সর্বশেষ সংবাদ-
ঈদকে সামনে রেখে অপরূপ সাজে সেজেছে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ ফরেস্টহত্যা, ধর্ষণ, জুয়া ও মাদকের সর্বোচ্চ শাস্তি হোক ‘ক্রসফায়ার’: প্রধানমন্ত্রীকে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আবেদনদুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালাশহরের কুখরালী থেকে সোহানা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ‘প্রতিভা অন্বেষণ’ বাছাই পর্বে চান্সপ্রাপ্ত ক্ষুদে ক্রীড়াবিদরা। রোববার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, সাতক্ষীরা স্টুডেন্ট একাডেমির পরিচালক খন্দকার আরিফ হাসান প্রিন্স, হাসিবুল হাসান, আফরা খন্দকার প্রাপ্তি, আফ্রিদা খন্দকার প্রান্তি, তৌফিকা সুলতানা রজনী, শাফিয়া, নাহিদ হাসান, মিজান, ইয়াছিন, জবা পারভীন, সজিবুর রহমান, সোহেল রানা, হাবিবুর রহমান, ফাহিম আহমেদ, শামীম আহমেদ সাকিবুজ্জামান রাজ, মেহেদী হাসান প্রমুখ।
এসময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, আজকের এই ক্ষুদে ক্রীড়াবিদরা আগামী দিনে বিশ্বের দরবারে ক্রীড়াঙ্গণে সেরা তারকা হবে। বাংলাদেশ তথা সাতক্ষীরার জন্য সুনাম বয়ে আনবে বলে মনে করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তিন হাজারেরও বেশি সন্দেহভাজন জঙ্গির বিস্তারিত তথ্য ও ছবিসহ একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হয়েছে। এরই মধ্যে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সারাদেশে পাঠানো হয়েছে বলে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে। গত বছর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পরই মূলত পুলিশ জঙ্গিবিরোধী অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন জঙ্গিদের তথ্য সংগ্রহ করা হয়।

পুলিশ কর্মকর্তাদের মতে, এটি ছিল পুলিশ বাহিনীর জন্য একটি শিক্ষা। বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলও এখন বাংলাদেশ পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের অভিজ্ঞতা বিনিময় করছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, শুধু জঙ্গি সংক্রান্ত মামলাগুলো নজরদারি করতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। তারা সার্বক্ষণিক এসব মামলার অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন। জঙ্গিবাদ এখন আর কোনও একক দেশের সমস্যা নয়—এটা মাথায় রেখে প্রতিবেশী দেশগুলো ছাড়াও জঙ্গিবাদ দমনে আঞ্চলিক যোগোযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। তিন হাজারেরও বেশি সন্দেহভাজন জঙ্গির বিস্তারিত তথ্য ও ছবিসহ একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হয়। সারাদেশের জেলাগুলোতে গঠন করা হয় কাউন্টার টেরোরিজম ইউনিট। তাৎক্ষণিক প্রয়োজনে তারা পুলিশের নিয়মিত পুলিশের সঙ্গে জঙ্গিবিরোধী অভিযানে অংশ নেবে।

জঙ্গি দমনে কাজ করছেন এমন কর্মকর্তারা জানান, দেশে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার পর বিশেষ করে হলি আর্টিজান হামলার পর পুলিশের পক্ষ থেকে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ ও পুলিশের আধুনিকায়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ছাড়াও পুলিশ সদর দফতরে ইন্টেলিজেন্স উইং ‘ল’ ফুল ইন্টারসেপশান সেল (এলআইসি) নামে একটি ইউনিট গঠন করা হয়। এই গ্রুপের কর্মকর্তারা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সারা বাংলাদেশের জঙ্গি দমনে পুলিশের বিভিন্ন ইউনিট ও ব্যাটালিয়নের জঙ্গিবিরোধী অভিযানগুলোর সমন্বয় করে যাচ্ছেন। এছাড়া জঙ্গি কার্যক্রমকে প্রতিরোধ করার জন্য সাইবার ইউনিটকে শক্তিশালী করে গড়ে তোলা হয়। বিদেশি নাগরিক বিশেষ করে কূটনীতিকদের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাখা হয়েছে। অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিও সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।

