মাহফিজুল ইসলাম আককাজ : ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয় এই চিরন্তন বাণি মর্মাহত করে সাতক্ষীরাবাসীকে ভালবাসায় আবদ্ধ করে নিজে কাঁদলেন এবং সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক। বুধবার বিকালে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ-সচিব পদোন্নতি প্রাপ্ত এ.এফ.এম এহতেশামূল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিদায়ী অতিথির বিভিন্ন কর্ম-দক্ষতার সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, বিদায়ী সংবর্ধিত অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান প্রমুখ।
সরকারি কর্মকর্তা স্বাভাবিক নিয়মে দায়িত্ব পালন শেষে নির্ধারিত সময়ে বদলি হবেন-এটাই স্বাভাবিক। তার স্থলাভিষিক্ত হবেন অন্যজন এটাই নিয়ম। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্প্রতি পদোন্নতি পেয়ে উপ-সচিব হয়ে বদলি হয়েছেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। সরকারি কর্মকর্তাকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয়। কিন্তু সাতক্ষীরার বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হকের বেলায় যেন বিষয়টি ভিন্ন। এসময় বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন জেলা শাখার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল।

আসাদুজ্জামান : যৌতুকের মামলায় বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন সাতক্ষীরার একটি বিচারিক আদালত। বিকেলে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদ তার বিরুদ্ধে এ চার্জ গঠন করেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারো আউলিয়ার জুমপাড়ায় অজ্ঞাত রোগে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ৪ দিনে এ নিয়ে মোট ৯ শিশুর মৃত্যু হলো।
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার ১১ বছরের মুক্তামনির রোগ এখনও শনাক্ত করতে পারেননি চিকিৎসকরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে বুধবার (১২ জুলাই) জানানো হয়, মুক্তামনি চর্মরোগে আক্রান্ত। ডারমাল ভাসকুলার ম্যালফরমেশন, লিমফেটিক ম্যালফরমেশন, নিউরোফাইব্রোম্যাটোসিস, কনজেনিটাল হাইপারক্যারাটোসিস-এই চারটি চর্মরোগের মধ্যে যে কোনও একটা হতে পারে বলে প্রাথমিকভাবে তারা মনে করছেন। মুক্তামনির জন্য এই মূহুর্তে প্রচুর এ পজেটিভ ব্লাড প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নতুন একটি বিজ্ঞাপনে আসছেন শাহরুখ খান। তবে এবারের বিজ্ঞাপনটি অন্যগুলোর থেকে একটু আলাদা। কারণ এবার স্ত্রী গৌরি খানের ব্র্যান্ডের মডেল হিসেবে টিভি পর্দায় দেখা যাবে তাকে।
এমনিতে বাজে সময় যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি)। এর মধ্যে আরেক নেতিবাচক সংবাদ! হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের পর খুলে নেওয়া হয়েছে মাঠকর্মীদের প্যান্ট! প্রথমে শুনে বিশ্বাস না-ও হতে পারে। কিন্তু সত্যি সত্যিই এই তীব্র অপমানজনক ঘটনা ঘটিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তোলপাড় শ্রীলঙ্কা।
তালা ডেস্ক: আজ বুধবার তালা সরকারি কলেজ এর আয়োজনে অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফার সভাপত্বিতে মেধাবিকাশের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।
মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর সদরে মাই ওয়ান ও মাই চয়েস শো রুমের উদ্বোধন করা হয়েছে। ১২ জুলাই ২০১৭ রোজ বুধবার এ শো রুমটি উদ্বোধন করেন-সাতক্ষীরা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের স্পেশাল পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মাই ওয়ান ও মাই চয়েস এর কর্মকর্তা সালেহ আহমদ সুমন(এজিএম), ইব্রাহিম হোসেন (এডিএম), শ্যামনগর প্রেসক্লাব উপদেষ্টা প্রকৌশলী শেখ আফজালুর রহমান, সেক্রেটারী জাহিদ সুমন, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, বিশিষ্ঠ সমাজ সেবক সোহেল রানা বাবু, বিশিষ্ট বই ব্যবসায়ী রোকন উদ্দীন বাবু, মুফতী মাওঃ আব্দুল খালেক, নকিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী শেখ ফিরোজ হোসেন, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মহল ও সমাজ সেবক প্রমূখ। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন-রফিকুল ইসলাম(এনএসএম)। শ্যামনগর সদর সাউথ বাংলা ব্যাংক সংলগ্ন মাই ওয়ান ও মাই চয়েস শো রুমে ফ্রিজ, টেলিভিশন, এসি,রাইস কুকার ,কারি কুকার,বেলেন্ডার, বৈদ্যুতিক ফ্যান, ইনজেকশন চুলা, গ্যাসের চুলা, মটর, আইপিএস, ইউপিএস, স্টাবলাইজারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করার জন্যে স্থান পেয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ এ ধরণের পণ্য ক্রয় করতে সহজেই হাতের নাগালে পাওয়ায় সময় ও অর্থ অপচয় রোধ হবে এবং শ্যামনগরের উন্নয়নের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে বলে সুশীলসমাজ মনে করেন।