সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শেষের নাটকে সিরিজে ফিরল ভিলিয়ার্সরা

কাউন্টির মাঠ টনটনের একটা আক্ষেপ ছিল। সেই ১৯৯৩ সালে এখানে পুরুষদের শেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। আর ইংল্যান্ডের জাতীয় দল এই মাঠে শেষ খেলেছে ১৯৮৩ সালে। ৩৪ বছর পর ইংলিশরা এখানে খেলতে নেমে শেষ ওভারে ৩ রানে হেরে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানের সমীকরণ করেছে।  অলিখিত ফাইনালটি অনুষ্ঠিত হবে ২৫ জুন, কার্ডিফে।

আন্তর্জাতিক ম্যাচের আক্ষেপ ঘোচানোর দিনে টনটনে সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অভিষিক্ত টম কুরান বল হাতে তিন উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা ছড়িয়ে দেন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে  নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে সাউথ আফ্রিকা। কুরান তিন উইকেট নিতে ৩৩ রান খরচ করেন।

শেষ তিন ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৯ রান। দলটি শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায়।

সাউথ আফ্রিকা দলীয় ২৫ রানের মাথায় রেজা হেনড্রিকসকে (৭) হারায়। এরপর জেজে স্মুটস ৩৫ বলে ৪৫ রানের ইনিংস খেলে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। তিনি ফিরলে অধিনায়ক ভিলিয়ার্স চেষ্টা করেন স্কোর বড় করার। ২০ বলে ৪৬ রানের ছোট একটা ঝড়ে শেষ হয় তার লড়াই। এরপর ফারহান বেহারদিয়েন এলবিডব্লিউ হওয়ার আগে ৩২ করে যান।

জবাব দিতে নেমে ইংল্যান্ড ১৫ রানের মাথায় বিলিংসকে (৩) হারায়। কিন্তু অভাব বুঝতে দেননি জ্যাসন রয়। জনি বেয়ারস্টোকে নিয়ে ১১০ রানের জুটি গড়ে দলকে পথে রাখেন। বেয়ারস্টো  মরিসের বলে  বেহারদিয়েনের হাতে  ধরা পড়েন। যাওয়ার আগে ৩৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে যান।

রয় যখন ফেরেন তখন তার সংগ্রহ ৬৭। বিরল আউট হয়ে ফিরতে হয় তাকে। ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’।

১৬তম ওভারে লিভিংস্টোন মরিসকে ব্যাকওয়ার্ড পয়েন্টে মারেন। রয় অন্য প্রান্ত থেকে রানের জন্য ছোটেন। এক পর্যায়ে তিনি ক্রিজে ফেরত যাওয়ার চেষ্টা করেন। তখন ফিল্ডারের কাছ থেকে আসা বল ‘ইচ্ছা করে’ নিজের শরীরে লাগিয়ে রানআউট থেকে বাঁচতে চেষ্টা করেন। মাঠের দুই আম্পায়ার থার্ড আম্পায়ারের সাহায্য নিয়ে আউট ঘোষণা করেন। এরপর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা।

১৮তম ওভারে বাটলার ফিরে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। এই ওভার থেকে আসে ৮ রান।

পরের ওভারে ডেন প্যাটারসন ইয়ন মরগানকে (৬) ফেরালে খেলা আরও জমে ওঠে। শেষ ওভারে ইংলিশদের দরকার পড়ে ১২ রান। ক্রিজে ছিলেন লিয়াম ডসন এবং লিয়াম লিভিংস্টোন।  পঞ্চম বলে ডসন চার হাঁকিয়ে ইংলিশদের আশা দেখান। শেষ বলে জয়ের জন্য দরকার পড়ে আরও চার। ফেলুকাওর করা অফস্টাম্পের বাইরের বলে হাঁটুগেড়ে খেলতে যেয়ে মিস করেন ডসন। তাতেই হার দেখতে হয় তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলচ্চিত্রে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন শাকিব খান

চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করে মন্তব্য করার অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। একই সঙ্গে নিষিদ্ধ করা হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত স্বার্থে ভারতের নির্মাতাদের সঙ্গে হাত মিলিয়ে দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছেন, আর পরিচালনা না করেও যৌথ প্রযোজনার ছবিতে পরিচালক হিসাবে নিজের নাম ব্যবহার করছেন। তাদেরকে আর এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না। এমন সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট।

আজ শুক্রবার বিকালে বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত চলচ্চিত্র ঐক্যজোটের সংবাদ সম্মেলনে এমটাই জানানো হয়। এখানে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এসময় আরও উপস্থিত ছিলেন আলমগীর, ফারুক, রোজিনা, অঞ্জনা, রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, খোরশেদ আলম খসরু, ডিপজলসহ আরও অনেকে।

এর আগে গত এপ্রিল মাসে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১২টি সংগঠন শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর ৩০ এপ্রিল চিত্রনায়ক আলমগীরের মধ্যস্থতায় চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে নিজের মন্তব্য, আচরণ এবং ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করেন শাকিব খান। তিনি সবার কাছে ক্ষমা চান। এরপর তার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এ ব্যাপারে আজ চিত্রনায়ক আলমগীর বলেন, ‘আমি বুঝতে পারিনি শাকিব এতটা বেয়াদপ! তার শিক্ষার অভাব আছে।’ তিনি ৩০ এপ্রিল ওই মধ্যস্থতা করার জন্য দুঃখপ্রকাশ করেন।

এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্র ঐক্যজোটের এই সিদ্ধান্তের সঙ্গে আমরাও একমত। এটা চলচ্চিত্র শিল্পী সমিতিরও সিদ্ধান্ত। শাকিব খান যেমন ঔদ্ধত্বপূর্ণ আচরণ করছে, তা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।’

শাকিব খান এখন যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’–এর শুটিংয়ে লন্ডনে আছেন। শাকিব খান আর শুভশ্রীর ‘চালবাজ’ ছবির শুটিং আটকে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারস। সংগঠনটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরুদ্ধে অভিযোগ এনেছে। জানা গেছে, সেখানেও ছবির শুটিং স্থগিত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাতারে সামরিক ঘাঁটি রাখবে তুরস্ক

সৌদি আরবসহ চারটি দেশের দাবি সত্ত্বেও কাতারে সামরিক ঘাঁটি বন্ধ করবে না বলে জানিয়েছে তুরস্ক। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও কাতারের সঙ্গে সম্পর্ক রক্ষার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক।

ফিকরি বলেন, কাতারে সামরিক ঘাঁটি বন্ধের বিষয়ে তাঁদের কাছে কোনো অনুরোধ আসেনি। ২০১৪ সালে কাতারের সঙ্গে  চুক্তি অনুযায়ী  ঘাঁটিগুলো চালু থাকবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন, কাতারে অবস্থিত তাঁর দেশের সামরিক ঘাঁটি নিয়ে কারো মাথাব্যথা থাকা উচিত নয়। সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর পক্ষ থেকে ঘাঁটি বন্ধের অনুরোধ হবে কাতার ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কে হস্তক্ষেপ।

উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্য দেশগুলোর পক্ষ থেকে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার পর একরকম একঘরে কাতারের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছে তুরস্ক। সৌদি আরব সীমান্ত বন্ধের পর মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ছোট দেশটিতে দুধ, দই ও মুরগি পাঠিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার কাতারে পাঁচটি সাঁজোয়া যান ও ২৩ সেনাসদস্যকে পাঠায় দেশটি। সেনা প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁদের পাঠানো হয়েছে বলে জানায় তুরস্ক।

কাতারে তুরস্কের সেনা রয়েছে ৮৮ জন। সেনার সংখ্যা এক হাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ‘হুরিয়েত’ নামের একটি সংবাদপত্র।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের ছয়টিসহ সাত দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরবের পাশাপাশি অন্য দেশগুলো হচ্ছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইয়েমেন, লেবানন, মিসর ও দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ। এসব দেশের অভিযোগ, সন্ত্রাসবাদে সমর্থন জুগিয়েছে কাতার। যদিও বিষয়টি বরাবরই অস্বীকার করেছে কাতার।