হলি আর্টিজানে জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থাসহ পুলিশের সার্বিক কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তন আনা হয়। নেওয়া হয় সর্বাত্মক পরিকল্পনা। কারণ হলি আর্টিজানের হামলার জঙ্গিদের আরও কয়েকটি বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল। শোলাকিয়ার হামলার ঘটনাটি সেটারই অংশ। পুলিশের প্রতিরোধের মুখে যদিও সেখানে তারা সফল হামলা চালাতে পারেনি। হলি আর্টিজানের জঙ্গিদের প্রযুক্তির ব্যবহার দেখে পুলিশও প্রযুক্তিগত উন্নয়নে জোর দেয়। বর্তমানে বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত উন্নতি অন্য অনেক দেশের চেয়েও হাইটেক বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এই হামলার পর বাড়ানো হয় সচেতনতামূলক সামাজিক কর্মকাণ্ড। মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে এক লাখ আট হাজার আলেমের স্বাক্ষরে  ‘জঙ্গিবাদ হারাম’ মর্মে ফতোয়া জারি করা হয়। জঙ্গিবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর দুই খতিবকেও বাংলাদেশে নিয়ে আসা হয়। জঙ্গিদের আস্তানা খুঁজে খুঁজে বিশেষ অভিযান চালানো হচ্ছে। গত এক বছরে জঙ্গিবিরোধী অভিযানে তিন শতাধিক জঙ্গিকে গ্রেফতার করা হয়। অভিযানে ৭০ জন জঙ্গি মারা যায়। এসব অভিযান চালাতে গিয়ে পুলিশ ও র‌্যাবের আটজন সদস্য মারা গেছেন।

জঙ্গিবিরোধী অভিযানে নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবার ও আহতদের সম্মাননা প্রদানের এক অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদবিরোধী লড়াই আর দশটি প্রথাগত অপরাধীদের বিরুদ্ধে লড়াই থেকে ভিন্ন। জঙ্গিদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে পুলিশ। জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও চিহ্নিত করা হচ্ছে। পুলিশের জঙ্গিবিরোধী অভিযান দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।’

সারাদেশে জঙ্গিদের কর্মকাণ্ড অনেকাংশেই দমন করা সম্ভব হয়েছে বলে মনে করেন জঙ্গিবাদ মনিটরিংয়ে পুলিশ সদর দফতরের বিশেষায়িত সেল এলআইসি শাখার প্রধান ও এআইজি (গোপনীয়) মনিরুজ্জামান। তিনি বলেন, ‘বিভিন্ন দেশ এখন বাংলাদেশের জঙ্গি দমনের অভিজ্ঞতা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ছাড়াও বিশ্বব্যাপী বাংলাদেশ পুলিশের জঙ্গি দমনের সক্ষমতা প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ পুলিশ অনেক হাইটেক জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ এ দেশের সাহসী জনতাকে সঙ্গে যেভাবে জঙ্গিবিরোধী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে, তাতে করে এদেশে জঙ্গিবাদ বিস্তার কখনও সম্ভব হবে না। এ বিশ্বাস আমাদের আছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম-ধলসায় বজ্রপাতে এক শিশু ও চার কৃষকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে এক নারী শ্রমিকসহ আরো অন্তত ৪ জন।

রোববার দুপুর দেড়টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, বজ্রপাতে একই সাথে ৫ জন নিহত হয়েছে। এক মহিলা গুরুতর আহত। ৪ জনের পরিচয় নিশ্চিত হলেও একজন পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বজ্রপাতে নিহত ৫ জন হলেন- পয়ারী গ্রামের মোশারফ হোসেন, কুশামারী গ্রামের আব্দুস সাত্তার, আটিগ্রামের শাহিন উদ্দিন ও আবুল কাশেম। এছাড়া ১২ বছরের এক শিশু নিহত হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, ইউনিয়নের একটি গ্রামের মাঠের মধ্যে বেশ কয়েকজন কৃষি শ্রমিক কাজ করছিল। এসময় এই দুর্ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা নয় দিন বন্ধ থাকার পর রোববার দুপুর থেকে যথারীতি আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর সংশ্লিষ্টদের মাঝে। এদিকে, দুপুর ২ টা থেকে পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতীয় ঘোজাডাঙ্গা কাষ্টমসে ই.ভি.আই পদ্ধতি জটিলতার কারনে সে দেশের সিএন্ডএফ ব্যবসায়ীরা ঈদের তিন দিনের ছুটির সাথে আরো ৬ দিন বাড়িয়ে টানা নয় দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার জন্য আমাদেরকে পত্র মারফত জানিয়ে দেন। তিনি আরো জানান, ই.ভি.আই পদ্ধতির জটিলতা আজ রোববার দুপুর পর্যন্ত ঠিক না হওয়ায় ম্যানুয়েল পদ্ধতিতে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে।
ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ কান্তি বড়–য়া জানান, টানা নয়দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার পর রোববার দুপুর থেকে যথারীতি আবারও শুরু হয়েছে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। তিনি আরো জানান, এই নয়দিনে সরকার প্রায় ১৮ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঘুষ ও দুর্নীতি কমাতে সচিবদের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পে-স্কেলে বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন যেহারে বেড়েছে, তা বিশ্বে বিরল। তাই জনগণ যেন সেবা পায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। বেতন যেহেতু বেড়েছে তাই ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না।’

রবিবার সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সচিব কমিটির সঙ্গে মিটিংয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। মিটিংয়ের শুরুতে প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে সচিবদের বক্তব্য শোনেন। মিটিং এখনও চলছে।

জানা গেছে, বর্তমান সরকারের চলতি মেয়াদের শুরুতে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে প্রথম মিটিং করেন। আজ দ্বিতীয় বারের মতো মিটিং চলছে।

সচিবদের প্রতি প্রধানমন্ত্রীর অন্য দিক নির্দেশনাগুলো হলো- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়াতে হবে। বছরের শুরুতে এর গতি বাড়াতে হবে। বছরের শেষে কোনও তাড়াহুড়া করা যাবে না। অগ্রাধিকারমূলক প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ইংলিশ কাউন্টি ক্রিকেটের ইতিহাসে ওয়ানডের ফাইনালে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি এখন অ্যালেক্স হেলসের। নটিংহ্যামশায়ারের হয়ে অপরাজিত ১৮৭ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের জাতীয় দলের এই ওপেনার। যেটি ভেঙেছে ৫২ বছরের পুরনো একটি কাউন্টি রেকর্ড।

লর্ডসে সারের বিপক্ষে ওয়ানডে কাপের ফাইনালে নেমেছিল নটিংহ্যামশায়ার। তাতে রেকর্ড ইনিংসটি খেলে দলকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন হেলস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ২৯৭ রান তুলেছিল সারে। ওপেনার মার্ক স্টোনম্যানের অপরাজিত ১৪৪ রানে এই সংগ্রহ পায় দলটি। পরে স্টোনম্যানের ইনিংসটি আড়ালে ঠেলে দেন হেলস।

রেকর্ডময় অপরাজিত ১৮৭ রানের ইনিংসটি খেলতে ১৬৭ বল ব্যবহার করেছেন হেলস। যাতে আছে ২০টি চার ও ৪টি ছয়ের মার। এদিন ৮৩ বলে সেঞ্চুরিতে পা রাখেন এই ওপেনার। যদিও ব্যক্তিগত ৯ রানের মাথায় পোপের হাতে জীবন পেয়েছিলেন। সেটাকেই দারুণভাবে কাজে লাগালেন পরে।

ইনিংসটি দিয়ে ৫২ বছর পুরনো একটি ইংলিশ কাউন্টি রেকর্ড ভেঙেছেন হেলস। কাউন্টির ফাইনালে সর্বোচ্চ সংগ্রহের আগের রেকর্ডটি ছিল জিওফ বয়কটের। সেই ১৯৬৫ সালের ফাইনালে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন বয়কট। অর্ধ-শতাব্দী অক্ষত থাকা ইনিংসটাই এদিন টপকে গেলেন হেলস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে আবার দুই সপ্তাহ সময় পেল সরকার।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই সময় মঞ্জুর করেন।

আদালতে সময় চেয়ে আবেদন দাখিল করলে প্রধান বিচারপতি বলেন, ‘কত দিন?’ এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, দুই সপ্তাহ।

এরপর অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্যে করে প্রধান বিচারপতি বলেন- এটাই লাস্ট চান্স।

এর আগে গত ২৯ মে অ্যাটর্নি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে দুই সপ্তাহ সময় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথকীকরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় শৃঙ্খলা সংক্রান্ত একটি খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। কিন্তু গত বছরের ২৮ আগস্ট আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।

এরপর সুপ্রিমকোর্ট একটি খসড়া বিধিমালা করে আইনমন্ত্রণালয়ে পাঠায়। একইসঙ্গে ৬ নভেম্বর ২০১৬ এর মধ্যে খসড়া বিধিমালা প্রণয়ন করে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে আইন মন্ত্রণালয়কে বলা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে খসড়া বিধিমালা প্রকাশে জন্য বার বার সময় নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার প্রথিতযশা সম্পাদক, সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তিকার মুফতি আব্দুর রহিম কচির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ। এক বিবৃতিতে সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তী এবং সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম মুফতি কচির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা আরও উল্লেখ করেন যে, মুফতি কচি ছিলেন একজন পরিচ্ছন্ন সম্পাদক, আদর্শবান সাংবাদিক এবং সংস্কৃতিকর্মী ও সংগঠক। সাতক্ষীরার সাংবাদিকতায় তিনি ছিলেন এক বিরল নক্ষত্র। তার কর্তব্যনিষ্ঠা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest