শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওয়াশ প্রযুক্তির কার্যকারিতা ও স্থায়ীত্বশীলতায় ইউনিয়ন ওয়াটসন কমিটির দায়িত্ব ও ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ,সুশীলন সংস্থার আয়োজনে ওয়াশ প্রকল্পের আওতায় এ ট্রেনিং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের- প্রজেক্ট অফিসার নীরেন্দ্রনাথ রায়, প্রধান শিক্ষক আশরাফ হোসেন, ইউপি সদস্য মোঃ আকবর হোসেন, মোঃ ফজলুল হক, সেলিনা সাঈদ, উৎপল জোর্য়াদার। প্রশিক্ষনে দুইটি দলে ভাগ করে উপস্থিত সদস্যবৃন্দ ওয়াটসন কমিটির দায়িত্ব ও ভূমিকা বিষয়ক দলীয় কাজ করে উপস্থাপন করেন। পরিশেষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল সমাপনী বক্তব্য প্রদান করে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন। প্রশিক্ষন কার্যক্রম সঞ্চালনা করেন ওয়াশ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সাধন সরকার।

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’ কেউ যেন সন্ত্রাস-জঙ্গিবাদে না জড়ায়, এ জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অভিনব এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্যারিসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয়ে।
সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে চট্রগামের তিন তরণীকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। এসময় আটক করা হয়ছে পাঁচ পাচারকারিকে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দমদম বাজার থেকে তাদের উদ্ধার ও আটক করা হয়।
শুভাশীষ রায়ের বলে পুল করলেন সুরাঙ্গা লাকমল, থার্ড ম্যানে দাঁড়ানো সৌম্য সরকার সেটা মুঠোয় ভরলেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৩৩৮ রানে। এর পর দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করেছে বাংলাদেশ।
মানিপ্লান্ট নামের গুল্মের সাথে আমরা আগে থেকেই পরিচিত। নামে টাকার গাছ হলেও এতে কোন টাকা জন্মে না। তবে ঘরের স্নিগ্ধতা বজায় রাখে এই ছোট ছোট গাছ।
ডেস্ক: একসময় ছিলেন কোটিপতির স্ত্রী। সাবেক স্বামী মাতঙ্গ সিং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কংগ্রেস আমলে। আর এখন শীর্ষ আদালত জামিন মঞ্জুর করলেও স্রেফ টাকার অভাবে মুক্তি পাচ্ছেন না সারদা কাণ্ডে আটক মনোরঞ্জনা সিং।