চলমান সংকট নিরসনে কাতারের কাছে ১৩ দফা দাবি জানায় চার আরব দেশ। সেখানে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বন্ধসহ দেশটি থেকে তুরস্কের সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার কথাও বলা হয়।

১৩ দফা দাবির তালিকা কুয়েতের মাধ্যমে দোহার কাছে পাঠানো হয়েছে। কুয়েত কাতার-সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের কথা জানিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দাবিনামা পূরণের জন্য কাতারকে ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুরে ট্রাক উল্টে ১৭ জন নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি নামক স্থানে যাত্রীবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৬ জনসহ মোট ১৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।  শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাকটিতে সবাই বিভিন্ন জায়গা থেকে ঈদ করতে বাড়ি যচ্ছিলেন। কলাবাড়ি নামক স্থানে পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ৬ জন মারা যান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম  এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকে আরও যাত্রী ছিল। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।’

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের কেনা-কাটা ; শেষ মূহুর্তে টুপি ও আতরের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মাহফিজুল ইসলাম আককাজ : আর মাত্র একদিন। এরপরই ঈদের খুশিতে মেতে উঠবে সকলে। এর মধ্যেই প্রায় শেষ হয়ে এসেছে ঈদের সকল কেনাকাটা। শেষ মুহুর্তে এখন অনেকে ছুটছেন টুপি আর সুগন্ধি আতরের খোঁজে। তাই ভীড় বেড়েছে টুপি ও আতরের দোকানে। ইতোমধ্যেই ঈদকে ঘিরে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অস্থায়ী টুপি-আতরের দোকান। তবে শহরের থানা মসজিদ সড়কের পুথিঘর লাইব্রেরি, মাদ্রাসা লাইব্রেরি, ছালেহিয়া লাইব্রেরিসহ বিভিন্ন ফুটপাতেও আছে টুপি, জায়নামাজ ও আতরের কেনাবেচা চলছে। টুপি ও আতরের বেচাকেনা সারা বছর তেমন বেশি না হলেও ঈদ-উল-ফিতরকে ঘিরেই চলছে সবচেয়ে বেশি। এমনটাই জানালেন দোকানিরা। শুক্রবার ছুটির দিনে থানা মসজিদ সড়কের পুথিঘর লাইব্রেরিতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। এখানে রয়েছে নতুন ডিজাইনের টুপি। যেমন, বুগিস, তুর্কি, ভেলভেট, কুশিকাটা, ঝুঁটি, গুজরাটি, চায়নিজ টুপি, আলআজিম, আল কাদির , জিন্নাই, রুমি, চুমকি হাজী নামের বাহারি টুপির সমাহার। ক্রেতারা জানান, পুথিঘরে আমাদের পছন্দ এবং চাহিদা মতো সকল প্রকার জিনিস পাই বলে এখানে আসি। প্রতি বছর পরিবারের সকলের জন্য এখান থেকে টুপি, আতর, জায়নামাজ ও তসবি ক্রয় করি। পুথি ঘর এর সত্বাধিকারী আলহাজ্ব মো. মহিদুর রহমান জানান, দেশীয় বিভিন্ন প্র্রতিষ্ঠানের তৈরি টুপির চাহিদা থাকলেও তুর্কি টুপির চাহিদা একটু বেশি। দোকানে ঈদ আকর্ষণ বুগিস টুপির চাহিদা বেশি। ডিজাইনভেদে ১৫ টাকা থেকে শুরু করে ১৫০০ শ টাকা পর্যন্ত দামের  টুপি আমাদের কাছে আছে। তিনি আরো জানান, ভারত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফ্রান্স থেকে আসে বিভিন্ন ব্র্যান্ডের আতর। ঈদে আতরের আমদানিও বাড়ে কয়েকগুণ। বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে রয়েছে আল-হারামাইন, আল-রিহ্যাব, আল-নাঈম, তায়েবা, অটরি, সুইস অ্যারাবিয়ান আতর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভিক্ষুকদের মাঝে ঈদ সামগ্রী ও নতুন কাপড় বিতরণ

