহুল হক এমপি মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক তাৎক্ষণিক মতবিনিময় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউজে যাত্রা বিরতিকালে এক তাৎক্ষণিক মতবিনিময় সভায় একথা বলেন।

যুক্তরাষ্ট্রের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের শীর্ষ দশ অভিনেত্রীর তালিকায় জায়গা পেলেন ইরানী অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। অস্কার বিজয়ী ছবি ‘দ্য সেলসম্যানে’ দারুণ অভিনয়ের মাধ্যমে এ শ্রেষ্ঠত্বের মুকুট পেলেন আলিদুস্তি। ছবিটি নির্মাতা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আসগর ফরহাদি।
ঘানার একটি ছোট্ট গ্রাম আমানকরম, সেখানকার বাসিন্দা কফি আসিলেনু। বয়স ৮০ বছর, তার স্ত্রীর সংখ্যা ১২ জন। আর সন্তান-সন্ততির সংখ্যা ১০০ এর চেয়েও বেশি। কিন্তু আরও সন্তানের বাবা হতে চান কফি।