শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনের ৯ নং ওয়ার্ডের (শ্যামনগর) স্থগিতকৃত কেন্দ্রটির উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৩ জুলাই শ্যামনগর উপজেলা হলরুমে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সদস্যাগণ ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থীদের মধ্যে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল (তালা প্রতীক) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক মোড়ল (হাতি প্রতীক) ১৪ ভোট, রেজাউল করিম (অটো রিকশা) ১১ ভোট, মল্লিক ফজলুল হক (টিউবওয়েল) ৫ ভোট এবং আকবর কবীর (ক্রিকেট ব্যাট) ৩ ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোটে ৯টি ভোট বাতিল হয়। অপর দিকে মহিলা সংরক্ষিত সদস্য পদে রোজিনা কান্টু (দোয়াত কলম) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শ্যামনগর উপজেলার ভুরুলিয়া, শ্যামনগর সদর, নুরনগর, রমজাননগর ও কৈখালী ইউনিয়নের ৬৫ জন জন প্রতিনিধির মধ্যে ৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার তালিকার জটিলতার কারণে এ কেন্দ্রটির নির্বাচন দীর্ঘদিন যাবৎ স্থগিত ছিল।

প্রশাসনের চার সচিবকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করে।
প্রায় আট মাস পর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ড. শাম্মী আহমদকে মনোনীত করা হয়েছে।
ভারতে হিন্দু তীর্থক্ষেত্র অমরনাথ থেকে পূজা শেষ করে ফেরার পথে গত সোমবার জঙ্গিদের হামলায় সাত জন তীর্থযাত্রী নিহত হওয়ার পর এর নিন্দায় সরব হয়েছেন ভারতশাসিত কাশ্মীরের হিন্দু-মুসলমান সহ সব ধর্মের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সবাই।
লাভগুরু’র প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেশের সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। এত দিন বিষয়টি অপ্রকাশিত থাকলেও প্রেমিকের জন্মদিনে তা প্রকাশ করলেন এই নায়িকা। দুজনে তাঁদের রিলেশনশিপ স্ট্যাটাসও পরিবর্তন করেন।
দেশের বাজারে চাল না ছেড়ে অসাধুভাবে মজুদ করেছেন চাল কল মালিকরা। এতে করে বৃদ্ধি পেয়েছে চালের দাম। এমন অভিযোগে ১৬ হাজার চাল কল মালিককে কালো তালিকাভুক্ত করেছে সরকার। আগামী তিন বছর এসব চাল কল মালিকদের থেকে চাল না কেনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ ইস্যু নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, তিনি স্বেচ্ছায় ঢাকা ছেড়েছেন।
ডেস্ক রিপোর্ট : বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন। এসময় তার চিকিৎসায় এগিয়ে আসার জন্য মুক্তামনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে। তার চিকিৎসার দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রীকে সে এই ধন্যবাদ জানায়। এ বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) ডা. জুলফিকার লেনিন মুক্তামনিকে দেখতে হাসপাতালে গেলে সে একথা বলে। দুপুর ১২টায় লেনিন মুক্তামনির কেবিনে যান এবং তাকে বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। আমি তার সঙ্গে কাজ করি। তুমি কি প্রধানমন্ত্রীর নাম জানো?’ তখন মুক্তামনি বলে, ‘জানি। ওনার নাম শেখ হাসিনা।’ জুলফিকার লেনিন তাকে বলেন, ‘তিনি তোমার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। তুমি একদম চিন্তা করবে না। তুমি ভালো হয়ে যাবে। তোমার চিন্তার কোনও কারণ নেই।’ জবাবে মুক্তামনি বলে, ‘ওনাকে আমার ধন্যবাদ দেবেন।’