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ভিক্ষুকদের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি) ও নতুন কাপড় (শাড়ি,লুঙ্গি)বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ সামগ্রী এবং জেলা পরিষদের সদস্য আলফা’র নিজস্ব তহবিল হতে নতুন কাপড় বিতরণ করা হয়। পারুলিয়া ইউনিয়নের ভিক্ষুদের মাঝে সামগ্রী ও কাপড় বিতরণ কালে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বিতরণে অংশ নেন জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, ইউপি সচিব প্রবির হাজারি, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য বানু আল কাদেরী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারগিস পারভীন, ৭, ৮ ও ৯ নং হামিদা পারভীন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আলিম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ৪ নং ওয়ার্ড সদস্য গোলাম ফারুক, ৫ নং ওয়ার্ড সদস্য সালাউদ্দীন সারাফি, ৮ নং ওয়ার্ড সদস্য ইয়ামিন মোড়ল, ৯নং ওয়ার্ড সদস্য শেখ মোকারম হোসেন। এছাড়া উপজেলার সখিপুর, নওয়াপাড়া, দেবহাটাসহ সকল ইউনিয়ন পরিষদের ভিক্ষুকদের মাঝে উক্ত জিনিসপত্র বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এনএসআই কর্মকর্তার স্ত্রীর মৃত্যু, বিশিষ্টজনদের সমবেদনা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক এর স্ত্রী আজমিরা পারভিন গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে শহরের পলাশপোলের ভাড়া বাড়িতে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাশেমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওসি মারুফ আহমেদ জানান, এন.এস.আইয়ের উপ-পরিচালক মোজাম্মেল হক স্ত্রীকে বাসায় রেখে বাজারে যান। বাজার করে এসে তিনি দেখতে পান যে তার স্ত্রী আজমিরা পারভিন (৪৫) ড্রয়িং রুমে সিলিং ফ্যানে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন।  তিনি জানান, এ সময় বাসায় আর কেউ ছিলেন না। আজমিরা পারভীন দীর্ঘদিনের মানসিক রোগী ছিলেন বলে জানান ওসি। সম্প্রতি তাকে ভারতে নিয়ে চিকিৎসা করানো হয়েছে। তিনি দুই ছেলে ও এক কন্যার জননী।
আজমিরা পারভিনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে আজমিরার গ্রামের বাড়ি রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে পলাশপোল চৌধুরী পাড়াস্থ বাসভবনের সামনে তারাবির নামাজের পর আজমিরা পারভীনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এদিকে মৃত্যুর খবর পেয়ে একে একে সেখানে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ৩৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি, সাতক্ষীরা জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আজকের সাতক্ষীরা’র সম্পাদক মহসিন হোসেন বাবলু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম আনিসুর রহমান, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তী, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা পৌর আ. লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংবাদিক কামরুল হাসান, আসাদুজ্জামান, আজকের সাতক্ষীরার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান হাদীসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদের ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ রমজান জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, ৩৮ বিজিবি’র অধিনায়ক মেজর আরমান হোসেন পিএসসি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, জেল সুপার আবু জাহেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, এড. আজহার ইসলাম, বিএম’র সভাপতি ডা. আজিজুর রহমান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ছোট, আগরদাড়ি ইউপ চেয়ারম্যান মজনুর রহমান মালি, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌর যুবলীগের আহবায়ক আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদ এহছান হাবীব অয়ন, জেলা পরিষদের সদস্য রোকেয়া মোসলেম উদ্দিন. শিল্পী রাণী মহলদার, শেখ আমজাদ হোসেন, মো. মতিয়ার রহমান গাজী, মো. ওবায়দুর রহমান লাল্টু, মনিরুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, এস.এম আসাদুর রহমান, মো. নুরুজ্জামান, ডালিম কুমার ঘরামী, এম.এ হাকিম, মো. মহিতুর রহমান, দেলোয়ার হোসেন, মীর জাকির হোসেন, এড.শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা, মো. আল ফেরদৌস আলফা ও কাজী নজরুল ইসলাম প্রমুখ। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest