মনিরুজ্জামান মনি : হ্যাচারির নষ্ট ডিমের দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে কাটিয়ার নিরালা আবাসিক এলাকা। সাথে রয়েছে হ্যাচারির কাজে ব্যবহৃত জেনারেটরের বিকট শব্দ। বাতাসে ঘুরে বেড়াচ্ছে পোল্ট্রি মুরগির উড়ন্ত পাখনা ও পায়খানা। এতে করে নিরিবিলি এলাকা এখন নোংড়া দুর্গন্ধ যুক্ত পরিবেশে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সর্দি কাশিসহ দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে শিশু, যুবকসহ বয়স্ক ব্যক্তিরা। দ্রুত এর প্রতিকার না হলে স্ত্রী সন্তান নিয়ে এখানে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। এঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেনা তারা।
এলাকাবাসী জানায়, কাটিয়া এলাকার আবেদার রহমান কাটিয়া হ্যাচারীজ নামক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তার হ্যাচারির নষ্ট ডিম খোসার দুর্গন্ধ, মুরগির পায়খানা ও উড়ন্ত পশমের ফলে এলাকার ছেলেমেয়েরা সর্দি কাশীসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া হ্যাচারীতে ব্যবহৃত জেনাটেরের বিকট শব্দে এলাকার বাতাস বিষিয়ে উঠে। উপায় না পেয়ে এলাকাবাসী পক্ষে ফজলুর রহমানসহ কয়েকজন বিগত ২০১৩ সালের ৪ এপ্রিল খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবেশ অধিদপ্তর অভিযোগটি আমলে নিয়ে সরেজমিনে তদন্ত করেন। তদন্তের পর অভিযোগের সত্যতা পেয়ে গত ২৯ এপ্রিল’১৩ তারিখে অধিদপ্তরের পরিচালক ড. তরুণ কান্তি শিকদার উক্ত পোল্ট্রি মুরগির হ্যাচারীটি পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে উক্ত স্থানে হ্যাচারির কার্যক্রম বন্ধ এবং পরিবেশ সম্মতস্থানে স্থানান্তর পূর্বক পরিবেশগত ছাড়পত্র গ্রহণের নির্দেশ প্রদান করেন। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উক্ত নোটিশে উল্লেখ করা হয়। কিন্তু এরপর প্রায় ৪ বছর অতিবাহিত হলেও ব্যবসায়ী আবেদার রহমান তার হ্যাচারিটি স্থানান্তর না করে আরো প্রসারিত করেন। এতে করে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্থানীয় কাউন্সিলর, সাতক্ষীরা পৌর মেয়রসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফলপাননি বলে জানান এলাকাবাসী।
এঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কয়েকদিন পূর্বে এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় পোল্ট্রি হ্যাচারির মালিক আবেদার রহমানের সাথে যোগাযোগ করলে তিনি মোবাইল কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
এদিকে জনবসতিপূর্ণ এলাকায় এধরনের পরিবেশ বিধ্বংসী পোল্ট্রি হ্যাচারী পরিচালনা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ উপেক্ষা করে তিনি কিভাবে এধরনের পরিবেশ বিধ্বংসী ব্যবসা করে যাচ্ছেন। তা নিয়ে রয়েছে সংশয়। অবিলম্বে ওই পোল্টি হ্যাচারী বন্ধ পূর্বক এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা বলেন, পরিবেশ নষ্ট হবে এধরনের কোন ব্যবসা জনবসতিপূর্ণ এলাকায় করা উচিত নয়। মানুষের ক্ষতি করে যদি কেউ কোন হ্যাচারী পরিচালনা করে থাকে তবে তা অবশ্যই আইন বিরোধী। আমি এ বিষয়ে পৌর মেয়রের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবো।

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নে নন ওয়েজ কস্ট প্রকল্প বাস্তবায়ন না করেই বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী প্রতিকার চেয়ে দুর্নীতি দমন কমিশনের খুলনা কার্যালয়ের পরিচালক বরাবর অভিযোগ করেছে।
জনপ্রিয় অভিনেত্রী নওশীন নাহরিন মৌ আবারও বিয়ে করতে যাচ্ছেন। তবে এই বিয়ে বাস্তবে হচ্ছে না। ‘কমেডি ৪২০’ ধারাবাহিক নাটকের একটি পর্বে নওশীনের বিয়ে দেখানো হবে। ফরিদুল হাসান পরিচালিত নাটকটিতে নওশীনের চরিত্রের নাম এলিনা।
সৌদি আরবে বুধবার আগুনের ধোঁয়ায় শ্বাসরোধে ১১ অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। জানালাবিহীন একটি বাড়িতে আগুন লাগার পর তারা প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। হতাহতের শিকার ব্যক্তিরা সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক। সৌদি গেজেট-এর এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। তারা জানিয়েছে, আহত ছয়জন শ্রমিকের মধ্যে ৪ জন ভারতীয়।
মাহফিজুল ইসলাম আককাজ : বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার বাঁশদহা কামারবায়সা গ্রামের শিশু মুক্তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গেলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার রাতে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি মুক্তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নেন এবং তার বাবা মা’র সাথে কথা বলেন। তিনি বলেন, “মুক্তার কথা শুনতে পেয়েছি বুধবার তাই শোনামাত্রই খোঁজ খবর নিতে ছুটে এসেছি।
এম. বেলাল হোসাইন : সাতক্ষীরা জেলা পরিষদের ষাটলিপিকার থেকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতির পর বদলির আদেশের বিরুদ্ধে এসএম মাহাবুবর রহমানের হাইকোর্টে দায়েরকৃত রুলনিশি খারিজ করা হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহ এর যৌথ বেঞ্চ এ রুলনিশি খারিজ করেন। ফলে বগুড়া জেলা পরিষদে যোগদান করা ছাড়া মাহাবুবর রহমানের আপাততঃ অন্য কোন উপায় থাকছে না।
ডেস্ক রিপোর্ট : বিনেরপোতা সাতক্ষীরা ১৩২/১৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির জন্য জরুরি সংরক্ষণ কাজের জন্য আগামী ১৩ জুলাই ২০১৭ তারিখ বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১৫ জুলাই ২০১৭ শনিবার রাত ১০:০০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ থাকবে বলে বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ(ওজোপাডিকো) সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অপ্রতিম রহমান : বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কামারবায়শা গ্রামের ১১ বছরের শিশু মুক্তামনির চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রফেসর ডা. রুহুল হক এমপি সংসদ অধিবেশন চলার ফাঁকে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেন।